আর্ট :- পুরাতন মোবাইলের উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই যেকোনো ধরনের পেইন্টিং গুলো করতে বেশ অনেক ভালো লাগে। তাই আজকেও আবার নতুনভাবে সুন্দর একটি আর্ট করার চেষ্টা করেছি। আজকে আবারো খাতা অথবা ক্যানভাসের উপরে আর্ট না করে নিজের মতো করে একটি পুরাতন মোবাইল এর উপরে আর্ট করার চেষ্টা করলাম। আমি আজ কয়দিন অনেক রকম ভাবে পুরাতন জিনিস গুলোর উপরে আর্ট করার চেষ্টা করতেছি।

কারণ সব সময় একইভাবে আর্ট করতে আর ভালো লাগেনা। তাই এখন আমি নিজের মতো করে ভিন্ন রকম কিছু আর্ট করার চেষ্টা করি। তাই সেদিন আমার শাশুড়ির পড়ে থাকা এই পুরাতন মোবাইলের উপরে পেইন্টিং করার সিদ্ধান্ত নিলাম। এরকম বিভিন্ন রকমের জিনিসের মধ্যে যেমন আর্ট করতে আমার ভালো লাগে একই রকম ভাবে আপনাদেরও দেখতে অনেক ভালো লাগে। তাই আর দেরি না করে পুরাতন মোবাইলের উপরে চেষ্টা করেছি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার আঁকা পুরাতন মোবাইলের উপরে এই পেইন্টিং আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG-20240304-WA0015.jpg

IMG-20240304-WA0007.jpg

আঁকার উপকরণ

✓ মোবাইল
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20240229_120456.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি পুরাতন একটি ছোট মোবাইল নিয়ে নিলাম। তারপর ছোট মোবাইলের উপরে গ্লাসের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।

IMG_20240229_120513.jpg

ধাপ - ২ :

তারপর মোবাইলের গ্লাসের উপরের অংশে প্রথমে সাদা এবং হালকা নীল রং দিয়ে আকাশটাকে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240229_120521.jpg

ধাপ - ৩ :

তারপর আকাশের নিচে গারো নীল রং এবং হালকা নীল রং দিয়ে ছোট-বড় কিছু পাহাড় সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240229_120528.jpg

ধাপ - ৪ :

তারপর পাহাড়ের নিচে আবারো হালকা নীল রঙ এবং সাদা রং দিয়ে একটি নদী রং করে নিয়ে নিলাম।

IMG_20240229_120559.jpg

ধাপ - ৫ :

তারপর নদীর মাঝখানে কালো লাল আরো কয়েকটি কালার দিয়ে ছোট্ট একটি কুঁড়েঘর সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240229_120607.jpg

ধাপ - ৬ :

তারপর কুরেঘরের একপাশে একটি গাছ এবং স্কিন কালার দিয়ে একটি রাস্তা সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240229_120614.jpg

ধাপ - ৭ :

তারপর ঘরের আরেক পাশে সবুজ রং দিয়ে কিছু ছোট বড় গাছ এবং কালো রং দিয়ে পাখি সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240229_120621.jpg

ধাপ - ৮ :

তারপর ছোট্ট একটি প্রাকৃতিক দৃশ্য আঁকা হয়ে যাওয়ার পরে চারপাশ থেকে মাস্কিং টেপ গুলো তুলে নিলাম।

IMG_20240229_120640.jpg

শেষ ধাপ :

এভাবে মোবাইলের গ্লাসের উপরে একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240304-WA0014.jpg

IMG-20240304-WA0012.jpg

IMG-20240304-WA0011.jpg

IMG-20240304-WA0009.jpg

IMG-20240304-WA0004.jpg

IMG-20240304-WA0002.jpg

IMG-20240304-WA0001.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

সত্যি আপু আপনার আইডিয়া একদম ইউনিক বলতে হবে ।না হলে পুরাতন মোবাইলের স্ক্রিনের উপর এ ধরনের আর্ট করার চিন্তা কারো মাথায় আসে না ।শাশুড়ির পুরনো মোবাইল নিয়ে বেশ ভালোই কাজে লাগিয়েছেন। এত ছোট স্ক্রিনে এত সুন্দর একটি দৃশ্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের আটগুলো সবসময়ই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু মোবাইলের উপর প্রাকৃতিক দৃশ্যের আর্ট এটা হয়তো জীবনের প্রথম দেখলাম সত্যিই আমার বাংলা ব্লগে এরকম ইউনিক পোস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার শাশুড়ির পড়ে থাকা মোবাইলের উপর প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন পড়ে থাকা থেকে জিনিসটাকে নতুন করে সাজালে নিজের কাছেও বেশ ভালো লাগে।

 2 years ago 

বাহ্ অসাধারণ চিত্রকর্ম 🤗
প্রতিনিয়ত আপনাদের এই নতুন নতুন আইডিয়া দেখে সত্যিই অবাক হয়ে যাই। এগুলো চমৎকার ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ।
বেশ চমৎকার দেখাচ্ছে মোবাইলের উপর আঁকা ছবিটি, মনে হচ্ছে মোবাইলের স্ক্রীনের উপর ছবি ফুটে উঠেছে।
অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার করা মোবাইলের উপরে পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। কিছুদিন আগে দেখতে পেলাম পুরাতন চশমার উপরে অনেক সুন্দর একটি আর্ট করেছিলেন। আজকে উপরে থাকা পুরাতন মোবাইলের উপর অনেক সুন্দর একটি অঙ্কন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর সুন্দর পোস্ট উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করতেছি নিজের এক্টিভিটি গুলোকে ভালোভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য

 2 years ago 

আপনার বুদ্ধি দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। অবশেষে পুরাতন ফোনটা কাজে লাগিয়ে দিলেন। একটা ডিসপ্লের মধ্যে দারুন একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করলেন। প্রথম দেখায় বুঝা যাবে না যে এটা কোন আর্ট করা প্রাকৃতিক দৃশ্য। মনে হবে এটা মোবাইলের অরজিনাল ওয়ালপেপার। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন এরকম পুরাতন মোবাইলের উপরে সুন্দর ছবি আঁকার কারণে আমার নিজের কাছেও বেশ ভালো লাগলো। আপনার মন্তব্য করে আরো ভালো লাগবে।

 2 years ago 

আমি তো দেখে মনে করেছিলাম মোবাইলের ডিসপ্লে তে ছবি দেখা যাচ্ছে। এত চমৎকার ইউনিক একটি পেইন্টিং দেখে সত্যিই খুব ভালো লাগলো। অসাধারণ চমৎকার হয়েছে পেইন্টিং। পুরাতন মোবাইল এর উপরে যে এত সুন্দর পেইন্টিং করা যায় তা আপনার পেইন্টিং টা দেখে বোঝা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেন্টিক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত এভাবে সুন্দর সুন্দর মন্তব্য করে অনেক পাশে থাকবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু এর আগে ও আপনি পাথর চোসমা এবং বিভিন্ন ভাবে পেইন্টিং করে দেখিয়েছেন। আজকে তো সম্পুর্ন ভিন্ন রকম ভাবে পেইন্টিং করেছেন। পুরানো মোবাইল এর উপরে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং জাস্ট অসাধারন লাগতেছে। মনে হচ্ছে যেনো ফোনে সামনের ছবি। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি সবসময় চমৎকার আর্ট করে থাকেন। আপনি আজকে পুরাতন মোবাইলের উপর চমৎকার ভাবে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে নিলেন। আপনার এধরণের ইউনিক আইডিয়া গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। কালার কম্বিনেশনেও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করি যাতে আপনাদের মাঝে সুন্দর কিছু তুলে ধরতে পারি। আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে এম্নিতেই ভীষন ভালো লাগে আমার। আপনি আজ পুরনো মোবাইলে এতো সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করলেন আপু।আমার ভীষন ভালো লেগেছে আপনার এই অংকনটি।আপনার উপস্থাপনা ও খুব চমৎকার হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38