"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো | ভয়ংকর ভুতের সাজ।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20231227-WA0035.jpg

ভিডিও দেখতে ক্লিক করুন,

কেউ ভয় পেলে ক্ষমা করবেন 🙏🏿🙏🏿

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এসেছি আপনাদের সাথে প্রতিযোগিতার কনসেপ্ট শেয়ার করার জন্য। এবারের প্রতিযোগিতাটা ছিল সবথেকে বেশি ইউনিক। যেটা কিনা আমাদেরকে খুবই বিনোদন দিয়েছে। এমনকি আমাদের স্কুলের দিনগুলো মনে করিয়ে দিয়েছে। এবারের প্রতিযোগিতা টা না দিলে হয়তোবা সেই দিনগুলো কখনোই আমাদের মনে পড়তো না। আমাদের স্কুলেও প্রতিবছর খেলাধুলার অনুষ্ঠানে এই প্রতিযোগিতা দেওয়া হতো।

IMG-20231227-WA0036.jpg

এ পর্যন্ত দেখলাম সবাই খুব সুন্দর সুন্দর কনসেপ্ট গুলো শেয়ার করেছে। যেগুলো ছিল সত্যিই অসাধারণ। আসলে শুরু থেকেই আমি ভাবছিলাম কি সাজা যায়। আসলে আমি ভেবেছিলাম অন্য কাউকে সাজাবো। কিন্তু অনেক ভেবে দেখলাম আসলে সাজানোর মত কাউকেই দেখছি না। কিন্তু প্রতিযোগিতায় জয়েন করতেও খুব ইচ্ছে করছে। আসলে এখন ছুটি উপলক্ষে সোনিয়া আপুদের বাড়িতে বেড়াতে এসেছি। তাই এই বাড়িতে কাউকে খুঁজেও পেলাম না।

IMG-20231227-WA0024.jpg

তাই জন্য ভাবলাম নিজেই সাজবো। অনেক খুঁজে আমি ভয়ঙ্কর ভূত সাজার সিদ্ধান্ত নিলাম। যদিও এই সাজটা কিন্তু নিজে একা একা সাজা কখনোই সম্ভব না। কিছুটা নিজের সাজতে পারলেও সোনিয়া আপু আমাকে অনেক সাহায্য করেছে এই সাজটা কমপ্লিট করতে। সত্যি বলতে এটা একটা ভয়ংকর অনুভূতি ছিল। সব থেকে বড় কথা এই সাজটা সাজার পর আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। তাছাড়া সবাই আমার সাথে সেলফি তুলতে চাইছিল। আর সবাই ভীষণ হাসাহাসি ও করল। সব মিলিয়ে অনেক সুন্দর একটা অনুভূতি ছিল। যদিও এরকম একটা অনুভূতি আমার জীবনে প্রথম ছিল। তবে অভিজ্ঞতাটা প্রথম হলেও আমি মনে করি অনেক জনে বিনোদন নিতে পেরেছিল। আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে।

IMG-20231227-WA0022.jpg

উপকরণ

✓ ফাউন্ডেশন
✓ ফেস পাউডার
✓ জল রং
✓ রং করার তুলি
✓ ক্লে

IMG-20231227-WA0056.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি আমার কপালের উপরে স্কিন কালারের কিছু ক্লে গোল করে বসিয়ে দিয়ে দিলাম।

IMG_20231226_161349.jpg

ধাপ - ২ :

তারপর গালের দুপাশে ঘাম লাগিয়ে নিলাম। তারপর চারপাশে ফাউন্ডেশন দিয়ে মুখের চারপাশে লাগিয়ে নিলাম।

IMG_20231226_161439.jpg

ধাপ - ৩ :

তারপর গালের দুপাশের ঘামগুলো শুকানোর পরে হাত দিয়ে কিছুটা ফাঁকা করে নিয়ে নিলাম। তারপর ফাউন্ডেশন এর ফেস পাউডার লাগিয়ে নিলাম।

IMG_20231226_161516.jpg

ধাপ - ৪ :

তারপর গালের ঘাম গুলোর চারপাশে লাল রং দিয়ে কিছুটা রক্তের মত করে দাগ টেনে নিয়ে নিলাম।

IMG_20231226_161553.jpg

ধাপ - ৫ :

তারপর চোখের উপরে এবং চোখের নিচে কালো কালারের মেকআপ সুন্দর করে লাগিয়ে নিলাম।

IMG_20231226_162855.jpg

ধাপ - ৬ :

তারপর কপালের উপরের ক্লের মধ্যে লাল রং লাগিয়ে নিলাম। তারপর লাল রক্তের মতো দাগ গুলোর মধ্যে কালো রং লাগিয়ে নিলাম।

IMG_20231226_163036.jpg

ধাপ - ৭ :

তারপর ঠোট এবং গলার মধ্যে লাল রং রক্তের মত করে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20231226_163127.jpg

ধাপ - ৮ :

তারপর চুলগুলোকে কিছুটা বাঁকা করে নিয়ে নিলাম। তারপর বাঁকা চুলগুলো সামনে দিকে লাল রঙ এমন সাদা রং করে নিয়ে নিলাম।

IMG_20231226_163159.jpg

শেষ ধাপ :

এভাবে নিজের মুখটাকে সুন্দরভাবে মেকআপ এবং রং দিয়ে সাজিয়ে নিলাম। আশা করি আমার এই রূপ আপনাদের অনেক ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20231227-WA0031.jpg

IMG-20231227-WA0027.jpg

IMG-20231227-WA0036.jpg

IMG-20231227-WA0023.jpg

IMG-20231227-WA0024.jpg

IMG-20231227-WA0028.jpg

IMG-20231227-WA0033.jpg

IMG-20231227-WA0026.jpg

IMG-20231227-WA0025.jpg

IMG-20231227-WA0039.jpg

IMG-20231227-WA0034.jpg

IMG-20231227-WA0038.jpg

IMG-20231227-WA0040.jpg

IMG-20231227-WA0035.jpg

IMG-20231227-WA0029.jpg

IMG-20231227-WA0022.jpg

IMG-20231227-WA0032.jpg

IMG-20231227-WA0041.jpg

IMG-20231227-WA0030.jpg

IMG-20231227-WA0021.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে প্রতিযোগিতার পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার পোষ্টের প্রথম ছবি দেখে সত্যি আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম আপু। এত সুন্দর ভাবে নিজের দক্ষতায় ভূতের সাজ সেজে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপাতত সুন্দর একটা পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আপনাদের কমেন্টগুলো পড়ে আমি নিজেও হাসতে হাসতে শেষ আর কি বলব বুঝতেছিনা।

 3 years ago 

আপু এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দেখতে সত্যি ভূতের মতই দেখাচ্ছে। আপনার এই কনসেপ্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আইডিয়াটা খুব সুন্দর ছিল। এই ধরনের সাজ কখনোই একা সম্ভব নয়। সোনিয়া আপু আপনাকে সাহায্য করেছেন জেনে ভালো লাগলো। ভিডিও দেওয়াতে আরও বেশি ইউনিক লেগেছে। হঠাৎ করে কেউ দেখলে সত্যি ভয় পেয়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আসলেই সনিয়া আপু যদি না সাহায্য করত তাহলে একা সাজা কখনোই সম্ভব না। কারণ প্রফেশনাল ভাবে কখনো এভাবে সাজিনি তো তাই

 3 years ago 

প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। অনেক সুন্দর করে ভয়ংকর ভূতের সাজ সেজেছেন। আপনাকে দেখে তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপু প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার সাজটা খুব কটিন ছিল আপু। যাক অবশেষে আপনি সেজেই নিলেন। আপনাকে দেখে তো প্রথমে ভয় পেয়ে গেছি আপু হা হা হা। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপনাদের কাছেই আমার পোস্টটি ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অভিনন্দন আপু আপনাকে।আপনি ভয়ংকর ভুতের সাজ নিয়ে হাজির হলেন।অনেক ভালো ছিল আপনার সাজ।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য। আমি কিন্তু ভয় পাইনি আপু,হিহিহি।বেশ ভালো ছিল।

 3 years ago 

চেষ্টা করেছি নিজের মতো করে ভিন্ন রকম ভাবে ভূতের সাজ সাজার জন্য।

 3 years ago 

হি হি হি। আপু হাসতে হাসতে পেটে ব্যাথা হয়ে গেছে। আপনারা তো দেখছি আর কিছুই ছাড় দেননি। সব গুলো থিম নিয়েই তো দেখছি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। আর আপনাদের এমন অংশগ্রহণ দেখে কিন্তু মনটা ভরে গেল। আশা করি প্রতিযোগিতায় বিজয়ী হবেন। শুভ কামনা রইল।

 3 years ago 

সবাই তো কিছু না কিছু নিয়ে হাজির হচ্ছে। তাই আমি ভাবলাম ভুতের বেশ নিয়ে হাজির হওয়া যাক।

 3 years ago 

সত্যিকারে ভয়ংকর ভূত দেখতে পাচ্ছি আমার বাংলা ব্লগের ভিতরে ঢুকে পড়েছে। ওমাগো এখন তো ভয়ে গা কাপতে শুরু করেছে।সত্যিই অসাধারণ ভাবে আপনি আজকের এই ভূতের দৃশ্যটি সাজিয়ে তুলেছেন। যেমন খুশি তেমন সাজো অসাধারণ হয়েছে। এই প্রতিযোগিতা দিয়ে না হলে বুঝতেই পারতাম না আমার বাংলা ব্লগে এত ভয়ংকার ভূত রয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদেরকে ভয় দেখানোর জন্য সাজিনি ভাইয়া। শুধুমাত্র অন্যরকম ভাবে সাজার চেষ্টা করলাম।

 3 years ago 

আপু আপনাকে প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। আমি তো প্রথমে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি আপনি অসাধারণ ভাবে ভয়ংকর ভূতের সাজ আমাদের মাঝে তুলে ধরেছেন। সাজের প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের আরো সুন্দর সুন্দর কমেন্ট গুলো দেখে আমি আরো হাসতে হাসতে শেষ।

 3 years ago 

ওমা আপনাকে কি ভয়ংকর লাগছে। সত্যি সত্যি ভূতের মত লাগছে। ভিডিওটি দেখে সত্যি কিন্তু আমি ভয় পেয়েছি ।একদম সত্যিকারের ভূতের মত সেজেছেন আপনি ।দারুন হয়েছে আপনার সাজ ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই কি ভূতের মত লাগতেছে আমাকে। সত্যি বলতে আমি নিজেও নিজের চেহারা দেখে ভয় পেয়েছি

 3 years ago 

ওয়াও সাজের সাথে চরিত্রের কি অসাধারণ মিল।আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়।যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন।আপনার জন্য অনেক শুভকামনা আপু।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ভূতের সাজ আপনাদের ভালো লেগেছে জেনে তাড়াতাড়ি আমি অনেক খুশি হয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38