আমার গ্রামীন পরিবেশের বন্যফুল ও ফসলের ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ শনিবার। ০৮ এপ্রিল, ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
⬇️ ফটোগ্রাফি-০১⬇️
Photography by @bidyut01.
এটা হচ্ছে আকন্দ ফুলের ফটোগ্রাফি। আমাদের গ্রামীন এলাকায় রাস্তার ধারে কিংবা পুকুর পাড়ে অসংখ্য আকন্দ গাছ দেখা যায়। সেই আকন্দ গাছে এই সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে থাকে। আকন্দ গাছের ফুলগুলো প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে।
⬇️ ফটোগ্রাফি-০২⬇️
Photography by @bidyut01.
এটা হচ্ছে টাটকা এবং সতেজ মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি। মিষ্টি কুমড়া আমার খুবই পছন্দের একটি সবজি। মিষ্টি কুমড়ার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না এবং মিষ্টি কুমড়ার বড়া খেতে আমি খুবই পছন্দ করি। আমার পুকুর পাড় থেকে মিষ্টি কুমড়ার এই ফটোগ্রাফিটি করেছি।
⬇️ ফটোগ্রাফি-০৩⬇️
Photography by @bidyut01.
এটা হচ্ছে আমার ফেভারিট সবজি গাজর এবং গাজর গাছের ফটোগ্রাফি। গাজর সবজিটি খেতে যেমন সুস্বাদু লাগে ঠিক তেমনি গাজর গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। গাজর গাছে সবুজ পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। গাজরের হালুয়া আমার প্রিয় একটি খাবার।
⬇️ ফটোগ্রাফি-০৪⬇️
Photography by @bidyut01.
এটা হচ্ছে দানাযুক্ত ভুট্টার ফটোগ্রাফি। এ ধরনের ভুট্টাগুলো ভেজে খেতে খুবই সুস্বাদু লাগে। তাছাড়া ভুট্টার ছাতু আমাদের সকলের পরিচিত এবং প্রিয় একটি খাবার। হলুদ রঙের দানাযুক্ত ভুট্টা দেখতে খুবই সুন্দর লাগে।
⬇️ ফটোগ্রাফি-০৫⬇️
Photography by @bidyut01.
এটা হচ্ছে লাল শাক এবং সবুজ শাকের ফটোগ্রাফি। অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ লাল শাক এবং সবুজ শাক খেতে খুবই মজাদার লাগে। এ ধরনের শাকগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের সকলের উচিত লাল শাক এবং সবুজ শাক বেশি পরিমাণে খাওয়া।
⬇️ ফটোগ্রাফি-০৬⬇️
Photography by @bidyut01.
এটা হচ্ছে সবরি কলার ফটোগ্রাফি। সবরি কলা হলো পাকা জাতের কলা। পুষ্টি ও ভিটামিনে পরিপূর্ণ সবরি কলাগুলো পাকিয়ে খেতে খুবই সুস্বাদ এবং মিষ্টি লাগে। বর্তমান রমজান মাসে প্রতিদিনের ইফতারিতে অনেক মানুষ সবরি কলা খেয়ে থাকে। আমাদের গ্রাম গঞ্জের বাজারে পাকা সবরি কলা গুলো ২০ থেকে ২৫ টাকা হালিতে বিক্রয় হয়।
⬇️ ফটোগ্রাফি-০৭⬇️
Photography by @bidyut01.
এটা হচ্ছে নীল রঙের একটি বন্য ফুলের ফটোগ্রাফি। নীল রঙের বন্য ফুলটি বসন্ত ঋতুতেই ফুটতে দেখা যায়। আজ আমার মাঠের পুকুরে যাওয়ার সময় হঠাৎ করেই এই বন্য ফুলটি আমি দেখতে পাই। নীল রঙের বন্ধু ফুলটি দেখতে সত্যিই অসাধারণ সুন্দর লেগেছিল। তাই এই বন্য ফুলটি ফটোগ্রাফি করে আপনাদের নিকট শেয়ার করেছি।
সকল ফটোগ্রাফি গুলো আমার গ্রাম থেকে করেছি। তাই সকল ফটোগ্রাফি গুলোর লোকেশন
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #bidyut01 |
| কান্ট্রি | বাংলাদেশ |
সুপ্রিয় বন্ধুগণ আমি আশা করি, আমার আজকের গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লেগেছে। আবারো আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।
রোজার মধ্যে দূরে গিয়ে কোথাও ফটোগ্রাফি করতে না পারলে কি হবে বাড়ির আশেপাশের ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। ফসল গুলো দেখতে অনেক তাজা আর সজীব লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
খুবই চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ্!আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ। দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন বন্যা ফুল গুলো একটু মনোযোগ সহকারে দেখলে এর সৌন্দর্য ভালোভাবে লক্ষ্য করা যায়। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন । সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। তবে বিশেষ করো গাজর গাছের ফটোগ্রাফি। মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি। এবং নীল বন্যা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করার জন্য ধন্যবাদ।
নীল রঙের বন্য ফুলের ফটোগ্রাফি টি আমার কাছেও খুব সুন্দর লেগেছিল। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ ভাইয়া আপনি অসাধারণ সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমি সরাসরি কখনো গাজর গাছ দেখিনি। তবে আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে খুবই ভালো লাগছে ।ঠিক বলেছেন ভাইয়া গাজর খেতে যেমন মিষ্টি তেমন দেখতেও কিন্তু খুবই সুন্দর। ভুট্টা ,মিষ্টি কুমড়া আকন্দ ফুল, সবকিছুর ফটোগ্রাফি খুব ভালো লেগেছে ভাইয়া।
আমার পোষ্টের মাধ্যমে আপনাকে গাজর গাছ গুলো দেখাতে পেরে আমি খুবই আনন্দিত।
বাহ ভাইয়া গ্রামীন পরিবেশের বনফুল ও ফসলের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফি তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Twitter link
পরিবেশের বন্যফুল ও ফসলের ফটোগ্রাফি আমার খুবি ভালো লাগছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গ্রামীন পরিবেশে ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে যেমন শেয়ার করেছেন আপনি মিষ্টি কুমড়া। এছাড়া ও ভুট্রা এবং গাজরের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিভিন্ন শাক সবজির ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জানতে পেরে আমি খুবই আনন্দিত।
হ্যাঁ ভাই গ্রাম মানেই হলো নানা রকম ফটোগ্রাফ ও বিভিন্ন রকম বন্য জাতীয় ৷ যেগুলো আমরা প্রতিনিয়ত দেখছি ৷ ভাল লাগলো আপনার করা বিভিন্ন রকম ফটোগ্রাফ গুলো দেখে ৷ বেশ সুন্দর আর প্রানবন্দর লাগছিল ৷ অসংখ্য ধন্যবাদ ভাই
অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।