ঘুঘু পাখির ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ রবিবার। ১৫ ই ডিসেম্বর, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20241210_173850_230.jpg



সুপ্রিয় বন্ধুগণ, গত কয়েকদিন আগে সন্ধ্যার সময় আমি আমার খালাতো ভাইদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। খালাতো ভাইদের বাড়িতে গিয়ে দেখি আমার খালাতো ভাই তার পোষা ঘুঘু পাখিকে নিয়ে খুবই ব্যস্ত। তার কাছ থেকে জানতে পারলাম যে তার পোষা ঘুঘু পাখিটি হঠাৎ করেই অসুস্থ। ঘুঘু পাখিটি নাকি হঠাৎ করে খাবার খাওয়া একেবারেই কমিয়ে দিয়েছে। শুধু তাই নয় বিকেল হওয়ার সাথে সাথে ঘুঘু পাখিটির পুরো দেহের পালকগুলো ফুলিয়ে ফেলছে। সে ক্ষেত্রে আমার খালাতো ভাই অনুমান করছে যে হয়তো তার জ্বর জনিত কোন সমস্যা হয়েছে। হঠাৎ করে তার পোষা ঘুঘু পাখিটি অসুস্থ দেখে আমার খালাতো ভাই খুবই দুশ্চিন্তাগ্রস্ত।



ভিডিওগ্রাফিটি দেখার লিংক



ইতিমধ্যে আমার খালাতো ভাই একটি পশু ডাক্তারের শরণাপন্ন হয়েছে এবং তার পরামর্শ অনুসারে ঘুঘু পাখিটিকে চিকিৎসা দেওয়া শুরু করেছে। সব থেকে মজার বিষয় হলো আমার জীবনে এই প্রথম ঘুঘু পাখিটিকে এতো কাছ থেকে দেখতে পেলাম। শুধু তাই নয়, জীবনে প্রথমবার ঘুঘু পাখিটিকে নিজহাত দিয়ে স্পর্শ করতে সক্ষম হয়েছি। আসলে ঘুঘু পাখিটি এতোটাই পোষ মেনেছে যে, একেবারে খোলামেলা জায়গায় ঘুঘু পাখিটি কে রেখে দিয়েছি এবং সেখানেই ঘুঘু পাখিটি বসে রয়েছে। আমি ঘুঘু পাখিটির একেবারেই কাছাকাছি গেলাম এবং ঘুঘু পাখিটির শরীর স্পর্শ করলাম। অথচ ঘুঘু পাখিটি বিন্দুমাত্রও ভয় পেল না। মানুষের প্রতি ঘুঘু পাখিটির এতটা বিশ্বাস এবং সাহস দেখে আমি তো সম্পূর্ণরূপে অবাক।



সুপ্রিয় বন্ধুগণ, আপনারা ভিডিওগ্রাফিতে নিশ্চয়ই দেখতে পারছেন যে, আমি কিন্তু বারবার ঘুঘু পাখিটির মাথার অংশ এবং শরীরের বিভিন্ন অংশে হাত বুলিয়েছি। অথচ আপনার একটু খেয়াল করলেই দেখবেন যে, ঘুঘু পাখিটি অত্যন্ত সাবলীলভাবে বসে রয়েছে। আসলে আমরা সৃষ্টির সেরা জীব হয়েও একজন মানুষকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি না, আবার একজন মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারি না। অথচ একটি বনের পাখি মানুষের ভালোবাসার মর্যাদা শতভাগ উজাড় করে দিচ্ছে। যাহোক ঘুঘু পাখিটির এরকম আচরণ দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছিলাম। তাই ঘুঘু পাখিটির এই ভিডিওগ্রাফিটি করে রেখেছিলাম। আমি আশা করি ঘুঘু পাখির এই ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের বেশ ভালো লাগবে। আর উল্লেখ্য যে ঘুঘু পাখিটি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়েছিল।





আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 2 years ago 
 2 years ago 

আজকের কাজ সম্পন্ন।

Screenshot_20241215-214657.jpg

Screenshot_20241215-214914.jpg

Screenshot_20241215-215014.jpg

 2 years ago 

পাখিরা অসুস্থ হয়ে গেলে তার সেবা যারা করে তাদের কাছে অত্যন্ত সাবলীলভাবে বসে থাকে। এবং গায়ে হাত দিলেও কিছু বলে না। এমনটা আমিও অভিজ্ঞতা করেছি আগে। ঠিকমতো ওষুধ পড়লে পাখি সুস্থ হয়ে যায়। এই ঘুঘু পাখিটিও আশা করি সুস্থ হয়ে যাবে।

 2 years ago 

অনেক সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো পাখিটার গায়ে এত সুন্দর ভাবে হাত বুলিয়ে দিচ্ছেন দেখে। আল্লাহ আপনার মঙ্গল করুক।

 2 years ago 

আসলে আশ্চর্যের একটা বিষয় হলো আমার বাড়ির জানালায় একটা ঘুঘু পাখি বাসা বেঁধেছে এবং সেখানে দুটো বাচ্চা হয়েছে। যদিও আমি ওই পাখিটির জন্য অনেকদিন হলো জানালা খুলতে পারছি না। ঘুঘু পাখির এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো।

 2 years ago 

ছোটবেলায় ঘুঘু পাখি অনেক দেখতাম। কিন্তু এখন খুব একটা দেখাই যায় না। আর আপনি এত সুন্দর করে ভিডিও করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38