You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: পর্ণশবরীর শাপ ( অন্তিম পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago

দেখতে দেখতে এই ওয়েব সিরিজের অন্তিম পর্ব চলে আসলো এটা তো টেরই পেলাম না। এই ওয়েব সিরিজের কয়েকটা পর্ব পড়া হয়েছে আবার কয়েকটা পড়া হয়নি। তবে অন্তিম পর্ব টা পড়তে পেরে ভালো লেগেছে। ভাদুড়ী নামের যে লোকটা রয়েছে তিনি সমস্যাগুলোর সমাধান করে দিয়েছিল, আর নিজ হাতে সবকিছু সামলে ছিল দেখে ভালো লাগলো। যদিও এখানে সীতার কোন ভূমিকা একেবারে ছিল না। অর্নার শরীর থেকে ওই আত্মাটা দূর হয়ে গিয়েছিল এবং কি অভিশাপ থেকেও মুক্তি পেয়েছিল চমকপুর এটা দেখে ভালো লেগেছে। ভাদুড়ী লোকের যে শারীরিক সমস্যা এবং পায়ের সমস্যা ছিল, এটাও দেখলাম দূর হয়ে গিয়েছে। অভিশাপ মুক্ত হওয়ার পাশাপাশি আশীর্বাদ পেয়েছিল এই জন্য। চতুর্ভুজ রুপে দেবী আবির্ভূত হওয়ার পর যখন তাদের দুজনকে দর্শন দিয়েছিল তখনই অর্নার শরীর থেকে আত্মাটা দূর হয়ে গিয়েছিল, আর অভিশাপটাও মুক্ত হয়েছিল দেখে ভালো লাগলো। শেষের এই বিষয়গুলো আসলেই অনেক বেশি দারুণ ছিল। ওয়েব সিরিজটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দাদা। পরবর্তী ওয়েব সিরিজটা আশা করছি শীঘ্রই সবার মাঝে শেয়ার করবেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37