দেশীয় প্রজাতির খেজুর ফলের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শুক্রবার। ০৭ ই জুন, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।



সুপ্রিয় বন্ধুগণ, খেজুর আমাদের দেশের অতি পরিচিত একটি ফল। জৈষ্ঠ মাস আসার সাথে সাথে প্রতিটি গাছের খেজুর হলুদ রং ধারণ করেছে। এমনকি কয়েকটি গাছের খেজুর ফল পাকতেও শুরু করেছে। যাহোক, আমাদের মোট তিনটি খেজুর গাছ রয়েছে। প্রতি বছর শীতের সময় তিনটি খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয়। কিন্তু তিনটি খেজুর গাছে খেজুর ফল আসে না। খেজুর আসে মাত্র দুইটি গাছে। তার মধ্যে আপনারা ভিডিওগ্রাফিতে যে গাছটি দেখতে পারছেন, এই গাছটি হলো আমাদের জমির পাশে অর্থাৎ রাস্তার ধারে অবস্থিত। এই গাছটিতে এবছর রেকর্ড পরিমাণে খেজুর এসেছে। খেজুর গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। প্রতিটি খেজুরের থোকায় শত শত খেজুর ধরে রয়েছে।

আমাদের এই গাছে খেজুরগুলো যখন পেকে যায় তখন খেতে বেশ মিষ্টি লাগে। কিন্তু দুঃখের বিষয় খেজুর গাছের বেশিরভাগ খেজুর নষ্ট হয় এবং পাখিতে খায়। কারণ জ্যৈষ্ঠ্য মাসের পাকা পাকা আম, জাম, লিচু এবং কাঁঠালের ভিড়ে অধিকাংশ মানুষ খেজুর ফলকে অবজ্ঞা করে। আসলে আমাদের দেশে খেজুর ফলটি এমন এক সময় হয় যখন এ ফলটি অধিকাংশ মানুষই খাওয়ার একেবারেই প্রয়োজন মনে করে না। কিন্তু আমি প্রতিবছরই চেষ্টা করি দেশীয় খেজুর ফল খাওয়ার। কারণ এরকম দেশীয় ফলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি ভিটামিন রয়েছে। যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী।

আমাদের দেশীয় প্রজাতির খেজুর ফল নষ্ট হওয়ার আরো অন্যতম প্রধান কারণ হলো একটি খেজুর গাছে অতিরিক্ত খেজুর ফলের উৎপাদন হয়। একটি খেজুর গাছে প্রচুর পরিমাণে খেজুর আসে যেটা সাধারণ মানুষের চাহিদার তুলনায় অনেকটাই বেশি। আপনারা নিশ্চয় ভিডিওগ্রাফিতে লক্ষ্য করেছেন যে, আমার একটি খেজুর গাছে যে পরিমাণ খেজুর এসেছে সেগুলো পুরো একটি গ্রামের মানুষ খাওয়ার পরেও উদ্বৃত্ত থাকবে। তবে খেজুর ফলটি প্রায় সকল পাখির নিকট অত্যন্ত প্রিয় একটি ফল। যখন খেজুর গাছের খেজুর ফলগুলো পাকা শুরু করে তখন খেজুর গাছে প্রায় সব রকমের পাখির আগমন ঘটে। আর প্রতিটি পাখির মুখে থাকে পাকা খেজুর ফল। যাহোক, আমি আশা করি আমাদের দেশীয় প্রজাতির খেজুর ফলের ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।



আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 2 years ago 

তোমার এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে খেজুরের ভিডিও ধারণ করে দেখিয়েছো। অনেক অনেক ভালো লাগলো পুকুর পাড়ের খেজুর গাছ দেখে। এগুলো আমার খুবই ভালো লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার খেজুরের এই ভিডিওগ্রাফি দেখে। এখনই উপযুক্ত সময় এগুলো সংরক্ষণ করার। তবে বাসায় না থাকায় গ্রামে না থাকায় বেশ মিস করছিলাম। অনেক সুন্দরভাবে ভিডিও ধারণ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে যেন পুরনো দিনের সেই স্মৃতি ফিরে পেলাম।

 2 years ago 

এই ধরনের খেজুর আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যায় ভাইজান। কিন্তু আজ পর্যন্ত খাওয়া হয়নি খেজুর পেডে।আর কিছুদিন পরে আমি খেজুর পেরে খাবো আপনার ভিডিওগ্রাফিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে শুভকামনা রইল সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এ বছরে যে খেজুর পেকে গিয়েছে সেটা দেখার সুযোগই হয়েছিল না। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি গুলো দেখে সেটা ভালোভাবে বুঝতে পারলাম। আপনি অনেক সুন্দর ভাবে ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেশি খেজুরের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি। আসলে এখন বর্তমান খেজুরের সময়। প্রতিটা খেজুর গাছের লক্ষ্য করলে দেখা যায় এই খেজুর ফলের। তবে দেশের খেজুর ফলগুলো খেতে খুবই স্বাদ লাগে। আর খুব সুন্দর করে ভিডিও করেছেন এছাড়া খেজুরের ফলগুলো খুব সুন্দর করে ফুটে তুলেছেন ভিডিওর মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এই খেজুর গাছের খেজুরগুলো পাকার আগেই নষ্ট হয়ে যায় শুনে সত্যিই খারাপ লাগছে ভাইয়া। আর অনেক সময় পাখি খেজুরগুলো নষ্ট করে ফেলে জেনেও খারাপ লাগলো। ভিডিওগ্রাফি পোস্ট দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি চমৎকার ভাবে ভিডিওগ্রাফি করেছেন।

 2 years ago 

বাহ আপনি তো খুব মজার খেজুর এর ভিডিওগ্রাফি করেছেন। তবে খেজুর সবার খুব প্রিয় একটি ফল। তাজা গাছের খেজুরগুলো খেতে বেশ মজা লাগে। তবে আপনার ভিডিওগ্রাফিটি দেখে সত্যি অনেক ভালো লাগলো। চমৎকার ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনার ভিডিওগ্রাফিটা দেখে যতটা বুঝতে পারলাম, এই গাছে তো প্রচুর পরিমাণে খেজুর ধরেছে! একটা গাছে এত খেজুর ধরতে আমি কখনো দেখিনি। আমাদের বাড়িতে বেশ কয়েকটা খেজুর গাছ ছিল, তবে গাছগুলোর অধিকাংশ খেজুর আসলে নষ্ট হয়ে যেত এবং পাখিতে খেয়ে যেত, এজন্য আমরা খুব বেশি একটা পাইনি কখনো খেতে। যাইহোক, অনেক ভালো লাগলো ভাই, আপনার শেয়ার করা দেশীয় প্রজাতির খেজুর ফলের ভিডিওগ্রাফিটা দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38