You are viewing a single comment's thread from:

RE: রিভিউ: দ্যা ফ্রীল্যান্সার

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি খুব সুন্দর ভাবে এই মুভিটার রিভিউ লিখেছেন। আপনি যেহেতু অনেকদিন আগে এই সিরিজটা দেখেছিলেন, তাই আমাদের মাঝে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্যা ফ্রিল্যান্সার এই নামটা শুনে আমার কাছে একটু ভিন্ন ধরনের মনে হয়েছিল এটি। কিন্তু পরে দেখলাম কাহিনীটা ভিন্ন রকমের। অবিনাশ ছোটবেলা থেকে আলিয়াকে অনেক বেশি ভালোবাসতো। অবিনাশ কিন্তু অনেক সাহসী একটা মানুষ। আর এই জন্যই তো অনেক বুদ্ধি খাটিয়ে, অনেক প্ল্যান করে, খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, আলিয়া কে সে উদ্ধার করেছে। অবিনাশ যে কোন রকম পরিস্থিতিতে একটা ভালো টিম যোগাড় করতে পারে, এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার ছিল। অবিনাশ আলিয়াকে সিরিয়া থেকে উদ্ধার করে আনতে পেরেছে এটাতেই কিন্তু পুরো বিষয়টা ছিল। সত্যি দাদা অনেক ভালো লাগছিল যখন এই সিরিজের রিভিউটা পড়ছিলাম। সময় সুযোগ বুঝে চেষ্টা করব এই সিরিজটা দেখে নেওয়ার। কারণ পুরো কাহিনীটা দেখলে আরো বেশি ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37