You are viewing a single comment's thread from:

RE: পুরো এক দিন হাতে থাকতেই প্রথম টেস্ট ম্যাচের সমাপ্তি ঘটলো

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা খেলার রেভিউ গুলো খুব সুন্দর হয় এভাবে শেয়ার করলে। এর আগের খেলা বিষয়ক পোস্টগুলো আমার পড়া হয়নি দাদা অনেকদিন পর্যন্ত। আজকে আপনি খেলা বিষয়ক পোস্ট শেয়ার করলেন খুবই সুন্দরভাবে সম্পূর্ণটা লিখে। ভারত এবং সাউথ আফ্রিকার গতকাল প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েছিল, এটা আমি শুনেছিলাম আমার হাজবেন্ডের কাছ থেকে। আসলে আমার হাজব্যান্ড মাঝে মাঝে সময় পেলেই খেলা দেখে থাকে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, কোন কোন দলের খেলা হচ্ছে এবং কোন দল বিজয়ী হয়েছে। তিনি আমাকে এই কথাটা বলেছিলেন যে সাউথ আফ্রিকা কোন চাপ ছাড়া জিতে গিয়েছে। কোহলি টিকে থাকলেও বাকিরা কিন্তু এসেছিল এবং গিয়েছিল। খেলা দেখতে দেখতে ঘুমিয়ে যাওয়ার বিষয়টা বেশ ইন্টারেস্টিং ছিল দাদা। ভারতের ইনিংসটা আসলেই অনেক খারাপ ছিল। অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা, পুরো পোস্টটা সুন্দর করে লিখে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37