আমার লেখা কবিতা : " সুখের খেয়া "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আসলে আমরা যদি কষ্টে দুঃখে মরার মত অবস্থা হয়ে যায় কিন্তু তারপরেও নিজের ভালোবাসার মানুষকে যেন ভোলা যায় না। আর আমরা আমাদের ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকতে চাইলেও সে যেন ধরা দেয় না। উল্টো দুঃখ দিয়ে চলে যায়। আসলে ওই মানুষটা নিজের সুখের জন্যই যেন সবকিছু করতে পারে। কিন্তু আমরা যারা ভালবাসে তারা কিন্তু নিজের সুখের কথা কখনোই চিন্তা করি না। কিন্তু অনেক কাছ থেকে কষ্ট পেলে সেই ব্যথাটাই বড় হয়ে দাঁড়ায়। আর যখন নিজের মনটা ভেঙে যায় তখন যেন কিছুই ভালো লাগেনা। হৃদয়টা যেন কান্নায় ভেঙে পড়ে।

jpg_20230623_095027_0000.jpg

" সুখের খেয়া "

কান্দা কান্দা চোখের জলে ও,
খরা দিয়ে যায়।
মইরা মইরা মনটা আমার,
তবু ভালোবেসে যায়।

কোথায় আছো,
কোন সুখের খেয়ায়।
কোন জনকে আপন ভেবে,
হয়েছো নেশায়।

সবার ঘরে সুখের প্রদীপ,
আমার ঘরে নাই।
এইতো আপন কেউ কাউকে,
ভাবতে পারিনা।

চোখের জল ও আমার কথায়,
হার মানে নাই।
কেঁদে দিলাম সুখকে বিদায়,
ঘরে ফিরে যায়।

মেনে নিলাম পরাজয়
হৃদয় যেন দুঃখের ঝড়।
একা একা ঘুরে বেড়াই
দুঃখের যেন হয় না নড়চড়।

কান্নায় যেন জর্জরিত আমি
বুঝবে কি এই ব্যথা শুধু তুমি।
নদীর ভাঙ্গা কূলে দাঁড়িয়ে আছি।
হৃদয় আমার ভেঙ্গে গেছে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

এটা কিন্তু সত্যি, আমরা যদি দুঃখে কষ্টে মরার মত হয়ে যাই তবুও নিজের ভালোবাসার মানুষটাকে কখনোই ভোলা সম্ভব না, আর ভোলা যায়ও না। আপনি আজকে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা সুখের খেয়া কবিতাটা পড়ে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনি সব সময় খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। জাস্ট অসাধারণ ছিল আপনার লেখা আজকের এই কবিতাটা। এরকম কবিতা পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

চেষ্টা করব এরকম কবিতা পরবর্তী আরো লেখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ঠিক বলেছেন আপু কবিতাটিতে উপলব্ধি করার মত অনেক কিছু রয়েছে। যতটা কিছু হয়েছে যাক না কেন আমরা আমাদের প্রিয় মানুষটিকে কখনো কষ্ট দিতে চাই না এবং তাকে হারাতেও চাই না একটা পর্যায়ে দেখা যায় নিজেরাই দুঃখ-কষ্ট তে জর্জরিত হয়ে যাই। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবাসা এমন নিজের কষ্ট পেলেও মনের মানুষকে কষ্ট দিতে চাইনা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি বলতে আমরা যত বড় দুঃখ কষ্ট পাই না কেন তবু আমরা আমাদের প্রিয় মানুষকে কখনোই ভুলতে পারি না। আসলে প্রিয় মানুষকে ভুলে থাকা অতটা সহজ জিনিস নয়। কিন্তু কষ্ট পেতে পেতে একটা সময় মানুষ অনেক বেশি শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পরেও আমরা আমাদের প্রিয় মানুষকে বলতে পারি না আসলে ভালোবাসাটা হয়তোবা এমন। খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে প্রিয় মানুষ মনের মধ্যখানে বসবাস করে। শত চেষ্টা করলেও তাকে ভুলা যায় না। মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, আসলে আমাদের কাছের কেউ আমাদেরকে কষ্ট দিলে আমাদের মনে সেই ব্যথাটা অনেক বড় হয়ে ওঠে। আমরা যতই কষ্ট পাই না কেন তারপরও আমরা আমাদের ভালোবাসার মানুষ এর কথা ভুলতে পারিনা। আপনি আজকে বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কবিতার প্রতিটি লাইন আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে সবার মাঝে ভাগ করে নেন, আর টপিকগুলো ভিন্ন হয়। ভিন্ন রকমের টপিক নিয়ে কবিতা লিখলে খুবই ভালো লাগে পড়তে। আপনার লেখা কবিতাটির প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আসলে আমরা কখনো প্রিয় মানুষটাকে কষ্ট দিতে পারি না। আর সেই প্রিয় মানুষটা যদি আমাদেরকে কষ্ট দেয় তাহলে সেটা কখনো ভোলা যায় না। অনেক বেশি সুন্দর হয়েছে আপনার দুঃখ কষ্টে লেখা এই কবিতাটা।

 3 years ago 

প্রিয় মানুষ এমনই যাকে নিশ্বাসে বিশ্বাসে সব সময় মনে পড়ে। সুন্দর মত করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যত দুঃখ কষ্টই হোক না কেন প্রিয় মানুষটাকে ভোলা যায় না। আমার বাংলা ব্লগ এর অনু কবিতার মাধ্যমে আমরা কবিতা তৈরি করতে কিছুটা প্রতিভা প্রকাশ করতে পারছি। আপনার রচিত সম্পন্ন কবিতাটি অনেক সুন্দর ও শালীন ভাষায় তুলে ধরেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কবিতা নিয়ে সুন্দর মন্তব্য কারাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করলেন। সুখের খোঁজে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

 3 years ago 

কবিতা পড়ে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করাই আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে সুখের খেয়া কবিতাটি লিখেছেন। তবে আপনি ঠিক বলেছেন আমরা যদি দুঃখ কষ্টে মারাও যায় তখনই প্রিয় মানুষটিকে চাই। আর প্রিয় মানুষটিকে নিয়ে সবাই সুখে থাকতে চায়। আসলে ভালোবাসার মানুষকে ভোলা অনেক কষ্টকর। আপনার কবিতাটি পড়ে অনেক ভালই লাগলো। মাঝেমধ্যে আপনি কষ্টের কবিতা লিখে থাকেন।

 3 years ago 

ঠিক বলেছেন প্রিয় মানুষটিকে নিয়ে সবাই সুখে থাকতে চাই। কেউ প্রিয় মানুষ পায় কেউ পায় না। সুন্দরভাবে কবিতা নিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ আপু আপনার অন্যান্য গুণের মধ্যে কবিতা লেখার গুণের প্রশংসা না করলেই নয়।খুব সুন্দর কবিতা লিখেন আপনি।প্রতিটি লাইন খুব ভালো লেগেছে কবিতার।আপনার চমৎকার উপস্থাপনা সব মিলিয়ে দারুন ছিল ।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

 3 years ago 

আপনার উৎসাহিত মূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। অসাধারণ মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65416.72
ETH 1896.21
USDT 1.00
SBD 0.38