সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।
⬇️ ফটোগ্রাফি-০১⬇️

এটা হচ্ছে একটি পুটি মাছের ফটোগ্রাফি। আমাদের গ্রাম অঞ্চলের পুকুরে ও খালে-বিলে প্রচুর পরিমাণে এরকম পুটি মাছ পাওয়া যায়। পুটি মাছ ভেজে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। পুটি মাছ ছোট হলেও এর হৃদপিণ্ড বড় মাছের মতোই লাল। অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ পুটি মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
⬇️ ফটোগ্রাফি-০২⬇️

এটা হচ্ছে নতুন সবুজ কচি পাতায় পরিপূর্ণ একটি গাছের ফটোগ্রাফি। বসন্ত ঋতুর আগমনের সাথে সাথে গাছের পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতায় পরিপূর্ণ হয়েছে গাছ। গাছের নতুন পাতাগুলো প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার মধ্যে রয়েছে অনাবিল আনন্দ।
⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

এটা হচ্ছে সাদা কসমস ফুলের ফটোগ্রাফি। কসমস ফুলের পাপড়ি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আমি খেয়াল করে দেখেছি প্রতিটি সাদা কসমস ফুলের আটটি করে পাপড়ি রয়েছে। আর পাপড়িগুলোর মাঝখানের হলুদ অংশটি সাদা কসমস ফুলের অন্যতম সৌন্দর্যের উৎস।
⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

এটা হচ্ছে পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি। পেঁয়াজের গাছ থেকে যখন এরকম পেঁয়াজের ফুল জন্ম হয় তখন বুঝতে হবে যে পেঁয়াজগুলো পরিপুষ্ট হতে চলেছে। আর এই সময় পেঁয়াজ ক্ষেতে পানি সেচ দেওয়া অত্যন্ত জরুরি থাকে। যাহোক পেঁয়াজের এরকম গোলাকার গুচ্ছ আকৃতির সাদা ফুলগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে।
⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

এটা হচ্ছে আকন্দ ফুলের ফটোগ্রাফি। আমাদের গ্রাম অঞ্চলের রাস্তার ধারে এবং ঝড়ে-জঙ্গলে প্রচুর পরিমাণে আকন্দ ফুল ফুটে থাকে। আকন্দ ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে আকন্দ ফুলের পাপড়িগুলো অত্যন্ত নরম হয় এবং আকন্দ ফুলের পাপড়িতে আলতো করে স্পর্শ করলেই দুধের মতো সাদা আঠা বের হয়।
⬇️ ফটোগ্রাফি-০৬⬇️


এটা হচ্ছে আমার সবজি বাগানের টমেটো সবজির ফটোগ্রাফি। আমার ইচ্ছে আছে গাছে পাকা টমেটোর সালাদ তৈরি করে খাওয়ার। তাই আমার সবজি বাগানের টমেটো গাছের টমেটোগুলো রেখে দিয়েছি গাছে পাকানোর জন্য। তাছাড়াও এরকম পরিপুষ্ট কাঁচা টমেটো অন্যান্য সবজির সাথে রান্না করে খেতেও অত্যন্ত সুস্বাদু লাগে।
⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

এটা হচ্ছে লাল গোলাপের ফটোগ্রাফি। ভালোবাসার লাল গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। গোলাপ ফুলের পাপড়ি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। গোলাপ ফুলের প্রতিটি পাপড়ির স্তরে যেন এক অনন্য সৌন্দর্য বিদ্যমান। সত্যিই গোলাপ ফুল আমরা যতই দেখি ততই গোলাপের সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়।
Camera 📸 Smartphone.
সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নিজ গ্রাম থেকে। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #bidyut01 |
| কান্ট্রি | বাংলাদেশ |
আমার পরিচয়।

আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
| ১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ। |

বাহ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। চার নাম্বার ফটোগ্রাফি টা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভালো লাগার মতো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ তবে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুণ লেগেছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
আপনার মন্তব্যটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। সবসময় চেষ্টা করি ভালো কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করতে।
খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে পেঁয়াজের ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।বিশেষ করে পেয়াজের ফুলের ফটোগ্রাফি টি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। সবগুলো ফটোগ্রাফি ই অসাধারণ ছিল। সকল ফটোগ্রাফিই আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রেনডম ফটোগ্রাফি গুলো একটু বেশীই ভালো লাগে। কেননা একই পোস্টে ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখা যায়। আপনার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।পুঁটি মাছটি দেখে ছোটবেলার কথা মনে পরে গেলো।এরপর ফুল,সবুজ টমেটো,সবুজ পাতা সমৃদ্ধ গাছটিও ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর বর্ননার মাধ্যমে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আসলে পুটি মাছের সাথে আমাদের সকলের ছোটবেলার মধুর স্মৃতি জড়িয়ে আছে।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া যেখানে পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি এবং কসমস ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে বিশেষ করে কসমস ফুলের সাদা পাপড়ি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার মন্তব্যটি পড়ে আমার অনেক ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে কচি গাছের পাতার দৃশ্য অসাধারণ লেগেছে। আর কসমস ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে আমার।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।