আমার লেখা কবিতা : " চিঠির ভাষা "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

যখন কোন মানুষকে ভালোবেসে চিঠি লিখে। কিন্তু সেই চিঠির উত্তর আর পাওয়া যায় না। তখন সেই অবহেলাটা আসলে মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমরা আমাদের কাছের মানুষকে খুব কাছে দেখতে চাই। কিন্তু সেই কাছের মানুষ যখন দূরে চলে যাবে, সেটা মেনে নেওয়া খুব কঠিন। দুচোখে শুধু সেই মানুষটার স্বপ্ন। ভালোবাসায় সবটা যেন ঘিরে‌ , সেই স্বপ্নগুলো নিজের কাছে মানুষটাকে নিয়ে তৈরি। কিন্তু যখন অসহায়ের মত স্বপ্নগুলো ভেঙে যায়, তখন মেনে নেওয়াটা খুব কঠিন। হৃদয়ের কষ্টের বন্যা বয়ে চলে। একটা মানুষের পক্ষে কোন অভিনয় করাটা সম্ভব না। কিন্তু কারো কাছ থেকে অবহেলা আর অভিনয় দেখতে পাই, তখন যেন হৃদয় টাই ভেঙে যায়। স্বপ্নগুলো খুবই ছোট হয়ে যায়। তখন নিজেকে আর কোনো কিছুই ভালো লাগেনা।

jpg_20230630_100106_0000.jpg

চিঠির ভাষা

চিঠির উত্তর দিসনারে আর,
বলছি চিঠির ভাষায়।
অবহেলা করছো ভেবে,
মনটা পুড়ে চিতায়।

প্রতিদিন দিতে তুমি চিঠি,
বুঝনি এছিলো আমার ক্ষতি।
সেই দিনটা এখন আর নাই,
আমারই মায়ায়।

মনটা ছিল অনুভূতি আবেগেতে,
তুমি ছিলে স্বপ্ন নয়নেতে।
কাটেনা আর প্রহর আমার,
ছিলাম তোমারই ছোঁয়ায়।

করেছ কত অভিনয় তুমি,
বুঝিনি তো এত কিছু আমি।
হৃদয়ের সব স্বপ্নগুলো,
ভেঙে চড়ে মিথ্যে হলো।

নিঃস্বার্থ এই মিথ্যা ভালবাসা,
দিয়েছে আমায় নিষ্ঠুর আশা।
এক আকাশে স্বপ্নগুলো ভেঙ্গে
হৃদয় যেন কষ্ট ঢেকে গেছে।

কিভাবে করলে এমন ছলনা,
মিথ্যে ভালোবাসায় কিছুই দেখলাম না।
কান্নায় ভেঙে হৃদয়পুড়ে,
দুঃখের জোয়ারে বেসে পড়ে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

আসলেই অবহেলা জিনিসটা মেনে নেওয়ার কঠিন। নিঃস্বার্থ ভালোবাসা গুলোতেই মানুষের স্বপ্ন গুলো ভাঙ্গে ও কষ্ট পায়।

নিঃস্বার্থ ভালোবাসা গুলোতেই মানুষ ছলনার শিকার হয়।

 3 years ago 

ঠিক বলেছেন নিঃস্বার্থ ভালোবাসা গুলোতেই মানুষ ছলনা শিখা হয়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার লেখা চিঠির ভাষা কবিতাটি পড়ে মনটা ভরে গেল। সবাই ভালোবাসার মানুষটাকে ভালোবেসে চিঠি লেখে। যখন সেই মানুষটা চিঠির উত্তর দেয় না তখন আসলেই অনেক বেশি কষ্ট হয়। আর এটা কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব হয় না। অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের উপহার দিলেন। সম্পূর্ণটা ভীষণ ভালো লেগেছে পড়তে।

 3 years ago 

আসলে প্রিয় মানুষগুলো বুকের মধ্যখানে বসবাস করে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে চিঠির ভাষার গভীরতা বর্তমান সময়ের ফোনের মেসেজের থেকে অনেক বেশি। চিঠির ভাষায় কাউকে মনের ভাব প্রকাশই আমার মনে হয় সব থেকে বেশি গভীর। আর আপনার কবিতার প্রতিটা লাইন খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

ঠিক বলেছেন চিঠির ভালোবাসা অনেক গভীর। আর চিঠিগুলো বার বার পড়তে মন চায়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালোবাসার কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। সত্যিই এই সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অবহেলা এমন একটা জিনিস যা মেনে নেওয়া কারো পক্ষেই সম্ভব না। আর তা যদি হয় প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পাওয়া, তাহলে তো তা একেবারে কষ্টকর হয় মেনে নেওয়া। অবহেলা জিনিসটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। নিঃস্বার্থ ভালোবাসা গুলোতেই বেশিরভাগ সময় এরকম কষ্ট এবং অবহেলা পাওয়া যায়। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা কবিতাটা। বেশ ভালোই উপভোগ করে পড়লাম।

 3 years ago 

আসলে প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা হয় তাহলে অনেক কষ্ট লাগে। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রচন্ড রকম ভাবে ভালোবাসার পরে সেই মানুষটা যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় চিরদিনের জন্য তখন আসলেই অপর পাশের মানুষের সেটা মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়। ভালবাসলে যে কতটা কষ্ট পেতে হয় তখন সেই মানুষটা ছাড়া আর অন্য কেউ সেটা উপলব্ধি করতে পারে না। দারুন একটি কবিতা আপনি আমাদের মাঝে রচনা করেছেন, কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো আপু শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার কবিতা নিয়ে উচ্চারিত মূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিঠির ভাষা কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। এখনকার সময় মেসেজ থেকে আগের চিঠি গুলো পড়তে অনেক ভালো লাগতো। এবং মানুষের মধ্যে একটা অনুভূতি আসতো। আর প্রিয় মানুষের চিঠি ফেলে সেই চিঠি নিয়ে অনেক আবেগ থাকে। সত্যি বলতে আপনার কবিতার মধ্যে খুব সুন্দর করে ভালোবাসা পুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চিঠির ভাষা আলাদা। আর মনের মানুষের চিঠি পড়ার অনুভূতি অন্যরকম। অসাধারণ মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন আপু আপনার কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগে। আপনার কবিতা সব সময় পড়া হয় আমার। চিঠির ভাষা কবিতাটি অসাধারণ লিখেছেন আপনি। কবিতার অনুভূতি গুলো খুব সুন্দর লাগলো পড়ে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কবিতাগুলো আপনার সব সময় পড়া হয় শুনে খুব ভালো লাগলো ।অসাধারন মন্তব্য করার ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39