অরিগ্যামি :- রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতি অরিগ্যামি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এমনিতে রঙিন কাগজ দিয়ে সুন্দর জিনিসগুলো তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজের ওয়ালমেট গুলো অথবা রঙিন কাগজ দিয়ে তৈরি করা অরিগ্যামি গুলো অনেক সুন্দর দেখায়। তাই আমি আজকে রঙিন কাগজ দিয়ে দুটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করলাম। আমার কাছে এই প্রজাপতি দুটি তৈরি করতে বেশ ভালো লাগলো। কারণ এসব জিনিস ছোট হলেও দেখতে অনেক সুন্দর দেখায়। বিশেষ করে এরকম ছোট জিনিস গুলো একটু বেশি ভাঁজ করে তৈরি করতে হয়। তাই আমি রঙিন কাগজ দিয়ে চেষ্টা করেছি সুন্দরভাবে এই দুটি প্রজাপতি তৈরি করার জন্য। তাছাড়া প্রজাপতি দুটি তৈরি করার পরে আমি আমাদের ঘরের দেয়ালে সাজিয়ে রেখেছি। তখন প্রজাপতি দুটি যেন বাস্তবের মতই দেখাচ্ছে। যাইহোক তাই আজকে রঙিন কাগজ দিয়ে এই দুটি প্রজাপতি তৈরি করা আপনাদের মাঝে ভাগ করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই রঙিন কাগজের প্রজাপতির অরিগ্যামি আপনাদের বেশ পছন্দ হবে।

IMG_20240126_195233.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240130_093253.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি তিন কালারের রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর সেই রঙিন কাগজগুলোকে কাঁচি দিয়ে গোল করে ছোট বড় করে কেটে নিলাম।

IMG_20240130_093416.jpg

ধাপ - ২ :

তারপর নীল, হলুদ আর গোলাপি, হলুদ কালারের গোল কাগজ গুলোর উপরে ঘাম দিয়ে একটার উপরে একটা জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240130_093450.jpg

ধাপ - ৩ :

তারপর দুই কালারের গোল রঙিন কাগজ গুলোকে আঁকাবাঁকা করে চিকন ভাজ করে নিয়ে নিলাম।

IMG_20240130_093538.jpg

ধাপ - ৪ :

তারপর একটা ছোট একটা বড় করে মাঝখান দিয়ে ভাজ করে নিয়ে নিলাম। এভাবে কয়টি তৈরি করে নিলাম।

IMG_20240130_093600.jpg

ধাপ - ৫ :

তারপর একটার সাথে একটা ঘাম লাগিয়ে মাঝখান দিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240130_093620.jpg

ধাপ - ৬ :

তারপর উপরে চিকন একটি রঙিন কাগজ কেটে নিয়ে ভাজ করে প্রজাপতি উপরের অংশের মতো করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240130_093635.jpg

শেষ ধাপ :

এভাবে সুন্দর দুটি প্রজাপতি তৈরি করে নিলাম। আশা করি এই প্রজাপতি দুটি আপনাদের অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240126_195233.jpg

IMG_20240126_195310.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো কিছুই আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি প্রজাপতি তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করলেন। হলুদ ও গোলাপি রঙের প্রজাপতিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি অরিগ্যামি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই প্রজাপতি দুটি আমার কাছেও বেশ ভালো লেগেছে আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগবে।

 2 years ago 

অত্যন্ত চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে আপনি রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করার বর্ণনা গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি দুটি অরিগ্যামি তৈরি করে আপনাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর প্রজাপতি অরিগ্যামি তৈরি করেছেন। প্রজাপতি গুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে একটু সময় লাগলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে অরিগ্যামি টি তৈরি করেছেন। সুন্দর একটি অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে এরকম সুন্দর জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি প্রজাপতি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি এই প্রজাপতি দুটি সুন্দরভাবে তৈরি করে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতির অরিগামি দেখতে বেশ সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল আপু এবং প্রত্যেকটা ধাপ খুবই সহজভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ডাইপোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি করা এই প্রজাপতি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি আপু ধন্যবাদ।

 2 years ago 

প্রজাপতি এমনিতেই আমার অনেক বেশি পছন্দের। আর আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর এবং কিউট দুইটি প্রজাপতি তৈরি করেছেন দেখে আমার কাছে ভালো লেগেছে দেখতে। দুইটি ভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে আপনি এই প্রজাপতি তৈরি করেছেন। এরকম ভাবে ছোট বড় করে অনেকগুলো প্রজাপতি তৈরি করে, ঘরের মধ্যে সাজালেও দেখতে অনেক সুন্দর লাগবে। এমনিতেই অসম্ভব ভালো লাগতেছে আপনার তৈরিকৃত প্রজাপতি গুলো।

 2 years ago 

এই ধরনের বিভিন্ন রকমের অরিগ্যামি তৈরি করতে বেশ ভালোই লাগে ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রজাপতির অরিগ্যামি রঙিন কাগজ দিয়ে তৈরি করাতে চমৎকার ফুটে উঠেছে। যে কেউ দেখলে প্রজাপ্রতির দিকে তাকিয়ে থাকবে। অনেক সুন্দর করে ধাপসমূহ দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। দুইটা ভিন্ন কালার হওয়ার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। তৈরির ধাপ গুলো খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

রং চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করেছি সুন্দর ভাবে আপনাদের মাঝে বর্ণনা করে ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার দুটি প্রজাপতি বানিয়েছেন। আপনার এই প্রজাপতি দুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।এই প্রজাপতি দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা এই প্রজাপতির অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে বেশ খুশি হয়েছি ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38