You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা কনফেশন ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ3 years ago

এই গল্পটা যখন পড়ছিলাম তখন ই ভাবছিলাম যে মরে যাওয়া মানুষ আসলে কিভাবে ফিরে আসে। যদিও এই বিষয়টা এখনো পর্যন্ত জানতে পারিনি। কিন্তু এই ওয়েব সিরিজের শুরু থেকেই যখন পড়েছিলাম মনে হয়েছিল সনাতন আসলে মেয়েটাকে মেরে ফেলে এসেছিল। কিন্তু এখন তো দেখছি সনাতন মারেন। অরনী্র বাবার আগের মাথায় মেয়েটাকে মেরে ফেলেছিল। কিন্তু এই বিষয়টা অন্য কেউ না জানলেও সনাতন জানে। কারণ এটা বুঝতে পেরেছি সনাতন মেয়েটাকে না মারলেও নিজের হাতে মাটিতে পুঁতে দিয়েছিল। কিন্তু আমি এই বিষয়টা কিছুতেই বুঝতে পারছি না মেয়েটা আবার কিভাবে ফিরে আসলো। তবে এটা আন্দাজ করতে পারছি যে রূপকথাই আসলে ওই মেয়েটা। নিশ্চয়ই পরবর্তী পর্বে এই বিষয়টা জানতে পারবো। তাই জন্য অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37