ডাই : রঙিন কাগজের তৈরি ফুল।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা রঙিন কাগজের তৈরি ফুল তৈরি করে দেখাবো । এরকম ফুলগুলো গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই ভাবলাম আজকে একটি সুন্দর রঙিন কাগজের ফুল তৈরি করা যায়। রঙিন কাগজগুলোকে ছোট ছোট করে কেটে এই ফুলটা তৈরি করলাম। আমার কাছে এরকম জিনিস গুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই প্রতিদিনের মতো আজকে আমার হাতে তৈরি করা এই ফুলটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে।
প্রয়োজনীয় উপকরণ
✓ রঙিন কাগজ
✓ কাঁচি
✓ গাম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর আমি কাগজটাকে মাঝখান বরাবর করে লম্বা করে কেটে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি একটা টুকরো নিয়ে মাঝ বরাবর করে একটা ভাঁজ দিলাম। এরপর দুইপাশ থেকে আবারো দুইটা ভাঁজ দিয়ে দিলাম।
ধাপ - ৩ :
এরপর মাঝখানে আবার একটা ভাঁজ দিয়ে একদম চিকন চিকন করে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর ভাজ করে উপরের অংশে পেন্সিল দিয়ে একটা ডিজাইন করে এঁকে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে পেন্সিলের দাগ অনুসারে একটু একটু করে কেটে নিলাম।
ধাপ - ৬ :
একই রকম ভাবে ভাঁজ করে দুই টুকরো ফুলের মত করে কেটে নিলাম।
ধাপ - ৭ :
এরপর কেটে নেওয়া টুকরো দুটিকে একটু খুললে ফুলের মত ডিজাইন দেখাবে।
ধাপ - ৮ :
এরপর ঘাম দিয়ে একটা একপাশ থেকে আরেকটা এক পাশ জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৯ :
এরপর পরবর্তী অংশ একইভাবে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এরপর গোল করে জোড়া লাগালে একটা ফুলের মত তৈরি হবে।
শেষ ধাপ :
এরপরে গাম দিয়ে মাঝখানের অংশে একটা পুঁতি লাগিয়ে নিলাম। এভাবে আমি পুরো ফুল তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের কাগজের তৈরি ফুল আপনাদের ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু আপনি খুব সুন্দর একটা রঙিন কাগজের ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজের এসব ফুলের নকশার ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে। আগে আমার কাছে এই ডিজাইনগুলো খুবই কঠিন মনে হতো। কিন্তু এখন সবার কাছ থেকে দেখে সহজ মনে হচ্ছে
আমার কাছে প্রথম নকশাগুলো খুব কঠিন মনে হতো। এখন ফুলের নকশা গুলো করতে করতে খুব ইজি লাগে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মূল্যবান মন্তব্য করার জন্য।
অনেক ব্যস্ততার মাঝেও আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজকে আপনার বুদ্ধি দ্বারা কাঁচি দিয়ে কেটে খুব চমৎকারভাবে একটি রঙিন কাগজের ফুল বানিয়ে আমাদের সাথে তুলে ধরেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়ে মন্তব্য করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য। ভালো থাকবেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি।
রঙিন কাগজ দিয়ে বানানো ফুল আমার খুব ভাল লাগে। আপনার ডাই পোস্ট গুলো বরাবরই খুব সুন্দর হয়। আপনি রঙ্গিন কাগজ বিভিন্ন ধাপে কেটে তা আঠার মাধ্যমে জোড়া লাগিয়ে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। এই ধরনের রঙিন কাগজের ফুল বানাতে হাতের অনেক দক্ষতা দরকার। আপনি ধাপে ধাপে এবং বর্ণনার মাধ্যমে খুব সুন্দরভাবে ফুল বানানোর পদ্ধতিটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।
রঙ্গিন কাগজের ফুল গুলো তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। সত্যিই এ ধরনের কাগজের ফুল বানাতে দক্ষতা দরকার হয়। ধন্যবাদ মন্তব্য করবেন।
আপু আপনার রঙ্গিন কাগজের ফুল তৈরিটা অনেক সুন্দর হয়েছে । প্রতিটি ধাপই আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কালারটা ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার রঙিন কাগজের ফুলটি সুন্দর হয়েছে বলে মন্তব্য করে উৎসাহিত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে চমৎকার একটা ফুল তৈরি করছেন আপু।রঙিন কাগজের ফুলগুলো আমার খুব ভালো লাগে।আপনি অনেক ধর্য্য নিয়ে, নিখুঁতভাবে ফুলটি তৈরি করছেন আর তৈরি ধাপগুলি সুন্দর ভাবে উপস্থাপন করছেন আপু।
আমি প্রতিনিয়তর চেষ্টা করি ভাবে তৈরী করার জন্য। আপনি অনেক সুন্দর করে মন্তব্য করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। সত্যি রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে আমার ও ভালো লাগে। আপনি অনেক ধর্য্য সহকারে সময় নিয়ে এতো সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
রঙ্গিন কাগজের কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে। ধৈর্য সহকারে এগুলো করতে হয়। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর ভাবে মন্তব্য করে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙ্গিন কাগজের তৈরি ফুল গুলো আমার কাছে খুবই ভালো লাগে। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। আপনি আপনি অনেক সময় ধৈর্য নিয়ে কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। তৈরি করার ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য রইল অনেক শুভকামনা।
সত্যি এগুলো কাজ করতে একটু ধৈর্য ধরে করতে হয়। তবে আপনি অসাধারণভাবে মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার ফুল তৈরি করে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। দেখে শিখতে পারলাম, শুভকামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি আপনার কাছে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আসলে বলতে গেলে সব কাজ করতে একটু ধৈর্য সহকারে করলে খুব সুন্দর দেখায়। রঙিন কাগজের ফুল নিয়ে অনেক সুন্দর মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার ডাই পোস্ট গুলো বরাবরই খুব সুন্দর হয়। এটাও অনেক চমৎকার হয়েছে ৷ যদিও এগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ৷ আপনি নিখুঁত ভাবে করে ফেলেন ৷ রঙ্গিন কাগজের এই ফুল সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আমার রঙিন কাগজের ফুলটি সুন্দর হয়েছে বলে মন্তব্য করায় খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।