জেল পেন দিয়ে একটি মেহেদী ডিজাইন এর চিত্র অংকন।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ বুধবার। ০৭ ই মে, ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
মেহেদী ডিজাইন এর আর্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ গুলোর নাম নিম্নে দেয়া হলো:-
- একটি সাদা কাগজ।
- একটি জেল পেন।
জেল পেন দিয়ে মেহেদি ডিজাইনের চিত্র অংকনের প্রসেসগুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-
⬇️ step-01 ⬇️
সুন্দর একটি মেহেদি ডিজাইন অংকন করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ এবং একটি জেল পেন সংগ্রহ করে নিয়েছিলাম।
⬇️ step-02 ⬇️
প্রথমে আমি ছোট ছোট কয়েকটা বৃত্ত করে নিয়েছিলাম। তারপর বৃত্তের চারপাশ দিয়ে খুবই ছোট ছোট পাপড়ির চিত্র অঙ্কন করে নিয়েছিলাম।
⬇️ step-03 ⬇️
ছোট পাপড়ির চারপাশ দিয়ে একটু বড় সাইজের পাপড়ির চিত্র অঙ্কন করেছিলাম
⬇️ step-04 ⬇️
বড় পাপড়ির চিত্র অঙ্কন করার পরে কলমের কালী দিয়ে পাপড়িগুলোর চারপাশ কিছুটা ঘন করে দিয়েছিলাম।
⬇️ step-05 ⬇️
মেহেদি ডিজাইন এর পাপড়িগুলো এক পাশ দিয়ে বড় একটি ফুলের পাপড়ির চিত্র অঙ্কন করে নিয়েছিলাম।
⬇️ step-06 ⬇️
ফুলের বড় পাপড়ির ভিতরে অংশে কলম দিয়ে দাগ টেনে সুন্দর করে ডিজাইন করে দিয়েছিলাম। তারপরে পাপড়ির বাইরের অংশ অত্যন্ত সতর্কতার সাথে সুন্দর ভাবে ডিজাইন করে দিয়েছিলাম। যাতে মেহেদি ডিজাইনটি দেখতে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় লাগে।
⬇️ step-07 ⬇️
ডিজাইন করে নেওয়া ফুলের বড় পাপড়ির ঠিক উপরের অংশ দিয়ে পুনরায় আরও একটি বড় পাপড়ির চিত্র অঙ্কন করে নিয়েছিলাম। তারপর ফুলের বড় পাপড়িটির ভিতরের অংশে এবং বাইরের অংশে মনের মতো করে সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছিলাম। বিশেষ করে, বড় পাপড়ির একেবারে উপরের অংশটি ফুলের কলির মতো পেচিয়ে চমৎকার ডিজাইন করে দিয়েছিলাম। অত্যন্ত সুন্দরভাবে মেহেদি ডিজাইনের প্রথম অংশটি সুসম্পন্ন করে নিয়েছিলাম।
⬇️ step-08 ⬇️
মেহেদি ডিজাইন এর প্রথম অংশের ঠিক উল্টোদিকে পুনরায় আরও একটি সুন্দর বড় পাপড়ির চিত্র অঙ্কন করে নিয়েছিলাম। তারপর বড় পাপড়ির ভিতরের অংশে চমৎকারভাবে ডিজাইন করে দিয়েছিলাম।
⬇️ step-09 ⬇️
মেহেদি ডিজাইন এর একেবারের নিচে অংশটি অত্যন্ত নিখুঁতভাবে জেল পেন দিয়ে ডিজাইন করে দিয়েছিলাম। আর এভাবেই আমি অত্যন্ত সুন্দর একটি মেহেদি ডিজাইনের আর্ট করেছি।
⬇️ step-10 ⬇️
মেহেদি ডিজাইন এর একটি পাশে আমার স্বাক্ষর করে দিয়েছিলাম। সত্যি বন্ধুগণ আমার আজকের মেহেদি ডিজাইন টি দেখে আমি নিজেই অত্যন্ত আনন্দ পেয়েছিলাম। আর এভাবেই আমি সুন্দর একটি মেহেদি ডিজাইন এর আর্ট সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি।
https://twitter.com/bidyut01/status/1666495459026927617?t=IUJbxLXtTIjUxUASQaIv1w&s=19
জেল পেন এর সাহায্যে সুন্দর একটি মেহেদি ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।এই ডিজাইনগুলো করতে অনেক ধৈর্য ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনার ক্রিয়েটিভিটি মাধ্যমে সুন্দর একটি ডিজাইন আমাদের উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনি জেল পেন দিয়ে দারুন একটি মেহেদি ডিজাইন এর চিত্র অঙ্কন করেছেন। যদিও এ ধরনের আটগুলো তৈরি করতে বেশ সময় এবং ধৈর্য লাগে। কিন্তু দিনশেষে তৈরি হওয়ার পরে দেখতে অনেক ভালো লাগে। খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াও খুবই সুন্দর মেহেদি ডিজাইন করেছেন আপনি। আপনার মেহেদি ডিজাইন দেখে খুবই ভালো লাগলো। ডিজাইনটি অত্যন্ত নিখুঁত হয়েছে । মেহেদি ডিজাইন হাতে করতে পারলে খুব সুন্দর ভাবে ফুটে উঠবে। এত চমৎকার মেহেদীর ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি যে এত সুন্দর মেহেদির ডিজাইন তৈরি করতে পারেন তা তো জানতাম না। দারুন একটা মেহেদি ডিজাইন তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। এগুলো যদি হাতে দেয়া যায় তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে।
এরকম আর্টগুলো করতে অনেক ধৈর্য, সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনি জেল পেন ব্যবহার করে এই মেহেদির ডিজাইন আর্ট অঙ্কন করেছেন, যা দেখতে খুব ভালো লাগছে। এটি অংকন করতে আপনার অনেক সময় লেগেছিল দেখেই বুঝতে পারছি। একেবারে নিখুঁতভাবে এটি সম্পূর্ণ করেছেন আপনি। আমি মনে করি এরকম কাজ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। উপস্থাপনাও খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন আপনি। সব মিলিয়ে খুব সুন্দর একটা পোস্ট ছিল বলতে হয়।
আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি জেল পেন দিয়ে মেন্ডেলা আর্ট তৈরি করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটা আর্ট করে আমাদের মাঝে দেখাবেন আমার কখনোই ধারণা ছিল না। তবে এত সুন্দর আপনার সু দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আপনার দেখাদেখি হয়তো আমিও খুব সহজেই মেন্ডেলা আর্ট তৈরি করা শিখে যাব ইনশাল্লাহ।