You are viewing a single comment's thread from:
RE: টিভি সিরিজ রিভিউ: দ্যা ইমপারফেক্টস-Lest Ye Become a Monster ( পর্ব ৬ )
রিভিউটা যতই করছে আমার কাছে কি রকম ভয়ংকর লাগছে। তাছাড়া কিভাবে এই সাইড ইফেক্ট থেকে মুক্তি পাওয়া যাবে এটাই বুঝতে পারছি না। দিন দিন যেন এই বিষয়টা জটিল হয়ে উঠছে। কারণ সাইড এফেক্ট এর ফলে প্রতিনিয়ত অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি ডাক্তার রিকি নিজের উপর এক্সপেরিমেন্ট করার কারণে নিজেই ইসাবেলে পরিণত হয়েছে। পুরো একটা আলাদা রূপ। যেন নিজের মধ্যেই থাকতে পারে না। একেবারে ইলেকট্রিক শক দিয়ে রিকি রূপে আনা হয়েছে। এবার ডাক্তার দুইজন মিলে কিছু করতে পারে কিনা দেখা যাক। কিন্তু কিছুই তো সমাধান বের হলো না। উল্টো এজেন্টরা ওদের তিনজনের উপরে নজর রেখেই দিল। অবশেষে সবাইকে আটকে ফেলেছে। আর ওদেরকে বাঁচাতে ডাক্তার রিকি ধরা দিল। কিন্তু রিকি ধরা দেওয়ার পর কি হয়েছে এটা জানতে আগামী পর্বের অপেক্ষায় রইলাম।