ফটোগ্রাফি :- সুন্দর রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_2024327145350488.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে একটি সমুদ্রের ফটোগ্রাফি। নদীমাতৃক দেশ বাংলাদেশ। এই দেশে অনেক নদী এবং সমুদ্র আছে। সত্যি বলতে সমুদ্রের পাশে পরিবেশ মানুষকে বেশি মুগ্ধ করে। আর এই সমুদ্রের মধ্যে অনেক বড় বড় জাহাজ আছে। আসলে সাগরের মধ্যে জাহাজ গুলো দেখতে অন্যরকম ভালো লাগে। যদিও জাহাজগুলো একটু দূর আছে। এই ফটোগ্রাফি করেছিলাম আমি চট্টগ্রামে গিয়েছিলাম তখন গাড়ি থেকে। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20240327-WA0006.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে পিটুনিয়া ফুল অনেক কালারের আছে। নির্দিষ্ট ভাবে পিটুনিয়া ফুল কত কালার আছে কেউ বলতে পারে না। তবে এই ফুল গাছগুলো অতিরিক্ত গরম পড়লে গাছগুলো মরে যায়। এবং টবের মধ্যে এই ফুল গাছগুলো দেখতে অন্যরকম সৌন্দর্য দেখা যায়। অনেকদিন আগে আমি একটি নার্সারিবাগান থেকে এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG-20240327-WA0004.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে ছোট ফেনী নদীর ফটোগ্রাফি। ছোট ফেনী নদী আমার শ্বশুরবাড়ির একদম পাশে। তবে আমরা প্রায় সময় নদীর ধারে ঘুরতে যাই। তবে নদীর দুইপাশে বিভিন্ন ধরনের সরকারি গাছ রোপন করেছে দেখতে বেশ ভালোই লাগে। এবং নদীর পানি গুলো অনেক পরিষ্কার। যদিও আগে ছোট নদী অনেক ভয়ংকর ছিল। বিশেষ করে পানি বৃদ্ধি হলে অনেক দূর পর্যন্ত বাড়িঘর ডুবে যেত। তবে এখন নদীতে তেমন পানি নেই বললেই চলে। কিছুদিন আগে বিকেল বেলা ঘুরতে গিয়ে আমি এই ছোট নদীর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে ফটোগ্রাফিটি শেয়ার করলাম।

IMG-20240327-WA0002.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে কলমি ফুলের ফটোগ্রাফি। কলমি ফুল গুলো কমবেশি সব জায়গাতে দেখা যায়। যদিও কলমি ফুল গুলো দেখতে অনেকটা মাইক ফুলের মত। আবার এই কলমি শাক রান্না করলে খেতে খুব মজা হয়। এবং এই কলমি শাকের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। শীতকাল আসলে জমিতে অনেক কলমি ফুল দেখা যায়। কিছুদিন আগে এই কলমি ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি নদীর ধারে ঘুরতে গিয়ে। তাই আজকে এই কলমি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20240327-WA0001.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে জিনিয়া ফুলের ফটোগ্রাফি। জিনিয়া ফুল গুলো দেখতে অসম্ভব ভালো লাগে আমার কাছে। এই ফুলের পাপড়ি গুলো অসাধারণ। এই ফুলের কালার এবং ঘ্রাণ মানুষকে বেশি মুগ্ধ করে। সত্যি বলতে এই ফুলগুলো আকার একটু বড় দেখতে অসাধারণ লাগে। এবং এই ফুলগুলো একসাথে অনেকগুলো ফুটলে সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। তবে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি চট্টগ্রামে একটি পার্ক থেকে। তাই আজকে এই জিনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম ।আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।

IMG-20240327-WA0005.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে অনেক বড় একটি মাছের প্রজেক্ট এর ফটোগ্রাফি। এই পুকুরটিতে অনেকে মিলে মাছ চাষ করে। দেখে মনে করবে অনেকেই এটি নদী হবে। তবে এই পুকুরটি নদীর একদম উপরে। বলতে গেলে নদীর পাশে। তবে শুনেছি এই পুকুরে নাকি অনেক ধরনের মাছ চাষ করে। এই মাছের পুকুরটি হচ্ছে তালতলী বাজারের পাশে। কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি এই ফটোগ্রাফি করেছিলাম।তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20240327-WA0003.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি দেখেছি, যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে তোলা বেশ কিছু ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন। যেগুলোর সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হবে। কোনো ফটোগ্রাফির থেকে কিন্তু কোনোটা কম ছিল না। ফটোগ্রাফের মাধ্যমে এগুলোর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এত সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি মুগ্ধ করেছে আমাকে অনেক বেশি। এগুলো সম্পর্কে অনেক কিছু জানলাম বর্ণনা সুন্দর করে শেয়ার করার কারণে।

 2 years ago 

এ ধরনের ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি গুলো করে আপনাদের মাঝে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে

 2 years ago 

আপনি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন। সমুদ্রের ফটোগ্রাফিটা বেশ দারুন ছিল। পিটুনিয়া ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগে। আসলে অতিরিক্ত গরম পড়লে এই গাছগুলো মরে যায়। কলমি শাক মাঝেমধ্যে খাওয়া হয়। এই শাকের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। মাছের প্রজেক্ট এর ফটোগ্রাফি ও ফুলের ফটোগ্রাফি টা বেশ দুর্দান্ত ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে কিন্তু এই ধরনের ফটোগ্রাফি করতে ভালো লাগে আপনার মন্তব্য করে আরো ভালো লাগলো

 2 years ago 

আপু অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের সাথে। আপনার এমন সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি। আপনি কিন্তু দারুন সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রতিনিয়ত সবার উচিত সুন্দর পোস্টগুলো করে সবার মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

প্রথমে এই চমৎকার ছবিগুলো উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে প্রাকৃতিক ছবিগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনার সমুদ্রের ছবিটা এবং নদীর পাড়ের ছবিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর ফুলের ছবিগুলো বেশ সুন্দর ছিল। আপনি চেষ্টা করেছেন বেশ গুছিয়ে ছবিগুলোর বর্ণনা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপু চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করে প্রতিনিয়ত পাশে থাকা জন্য

 2 years ago 

সত্যিই আপনি ফটোগ্রাফি করতে অত্যন্ত দক্ষ। আপনার তোলা সব কয়টি চমৎকার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফির মধ্যে পিটুনিয়া ও জিনিয়া ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার করা এই ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে দেখে আমার নিজেরও বেশ ভালোই লাগলো।

 2 years ago 

ওয়াও আপনি তো অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি গুলো করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। বিশেষ করে ফিলগুলো এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লেগেছে। আর অনেকদিন পর কলমি ফুল দেখতে পেলাম, এই কলমি ফুল দেখে যেন মুগ্ধ হলাম।

 2 years ago 

আমার কাছে ও ফুলের ফটোগ্রাফি গুলো করতে বেশ ভালই লাগলো

 2 years ago 

আপনি আজকে চমৎকার কিছু রেনডম ফটোগ্ৰাফি উপহার দিলেন আপু। আপনার পোস্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে জিনিয়া ফুলের ফটোগ্রাফি দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গেলাম। ছোট ফেনী নদীর ফটোগ্রাফি দারুন ছিলো। সবমিলিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সবমিলিয়ে চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দরভাবে পোস্টটি শেয়ার করার জন্য যাতে আপনাদের ভালো লাগে

 2 years ago 

আমি মনে করি আপু ফটোগ্রাফি করা একটা আর্ট। যে কেউ ফটোগ্রাফি করলে সে ফটোগ্রাফি সুন্দর হয় না। যাদের দক্ষতা আছে তারা খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে পারে। তবে সেই দক্ষতা গুলো এক দিনে তৈরি করা সম্ভব না। দিনের পর দিন পরিশ্রমের পরেই সে দক্ষতা গুলো অর্জন সম্ভব। আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখলেই বুঝা যায় আপনার বেশ ভালো দক্ষতা এসেছে ফটোগ্রাফি সম্পর্কে।

 2 years ago 

ঠিক বলেছেন ফটোগ্রাফি করতে গেলে অনেক ধৈর্য এবং সময় দিয়ে করতে হয় তাহলে এই ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে ফুটে ওঠে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38