(এসো নিজে করি) ডাই :- ক্লে দিয়ে সাইফক্স সিংহাসনে বসার দৃশ্য তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ভিন্ন রকম ভাবে ভিন্ন কিছু তৈরি করতে নিজের কাছেও বেশ ভালো লাগে। আজকে কাট এবং ক্লে দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করার চেষ্টা করলাম। আমরা সবাই আমার বাংলা ব্লগের সাইফক্সকে অনেক বেশি ভালোবাসি। বাংলা ব্লগে ঢুকলেই সব সময় সাইফক্সকে দেখা যায়। তাই আমি আজকে আর অন্যরকম কিছু তৈরি না করে সুন্দর একটি সাইফক্স সিংহাসনে বসার দৃশ্য তৈরি করলাম। মাঝেমধ্যে এরকম আলাদা কিছু তৈরি করলে নিজের কাছেও ভালো লাগে।
আমি সবসময় ভিন্নরকম কিছু তৈরি করার চেষ্টা করি। কারণ একই ধরনের কোয়ালিটি আমার কাছে ভালো লাগে না। আজকে যেমনি ভাবে সুন্দর এই সাইফক্স তৈরি করলাম নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগলো। চেষ্টা করেছি ক্লে দিয়ে ধীরে ধীরে এই সুন্দর সাইফক্স তৈরি করার জন্য। ক্লে দিয়ে সবাই এখন বেশ সুন্দর জিনিসগুলো তৈরি করার চেষ্টা করে। তাছাড়া আমার মনে হয় ক্লে গুলো একটু অন্যরম থাকার কারণে তৈরি করতে একটু অসুবিধা হয়। কিন্তু তাও আমি আজ পর্যন্ত অনেক কিছু তৈরি করার চেষ্টা করলাম। বেশ ভালো লাগে নতুন কিছু তৈরি করলে। যাইহোক আমার কাছে তো এই সাইফক্সের সিংহাসন অনেক ভালো লাগলো। আশা করি হয়তো আমার তৈরি করা এই সাইফক্সের সিংহাসন আপনাদেরও বেশ পছন্দ হবে।
উপকরণ
✓ ক্লে
✓ কার্ডবোর্ড
✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি কার্ডবোর্ড কাঁচি দিয়ে কেটে সুন্দরভাবে গোল করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর কার্ডবোর্ড এর উপরে একটি নীল রঙের রঙিন কাগজে লাগিয়ে তার উপরে গারো নীল রংয়ের ক্লে সুন্দরভাবে বসিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর ক্লের মধ্যে থাকা ছোট ছোট ছুরি গুলো দিয়ে সেই ক্লেগুলোর উপরে সুন্দর কিছু সিংহাসনের মত ডিজাইন করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর গারো সবুজ রংয়ের আরো একটি ক্লে নিয়ে তার মধ্যে কিছু সুন্দর ডিজাইন করে ভাঁজ করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর সাদা আর নীল রংয়ের ক্লে পেঁচিয়ে কার্ডবোর্ডের চারপাশে সুন্দরভাবে ডিজাইন করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর মাঝখানে সাদা আর কমলা কালারের রং এর ক্লে দিয়ে একটি সাইফক্স এর মাথা আর লেজ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর সাইফক্স এর চোখ মুখ এবং কানের চারপাশে সাদা রঙের ক্লে দিয়ে ডিজাইন করে সুন্দর একটি সাইফক্স তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর সাইফক্স এর একপাশে বিভিন্ন কালারের ক্লে দিয়ে কিছু ফুলের সুন্দর ডিজাইন করে বসিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর একই রকম ভাবে আরেকপাশেও বিভিন্ন কালারের ক্লে দিয়ে সুন্দরভাবে ফুলের ডিজাইন করে বসিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
তারপর সাদা এবং আরো কয়েকটি কালার দিয়ে ছোট ছোট বৃত্ত করে সুন্দরভাবে সাইফক্স এর চারপাশের ডিজাইন করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে খুব সুন্দর একটি সাইফক্স সিংহাসনে বসার দৃশ্য তৈরি করলাম। আশা করি আমার আজকের তৈরি সাইফক্স আপনাদের বেশ ভালো লাগবে। সবাই ভাল থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1820712361499742548?t=xveSknMPVE0AM46mAavCSg&s=19
ক্লে দিয়ে সাইফক্স তৈরি করেছেন আর চারপাশের অংশ উপস্থাপন করেছেন দেখে সত্যিই ভালো লাগলো আপু। আপনার তৈরি করা এই প্রজেক্ট অসাধারণ হয়েছে। দারুন লাগছে দেখতে। শুভকামনা রইল আপনার জন্য।
আমার তৈরি করা এই সাইফক্স আপনাদের বেশ ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম ধন্যবাদ।
ক্লে দিয়ে সাইফক্স সিংহাসনে বসার দৃশ্য তৈরি খুবই সুন্দর হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি এত দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন। আসলে আপনার পোস্টগুলো আমার খুবই ভালো লাগে। এই পোস্টটি অসাধারণ হয়েছে।
আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো
আপু আপনি আর আমাদের মাঝে ক্লে দিয়ে সাইফক্স সিংহাসনে বসার দৃশ্য তৈরি করে দেখিয়েছেন। দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে মনে হয়েছিল সত্যিকারের সাইফক্স। ক্লে দিয়ে বেশ দক্ষতার সহিত আপনি সিংহাসনে বসার দৃশ্য তৈরি করেছেন সাইফক্সের শুভকামনা রইল এত সুন্দর একটি সৃজনশীল মুলক পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ
ক্লে দিয়ে এরকমভাবে যে কোনো কিছু তৈরি করলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। আমি ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। সাইফক্স সিংহাসনে বসার দৃশ্যটা আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে দেখেই আমি জাস্ট মুগ্ধ হলাম। ক্লে দিয়ে এরকম ভাবে এই ধরনের জিনিসগুলো তৈরি করা কিন্তু অনেক কষ্টকর। ছোট ছোট এগুলো তৈরি করতে প্রচুর সময় লেগে যায়। খুব ভালো লাগলো আপনার হাতের এই নিখুঁত কাজ।
সব সময় আমি চেষ্টা করি ভিন্ন রকম ভাবে এই ধরনের জিনিসগুলো তৈরি করার জন্য
বাহ খুব ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট দেখে। বেশ দারুণভাবে আপনি হাইপক্সের এই ডাই পোস্ট তৈরি করে দেখিয়েছেন। অনেক ভালো লাগলো সুন্দর একটা পোস্ট দেখার মধ্য দিয়ে খুশি হয়ে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার তৈরি করা এ ডাই পোস্ট আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে খুশি হলাম।
বাহ,অনেক সুন্দর একটি diy তৈরি করেছেন আপু ক্লে দিয়ে ।তবে আমার কাছে এটা সিংহাসন বলে মনে হয় নি, মনে হয়েছে ফুল বাগানের মধ্যে সাইফক্স বসে রয়েছে।অনেক কিউট লাগছে সাইফক্সকে,ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপু।
পরবর্তীতে চেষ্টা করব আরো ভালো কিছু শেয়ার করার জন্য ধন্যবাদ আপু
রঙিন ক্লের কাজ মানেই অসাধারণ দেখতে কিছু তৈরি হওয়া। এখানে প্রত্যেকেই কিছু না কিছু করে কিন্তু আপনি যে বুদ্ধি করে সাইফক্সের জন্য সিংহাসন বানিয়েছেন দেখে বেশ ভালো লাগছে। আর সাইফক্স টিও বেশ কিউট হয়েছে। সত্যিই তো যে ভোট দেয় তার তো একটা সিংহাসন প্রাপ্য।
মন্তব্য করে সব সময় মতো পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ
আপু আপনি সবসময় সুন্দর সুন্দর ডাই তৈরি করেন। আজকের ডাইটি একেবারে এই কমিউনিটির জন্য পারফেক্ট হয়েছে। সাইফক্স আসলেই সিংহাসনে বসে থাকার মত। ক্লে দিয়ে খুব নিখুঁতভাবে সাইফক্স এবং সিংহাসন তৈরি করেছেন। দেখতে এক কথায় অসাধারণ লাগছে।
এই ধরনের জিনিসগুলো ক্লে দিয়ে তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে। আপনাদের মন্তব্যগুলো পেলে তৈরি করতে আরো উৎসাহ পায়।