আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ রবিবার। ০২ এপ্রিল, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি।

Picsart_23-04-02_14-49-48-000.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করছি। আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুগণ, চলুন দেখে আসি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো।

⬇️ ফটোগ্রাফি-০১⬇️

IMG_20221018_142303_022.jpg

IMG_20221018_142308_842.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S

এটা হচ্ছে সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নামটা আমার জানা নেই। তবে এই ফুলের সৌন্দর্য দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছিলাম। ছোট গোলাকার এই ফুলগুলো গুচ্ছ হয়ে ফুটেছিল। ফুলগুলো ছোট হলেও ফুলের রং গুলো অতি চমৎকার।

⬇️ ফটোগ্রাফি-০২⬇️

IMG_20230324_070914_506.jpg

IMG_20230324_070907_920.jpg

IMG_20230324_070734_712.jpg

IMG_20230324_070637_752.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S

এটা হচ্ছে উচ্ছে ফুলের ফটোগ্রাফি। উচ্ছে গাছের সবুজ পাতার মধ্যে ফুটে থাকা হলুদ রঙের উচ্ছে ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে উচ্ছে ফুলগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি কোমল।

⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

IMG_20230324_071104_835.jpg

IMG_20230324_071415_294.jpg

IMG_20230324_071127_797.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S

এটা হচ্ছে উচ্ছে সবজির ফটোগ্রাফি। এই সবজিটি খেতে তিতা লাগে। তবে আমাদের স্বাস্থ্যের জন্য উচ্ছে সবজিটি খুবই উপকারী। সবুজ উচ্ছে সবজি ভাজি করে খেতে আমি খুবই পছন্দ করি।

⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

IMG_20230327_075723_047.jpg

IMG_20230327_075720_171.jpg

IMG_20230327_075711_814.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S

এটা হচ্ছে লাল রঙ্গের একটি পোকার ফটোগ্রাফি। আমাদের গ্রামীণ এলাকার মানুষের নিকট এটা লাল পোকা নামে পরিচিত। এই লাল পোকাটি খুবই বিষাক্ত। গরমের সময় এরা ঘরের ভিতরে গোপন জায়গায়, ঘরের দেওয়ালের ফোকড়ে এবং জঙ্গলে বাসা বাঁধবে পছন্দ করে। এই লাল পোকা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকা উচিত। কারণ এরা সুযোগ পেলে মানুষকে কামড়িয়ে দেয়।

⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

IMG_20230322_182143_616~2.jpg

IMG_20230322_182120_517~2.jpg

IMG_20230322_182213_977~2.jpg

IMG_20230322_182039_548~2.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S

এটা হচ্ছে একটি বন্য ফুলের ফটোগ্রাফি। বসন্ত ঋতুতে এই বন্য ফুল গুলো ফুটে থাকে। আমাদের গ্রামীণ এলাকায় রাস্তার ধারে, পুকুর পাড়ে এবং জঙ্গলে এই বন্য ফুল গুলো ফুটে থাকে। এই ফুলের পাপড়ি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে।

⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

IMG_20230302_181043_024.jpg

IMG_20230302_180549_456.jpg

IMG_20230302_180737_541.jpg

IMG_20230302_180654_112.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S

এটা হচ্ছে টমেটো সবজির ফটোগ্রাফি। টমেটো আমার অত্যন্ত প্রিয় একটি সবজি। সবুজ কাঁচা টমেটো রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে। আর পাকা টমেটোর সালাদ আমার অত্যন্ত পছন্দের একটি খাবার।

⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

IMG_20230312_142927_300.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S

বসন্ত ঋতুর আগমনের সাথে সাথে বিভিন্ন গাছ-গাছালি সবুজ পাতায় পরিপূর্ণ হয়েছে। এটা হচ্ছে নরম কচি পাতায় পরিপূর্ণ আম গাছের ফটোগ্রাফি। এই আম গাছ নতুন পাতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। নতুন কচি পাতাগুলো ক্রমান্বয়ে সবুজ পাতায় পরিণত হচ্ছে। নতুন কচি পাতায় পরিপূর্ণ হয়ে আম গাছটি দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই ফটোগ্রাফি করে আপনাদের নিকট শেয়ার করেছি।

⬇️ ফটোগ্রাফি-০৮⬇️

IMG_20230304_092224_847.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S

এটা হচ্ছে সদ্য জন্ম নেওয়া পুঁইশাকের চারার ফটোগ্রাফি। পুঁইশাকের এই চারাটি দিনের পর দিন বৃদ্ধি হয়ে পরিপূর্ণ পুঁইশাকে পরিণত হয়। আর পুঁইশাক তো আমাদের সকলের পরিচিত এবং প্রিয় একটি শাক।

⬇️ ফটোগ্রাফি-০৯⬇️

IMG_20221018_142045_907.jpg

IMG_20221018_142116_237.jpg

Locationw3w.com
DeviceInfinix HOT 11S

এটা হচ্ছে টাইম ফুলের ফটোগ্রাফি। অনেকে এই ফুলকে ঘাসফুল বলে থাকে। হালকা সাদা এবং মিষ্টি গোলাপি রঙের ফুটে থাকা এই ফুলটি দেখতে অসাধারণ সুন্দর লাগে। অনেকগুলো পাপড়ির সমন্বয়ে ফুটে থাকা এই ফুলটির সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হতে বাধ্য।



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


সুপ্রিয় বন্ধুগণ আমি আশা করি, আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লেগেছে। আবারো আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 3 years ago (edited)

ফটোগ্রাফি করতে আমার ও অনেক ভালো লাগে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে। আমার কাছে প্রথম ফুলের ছবি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে । প্রকৃতির ফটোগ্রাফি অনেক ভালো লাগে। একটি পোকার ফটোগ্রাফিও খুব সুন্দর ভাবে করেছেন।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রত্যেকটি ফটোগ্রাফই অসাধারণ ছিল।দেখে চোখ জুড়িয়ে গেল। আপনি যেটাকে লাল পোকা বলছেন আমাদের এদিকে ওটাকে ভীমরুল বলে৷বেশ বিষাক্ত।সব গুলো আলোকচিত্রই দৃষ্টি নন্দন।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন।আসলে রেনডমফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ভাই বেশ কযেকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল ৷ তবে আপনারা উচ্ছে বলেন আর আমরা তো করলা বা কইল্লা বলি ৷ ভালো লাগলো উচ্ছে ফলের ফটোগ্রাফি টি খেতে তিতে হলেও ভাজি টা বেশ ভালোই লাগে ৷ এরপর আরও মৌমাছি , টাইম ফুল, ভাটি ফুল সবই অনেক চমৎকার ছিল ৷ সবমিলে প্রতিটি ফটোগ্রাফি দূদান্ত ছিল ৷ অসংখ্য ধন্যবাদ ভাই দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আমার পোস্টটি পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

৪ নং ফটোগ্রাফিতে যে পোকাটির ছবি তুলেছেন সেটা আমাদের এলাকায় বল্লা পোকা নামে পরিচিত। তবে ভাইয়া সাবধান এই পোকা কামড় দিলে কিন্তু বেশ জ্বালাপোড়া করে।

 3 years ago 

জি ভাইয়া এ পোকা থেকে আমাদের সকলের সাবধানে থাকা উচিত।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আমরা সবসময় সুন্দর কোন জায়গা খোঁজার চেষ্টা করি। আর সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আসলে ফটোগ্রাফি করতে গেলে হয়তো যে দক্ষতার প্রয়োজন সেটা আপনার মাঝে রয়েছে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। পোকার ছবিটি দেখে ভয় লাগলো। একবার আমাকে এই পোকাটি কামর দিয়েছিলো ভীষণ ব্যথ্যা পেয়েছিলাম। আপনার পোস্টে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38