রুল পেন্সিল দিয়ে একটি মেহেদী ডিজাইনের চিত্র অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার। ০৩ এপ্রিল, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি।

IMG_20230320_162555_325.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আমি আর্ট করতে অনেক পছন্দ করি। কিন্তু সময়ের অভাবে আর্ট করা তেমন একটা হয়ে ওঠেনা। এর আগে আমি যে কোন ধরনের আর্ট করতে দক্ষ ছিলাম কিন্তু দীর্ঘদিন আর্ট এর ক্ষেত্রে অমনোযোগী হওয়ার কারণে সেই দক্ষতা প্রায় হারিয়ে ফেলেছি। হারিয়ে যাওয়া আর্ট করার দক্ষতা পুনরুজ্জীবিত করার জন্য আবারো নতুন করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর্ট করার জন্য প্রধানত নিজেকে আর্ট করার বিষয় সম্পর্কে গভীরভাবে ভাবতে হয় যে কিভাবে আর্ট টি সুন্দরভাবে উপস্থাপন করা যায়। যাহোক অনেকদিন পর আর্ট করা শুরু করলাম। প্রথমে অবশ্য আর্ট করতে গিয়ে হাত কোনোভাবেই নরম করতে পারছিলাম না। অনেকক্ষণ অনুশীলন করার পর শেষ পর্যন্ত কোন রকমের একটি মেহেদীর ডিজাইন আর্ট করতে সক্ষম হয়েছি। প্রথমে আমি আর্ট করার কার্যক্রম শুরু করেছিলাম জেল কলম দিয়ে কিন্তু কলম দিয়ে আমি আর্ট করতে পারলাম না। তারপর শুরু করলাম রুল পেন্সিল দিয়ে, আর্ট করতে গিয়ে যেখানে ভুল হয়ে যাচ্ছিল সেখানে মুছনি দিয়ে মুছে দিয়েছি। আমার আজকের মেহেদির ডিজাইন আর্ট করতে অনেক সময় লেগেছিল। যাহোক শেষ পর্যন্ত যে আর্ট করতে পেরেছি এটাই আমার জন্য বড় কথা। সুপ্রিয় বন্ধুগণ চলুন দেখে আসি, রুল পেন্সিল দিয়ে একটি সুন্দর মেহেদী ডিজাইনের আর্ট।


মেহেদী ডিজাইন এর আর্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ গুলোর নাম নিম্নে দেয়া হলো:-

  • একটি সাদা কাগজ।
  • একটি রুল পেন্সিল।
  • একটি মুছনি

IMG_20230320_153533_723.jpg



রুল পেন্সিল দিয়ে মেহেদি ডিজাইনের চিত্র অংকনের প্রসেসগুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-



⬇️ step-01 ⬇️

IMG_20230320_153727_872.jpg

IMG_20230320_153925_647.jpg

রুল পেন্সিল দিয়ে প্রথমে আমি গোলাকার বৃত্ত তৈরি করে নিলাম। তারপর বৃত্তের চারপাশ দিয়ে ছোট ছোট ফুলের পাপড়ি তৈরি করে দিলাম।

⬇️ step-02 ⬇️

IMG_20230320_154254_952.jpg

IMG_20230320_154539_460.jpg

ফুলের পাপড়ির নিচের অংশে সুন্দর একটি ফুলের ডিজাইন করে দিলাম। তারপর ফুলের পাপড়ির ডিজাইনের উপরে আরও দুটি ফুলের ডিজাইন এর চিত্র অঙ্কন করলাম। ফুলের ডিজাইনের বাম দিকে একটি পাতার ডিজাইন অঙ্কন করে দিলাম। দুইটি ফুলের ডান দিকে কয়েকটা ফুলের কলি'র চিত্র অঙ্কন করে দিলাম।

⬇️ step-03 ⬇️

IMG_20230320_155253_549.jpg

পাতার উপরে আরও একটি ছোট ফুলের ডিজাইন করে দিলাম। তারপর ছোট ফুলের পাশে ছোট ছোট কয়েকটা পাতার চিত্র অঙ্কন করে দিলাম। তারপর পুনরায় গোলাকার বৃত্ত করে বৃত্তের চারপাশ দিয়ে ফুলের পাপড়ির চিত্র অঙ্কন করে দিলাম।

⬇️ step-04 ⬇️

IMG_20230320_155700_905.jpg

IMG_20230320_155712_312.jpg

IMG_20230320_160012_687.jpg

মেহেদী আর্ট এর ডিজাইনটি আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য ফুলের পাপড়ির উপর দিয়ে ছোট ফুলের চিত্র অঙ্কন করে দিলাম। তারপর পুনরায় পাতার সুন্দর ডিজাইন করে দিলাম। পাতার উপর দিয়ে আরও সুন্দর একটি ফুলের কলি'র চিত্র অঙ্কন করে দিলাম।

⬇️ step-05 ⬇️

IMG_20230320_160618_085.jpg

IMG_20230320_160623_547.jpg

মেহেদী আর্ট এর নিচের অংশে এবং উপরের অংশে ছোট আকৃতির কয়েকটা পাতার ডিজাইন করে দিলাম। যাতে মেহেদী আর্টটি দেখতে আরো বেশি সুন্দর লাগে।

⬇️ step-06 ⬇️

IMG_20230320_161051_566.jpg

IMG_20230320_162456_207.jpg

মেহেদী আর্ট এর উপরের অংশে পুনরায় সুন্দর একটি ফুলের চিত্র অঙ্কন করে নিলাম। সুন্দর সুন্দর কয়েকটা পাতার ডিজাইন করে দিলাম। সর্বোপরি মেহেদী আর্টটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

⬇️ Last step⬇️

IMG_20230320_162501_428.jpg

IMG_20230320_162500_105.jpg

IMG_20230320_162556_408.jpg

IMG_20230320_162555_325.jpg

অনেকক্ষণ চেষ্টার পরে এভাবেই একটি মেহেদী আর্ট এর ডিজাইন সম্পূর্ণ করতে সক্ষম হলাম।



সুপ্রিয় বন্ধুগণ, মেহেদি ডিজাইন এর চিত্র অংকনটি আপনাদের নিকট কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর চিত্র অঙ্কনের জন্য প্রয়োজন স্থির মন মানসিকতা। যত বেশি মনোযোগ দিয়ে চিত্র অঙ্কন করা যাবে চিত্র অংকনটি দেখতে তত বেশি সুন্দর লাগবে। তাই চিত্র অংকনের ক্ষেত্রে আমাদের সকলকেই আরো বেশি সতর্ক এবং যত্নশীল হওয়া উচিত। বিশেষ করে আমার জন্য তো অবশ্যিক।





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 3 years ago 

রুল পেন্সিল দিয়ে একটি মেহেদী ডিজাইনের চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম আপনার ধাপে ধাপে চিত্র অংকন উপস্থাপন দেখে শিখতে পারলাম, পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুব সুন্দর একটা মেহেদী ডিজাইন করেছেন।বেশ ভালো লাগছে দেখতে। এভাবে মেহেদী দিলে দেখতে বেশ ভালো লাগবে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

কথায় আছে অনভ্যাসে বিদ্যা হ্রাস। আপনার ক্ষেত্রেও তাই ঘটেছে। আশাকরি খুব দ্রুত এ সমস্যা কাটিয়ে উঠবেন। অনেক সুন্দর হয়েছে আপনার মেহেদি ডিজাইনটি যদিও অনেকদিন পর করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই দেখি বেশ ভালোই আর্ট ম্যান ৷ অনেক সুন্দর করে মেহেদী ডিজাইন আর্ট অংকন করেছেন ৷ আসলে এসব আর্ট করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন ৷ তবে আপনি বেশ প্ররিশ্রম করেছেন ৷ ভালো লাগলো এমন সুন্দর একটি মেহেদী ডিজাইন দেখে ৷

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে রুল পেন্সিল দিয়ে একটি মেহেদী ডিজাইনের চিত্র অংকন তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি মেহেদির ডিজাইন দেখতে বেশ ভালই লাগছে মামা। যদি হাতে পরা যায় তাহলে বেশ মানাবে মামা। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটা মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। মেহেদী দিতে আমার কাছে খুবই ভালো লাগে ।অনেক সময় মেহেদী দিতে গেলে ডিজাইন খুঁজে পাইনা ।আপনার ডিজাইনটি খুবই ভালো লেগেছে। আমি অবশ্যই আপনারা ডিজাইন টা একবার হাতে ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি রুল পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন তৈরি করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু সামনে ঈদ আসছে তার জন্য আপনার এই ডিজাইন সবার কাজে আসবে। এই ধরনের ডিজাইন মেহেদি দিয়ে হাতে পরলে দেখতে খুবই সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মেহেদির ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63135.76
ETH 1788.05
USDT 1.00
SBD 0.38