জেনারেল রাইটিং :- সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

20230708_195058_0000.jpg

সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা দুটি প্রায় একই। আপনি রাস্তা থেকে সাফল্য খোঁজে বের করতে হবে। সাফল্য এমনই এমনই আপনার জীবনে আসবে না। এজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোন সুফল পাওয়া যায় না। পরিশ্রম এবং মেধা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। যদি আপনি কোন কিছু সঠিক চিন্তা-ভাবনা করে করেন তাহলে ওই কাজে আপনি সফল হবেন।

আর যদি ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন তাহলে আপনি সফল হবেন না। এবং অলসতা নিয়েও চিন্তা করলে কখনো সফলতা পাওয়া যায় না। সফলতা পেতে হলে আপনার কাঙ্ক্ষিত একটা লক্ষ্য থাকতে হবে। মানুষের লক্ষ্য অনেক কিছু পরিবর্তন করে দেয়। যেমন ধরেন আপনি এক জায়গাতে যাবেন একটি রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছেন। তখন আপনি চিন্তা করতে হবে আপনি যাবেন। যদি চিন্তা করেন আমি যাব না একটু বসি অলসতা করলে সেই কাজে আপনি যেতে পারবেন না। তাই আপনাকে লক্ষ্য থীর করে সামনের দিকে এগোতে হবে।

যদিও একটি রাস্তা থেকে আপনি দুটি পথ যেতে পারবেন। সাফল্যের পথ এবং ব্যর্থতার পথ। আবার যদি আপনি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কিছু করতে চান তাহলে আপনি খুব জলদি লক্ষ্য পৌঁছতে পারবেন। কারণ আপনি ব্যর্থ থেকে শিক্ষা নিয়েছেন। আপনি একটি কাজ যে কোন সময় করতে হয়তোবা সফল হবেন নয়তোবা ব্যর্থ হবেন। ব্যর্থ হলে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, কাজ করা চিন্তাভাবনা করতে হবে। যদি ওখানে আপনি থেমে যান তাহলে ব্যর্থতা চাদরের ঢেকে যাবে।

সাফল্য পাওয়ার জন্য মানুষ কত যে পরিশ্রম এবং মেধা খরচ করে। আর এগুলো খরচ না করলে আপনি কখনো সফল হতে পারবেন না। মানুষের পরিশ্রম এবং মেধা মানুষকে অনেক ব্যবধান করে দেয়। অনেকে বলে মানুষের মেধা নাকি কম্পিউটার চেয়ে ও দ্রুত। যদি সেটি আপনি ভাল কাজে সঠিক চিন্তা করে প্রয়োগ করেন। যেমন একটি লোক ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করতেছে সে কোটিপতি হবে। কিন্তু তার ভিতরে কোন চেতনা নেই এবং ভালো কিছু করার লক্ষ্য নেই। তাহলে সেই ঘুমের মধ্যেই থেকে যাবে সে সাফল্য পাবে না।

আর যদি আপনি এই কাজ আমাকে করতে হবে এটি আমাকে দিয়ে হবে। এভাবে চিন্তা করে কাজ করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। সাফল্যর রাস্তা এবং ব্যর্থতারার রাস্তা একই। আপনাকে খুঁজে বাহির করতে হবে কোথায় সাফল্যতা পাওয়া যাবে। কিভাবে কি কাজ করলে আপনি সফল হবেন। তবে আপনার মেধা খরচ করতে হবে। তবে সব সময় মনের ভিতর জোর রাখতে হবে তাহলে আপনি সফল হবেন। আর যদি তা চিন্তা না করেন তাহলে কোন কিছুই করতে পারবেন না।

রাস্তায় এক হলেও সব সাফল্য এবং ব্যর্থতা অনেক ব্যবধান। কারণ ব্যর্থ মানুষকে অনেক বড় ক্ষতি করে ফেলে। সাফল্য মানুষকে অনেক বড় পরিবর্তন করতে পারে। তাই আপনি একই রাস্তা থেকে ভালো এবং খারাপ দিক বাইর করতে হবে। যদি এগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার সফল। আশা করে আমার আজকের টপিক আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 3 years ago 

অলসতা নিয়েও চিন্তা করলে কখনো সফলতা পাওয়া যায় না।

উপরের কথাটি একদমই ঠিক বলেছেন। অলস মানুষ কখনোই সফল হতে পারে না। সফলতা অর্জন করতে হলে শ্রম মেধা পুজি নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। আজকের আপনার লেখা গুলোর যুক্তি রয়েছে। সাফল্য মানুষকে অনেক বড় পরিবর্তন করতে পারে।

 3 years ago 

ব্যর্থতা থেকে সফলতা শুরু হয়। আমরা যখন ব্যর্থ হই তখন সফলতা অর্জন করার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। নতুন স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর সেই নতুন সপ্ন সফলতা এনে দেয়। আপু আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন নতুন স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন সফলতা এবং ব্যর্থতা রাস্তায় একটি। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সফলতা জিনিসটি। ঠিক বলেছেন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলে সফলতা পাবেন না। সফলতার জন্য আপনাকে লক্ষ্য স্থির করে কাজ করতে হবে। সাফল্য মানুষকে অনেক বড় পরিবর্তন করে দেয়। আর ব্যর্থতা মানুষকে একদম নিঃস্ব করে দেই। চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট করেছেন তাই আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলে সফলতা পাওয়া যায় না। এজন্য আপনাকে স্থির করে চেষ্টা করতে হবে। সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু ঠিকই বলেছেন, আমাদের চলার পথের রাস্তা একটাই, আর এই একই পথে হয়তো দুটো দিক রয়েছে, একটি হচ্ছে সফলতার রাস্তা আর অন্যটি হচ্ছে ব্যর্থতার রাস্তা। আমরা যদি কখনো ব্যর্থতার রাস্তায় হেঁটে ফেলি তখন আমাদের শিক্ষা গ্রহণ করে অবশ্যই সফলতার রাস্তা খুঁজে বের করতে হবে। আর এজন্য প্রয়োজন সততা ও কঠোর পরিশ্রমের। আর তাহলেই হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। যাইহোক আপু, খুব সুন্দর লিখনি লিখেছেন, আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

একই রাস্তার মধ্যে আপনি সফলতা এবং ব্যর্থতা দুটি পাবেন। এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন সামনের দিকে এগোতে হবে। সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ একটি মোটিভেশনাল জেনারেল রাইটিং আপনি উপস্থাপন করেছেন। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সফলতা কিংবা ব্যর্থতা কোনটাই চিরস্থায়ী নয়। সফলতা থাকলে ব্যর্থতা আসবে, ব্যর্থতা থাকলে সফলতা আসবে। কিন্তু আমাদের এই খুঁজে বের করতে হবে কোনটা সফলতা রাস্তা কোনটা ব্যর্থতার রাস্তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন।

 3 years ago 

ঠিক বলেছেন খুঁজে বের করতে হবে কোনটি সফলতার রাস্তা আর কোনটি ব্যর্থতার রাস্তা। আপনার চমৎকার মন্তব্য শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর লিখেছেন আপু। সফলতা আর ব্যর্থতার পথ একই।আমাদের খুঁজে নিতে হবে সফলতার পথ।ব্যর্থতার পথটি থেকেই সফলতার দিকে এগিয়ে যেতে হবে। দারুন লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মানুষের চলার পথে সফলতা ব্যর্থতা দুটিই আছে। আপনি লক্ষ্য ঠিক করে কাজ করলে সফলতা পাবেন। অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সফলতা আমাদের জীবনকে পাল্টিয়ে দিয়ে উন্নত জীবনের দিকে ধাবিত করে। আর ব্যর্থতা আমাদের জীবনেকে নিচের দিকে নামিয়ে দেয়। তাই আমাদেরকে সফল হতে হলে সকল ধরনের অলসতা দূর করে যথার্থভাবে কাজ করতে হবে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সফলতা মানুষের জীবনকে অনেক পরিবর্তন করে দেয়। আর ব্যর্থতা মানুষের জীবনকে অনেক নিচু করে দেই। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39