সরিষা ফুলের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শনিবার। ২৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।



সুপ্রিয় বন্ধুগণ, সরিষা হলো অন্যতম শীতকালীন একটি ফসল। শীতের সময় ফসলের মাঠে সরিষা ফসল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে সরিষা ফুল অন্যতম আকর্ষণীয়। সরিষা ফুলের সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ হই। হলুদ রঙ্গের সরিষা ফুলের পাপড়ি গুলোর মধ্যে এক অপরূপ সৌন্দর্য নিহিত। আমি যখন সরিষা ফুলের ভিডিওগ্রাফি করছিলাম তখন সরিষা ফুল থেকে অনেকগুলো মৌমাছি মধু সংগ্রহ করেছিল। আমি বারবার চেষ্টা করেছিলাম ভিডিওগ্রাফিতে মৌমাছির মধু সংগ্রহের দৃশ্যটি অন্তর্ভুক্ত করতে। কিন্তু মৌমাছি মানুষের সামান্য সাড়া পেলেই খুব দ্রুত সেখান থেকে চলে যায়। তারপরও আপনারা ভিডিওগ্রাফিতে সামান্য সময়ের জন্য দেখতে পারবেন যে কিভাবে মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে। যাহোক, সরিষা ফুলের মাঠ থেকে সরিষা ফুলের ভিডিওগ্রাফি করার মুহূর্তটি বেশ আনন্দের ছিল। চারিদিকে ছিল শুধু হলুদ সরিষা ফুল, আর সরিষা ফুলের সুগন্ধ। সব মিলিয়ে সরিষা ফসলের মাঠের পরিবেশটি অত্যন্ত মনোরম এবং উপভোগ্য একটি মুহূর্ত ছিল। আমি আশা করি সরিষা ফুলের সুন্দর এই ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।
Sort:  
 2 years ago 

সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। সরিষা ফুলের উপরে বসে মৌমাছি মধু সংগ্রহ করেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে। চমৎকার একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাই। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি খুবই চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। সরিষা ফুলের ক্ষেত দেখতে যেমন সুন্দর লাগে তেমনি ফুলগুলোও বেশ চমৎকার। বিশেষ করে ফুলের কালার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আপনি মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করার দৃশ্য ভিডিওর মাধ্যমে ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন জেনে ভালো লাগলো। কিন্তু এই ধরনের ভিডিও করা খুবই কঠিন। কারণ মৌমাছি মানুষের সারা শব্দ পেলেই উড়ে যায়। তারপরেও আপনি খুব সুন্দর ভাবে ভিডিওটি ধারণ করেছেন। আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। আপনার মন্তব্যটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

খুবই সুন্দর একটা ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সরিষা ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে সেই বিষয়টা আপনি আপনার ভিডিও শেয়ার করেছেন দেখে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া সরিষা ফুলের সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। সরিষা ফুলের ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। দারুন একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে দারুন একটি ভিডিওগ্রাফি করেছেন। সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনি ঠিক বলেছেন সবুজের মাঝে হলুদ এই ফুলের সৌন্দর্য দেখে আমরা সবসময় মুগ্ধ হয়ে থাকি। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39