রং কলম দিয়ে বিজয় দিবস উপলক্ষে আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ১৬ই ডিসেম্বর উপলক্ষে ভাবলাম একটি আপনাদের মাঝে আর্ট করে শেয়ার করি। ১৬ ই ডিসেম্বর আমাদের অনেক বড় একটি দিন। কারণ এই দিনটাই আমাদেরকে আমাদের জীবনে স্মরণীয় করে রেখেছে। তাই সমাজে উচিত ১৬ ই ডিসেম্বর পালন করা। তাই আমি ভেবেছি ১৬ই ডিসেম্বর উপলক্ষে একটি আর্ট করব। চেষ্টা করেছি নিজেদের বিজয় দিবস মনে রেখে একটি আর্ট করার জন্য। এমনিতেই এরকম আর্ট গুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে। সব সময় চেষ্টা করি কোনো না কোনো আর্ট করার জন্য। বিশেষ করে জল রং এর এবং রং কলমের আর্ট গুলো করতে অনেক ভালো লাগে। তাই ১৬ই ডিসেম্বর উপলক্ষে একটি বিজয় দিবসের আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার করা এই আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG-20231216-WA0000.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20231118_194132.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর আমি পেন্সিল দিয়ে একটি মানচিত্রের চারপাশ থেকে এঁকে নিয়ে নিলাম।

IMG-20231216-WA0002.jpg

ধাপ - ২ :

তারপর চিকন মার্কার কলম দিয়ে মানচিত্রের চারপাশে কালো করে সুন্দর করে এঁকে দাক টেনে নিলাম।

IMG-20231216-WA0003.jpg

ধাপ - ৩ :

তারপর মাঝখানে লাল রং দিয়ে একটি সূর্য প্রথমে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG-20231216-WA0001.jpg

ধাপ - ৪ :

তারপর সূর্যের চারপাশে আরও কিছু হলুদ এবং হালকা কমলা কালার রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG-20231216-WA0004.jpg

ধাপ - ৫ :

তারপর মানচিত্রের নিজের অংশে হালকা এবং গাঢ় সবুজ রং দিয়ে কিছুটা অংশ সুন্দর করে রং কলম দিয়ে রং করে নিলাম।

IMG-20231216-WA0005.jpg

ধাপ - ৬ :

তারপর মানচিত্রের মাঝখানে কিছু মুক্তিযোদ্ধাদেরকে কালো করে রং করে নিয়ে নিলাম।

IMG-20231216-WA0006.jpg

শেষ ধাপ :

এভাবে সুন্দর একটি মানচিত্রের আর্ট করে নিলাম। আশা করি এই আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20231216-WA0000.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বিজয় দিবস উপলক্ষে খুবই সুন্দর চিত্রাংকন করেছেন। আসলে এরকম দেখে মনের মধ্যে শান্তি লাগে। আজকে আপনি এই চিত্রটি অংকনের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা আমাদের মাধ্যমে প্রকাশ করেছেন। সত্যিই অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নিজেদের দিবসগুলোকে যদি নিজেরাই মনে না রাখি তাহলে কিভাবে হবে মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

সত্যি আপু আপনার আর্ট এর তুলনা হয় না। আপনি অনেক সুন্দর বিজয়ের আর্ট করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার বিজয় দিবসে আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম

 3 years ago 

আপু আপনার আর্ট দেখে তো পুরোই মুগ্ধ হয়ে গেলাম।দারুণ একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই অসাধারণ হয়েছে বিজয় দিবস উপলক্ষে আপনার আর্টটি।ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট গুলো আপনাদের কাছে ভালো লাগেই জেনে অনেক খুশি হলাম

 3 years ago 

এক কথায় অসাধারণ বিজয় দিবসের এই চিত্রটি আপনি বেশ চমৎকার ভাবে তৈরি করেছেন এবং আমার মনে হয় এটা যে কারোই ভালো লাগবে, ভালো লাগার মত একটা চিত্র অংকন করেছেন।

 3 years ago 

এভাবে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

প্রথম আপনাকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি খুব সুন্দর করে রং কলম দিয়ে বিজয় দিবস উপলক্ষে একটি আর্ট করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার আর্ট। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করলেন। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে।

 3 years ago 

আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আরো ধন্যবাদ

 3 years ago 

বিজয় দিবসের শুভেচ্ছা রইল আপু ৷ আসলেই এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ৷ বিজয় দিবস উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি চিত্র আঁকার চেষ্টা করেছেন ৷ আপনার আর্টটি অনেক সুন্দর হয়েছে , আমার কাছে ভীষণ ভালো লেগেছে এটি ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি দিনে , আপনার এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

বিজয় দিবস উপলক্ষে চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য

 3 years ago 

রং কলম দিয়ে বিজয় দিবসের অসাধারণ একটি আর্ট করেছেন আপনি। মানচিত্রের আকারের মধ্যে এত সুন্দর করে একটি আর্ট করছেন যা দেখে আমি সত্যি মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে বিজয় দিবস উপলক্ষে আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আমার পোস্টে আপনার সুন্দর মন্তব্য দেখে অনেক খুশি হলাম।

 3 years ago 

বাহ্ দারুন চমৎকার তো । বেশ সুন্দর করে আপনি মুক্তি যুদ্ধের এমন প্রতিচ্ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার রং তুলির মাধ্যমে। আপনার আর্ট দেখে তো মুগ্ধ না হয়ে পারছি না। একেবারে সত্যিকারের যুদ্ধের প্রতিচ্ছবি ফুটে উঠেছে আপনার আজকের আর্টে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য

 3 years ago 

রং কলম দিয়ে খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন৷ মানচিত্র এর মধ্যে এরকম সুন্দর একটি আর্ট তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন৷ এরকম একটি আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো। এখানে আপনি যে রংয়ের মিশ্রণ দিয়েছেন তা দেখে আমি একদমই মুগ্ধ হলাম৷

 3 years ago 

সবসময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36