রঙিন কাগজ দিয়ে তৈরি জবা ফুল

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে ভাবলাম প্রতিদিনের মতো এবারও সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর কোন জিনিস তৈরি করি। তাই আর দেরি না করে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি জবা ফুল তৈরি করে নিলাম। এই জবা ফুল তৈরি করতে আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ এমনিতে জবা ফুল দেখতে অনেক সুন্দর দেখায়। বিশেষ করে জবা ফুল বাস্তবে অনেক উপকারে লাগে। আমার দাদু বেঁচে থাকতে আমাদেরকে বলত জবা ফুল অনেক সময় অনেক ওষুধের মত কাজ করে। তাই আমি ও জবা ফুল সব সময় অনেক পছন্দ করি। আজকে আমিও দেরি না করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে আমার তৈরি করা এই জবা ফুল।

IMG_20230904_210434.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20230823_211751.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর সেই রঙিন কাগজটাকে কয়েকটি ভাঁজ করে নিলাম।

IMG_20230904_203930.jpg

ধাপ - ২ :

তারপর সেই রঙিন কাগজটাকে ভাজ করে ছোট গোলপাতার মতো করে সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম।

IMG_20230904_203945.jpg

ধাপ - ৩ :

তারপর গোল পাতার মত কাটা রঙিন কাগজটা খুলে একটি বড় ফুলের মত তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20230904_203954.jpg

ধাপ - ৪ :

তারপর আরেকটি ছোট হলুদ রঙের রঙিন কাগজে নিয়ে গোল লাঠির মত পেঁচিয়ে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20230904_204008.jpg

ধাপ - ৫ :

তারপর আর একটি ছোট হলুদ কাগজের একপাশে লাল জল রং দিয়ে সুন্দর ভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20230904_204027.jpg

ধাপ - ৬ :

তারপর সেই হলুদ রঙের কাগজটাকে কাঁচি দিয়ে চিকেন চিকন করে কেটে নিয়ে নিলাম।

IMG_20230904_204040.jpg

ধাপ - ৭ :

তারপর সেই ছোট হলুদ রঙের কাটা রঙের কাগজটাকে ছোট লাঠির সাথে পেঁচিয়ে একটি ফুল তৈরি করে নিলাম।

IMG_20230904_204049.jpg

ধাপ - ৮ :

তারপর আরেকটি বড় সবুজ রঙের লাঠি তৈরি করে জবা ফুলটাকে ঘাম দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20230904_204100.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো কাজটি করা শেষ করে নিলাম। আশা করি আমার আজকের এই জবা ফুল আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG_20230904_210434.jpg

IMG_20230904_210511.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে জবা ফুল তৈরি করেছেন। কাগজের ফুল বেশ দুর্দান্ত হয়েছে। ফুল তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার রঙিন কাগজের ফুল বশে দুর্দান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক সময় লাগলেও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর জবা ফুল তৈরি করেছেন। জবা ফুল টি দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি জবা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এটা ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে কিছু যেমন বানাতে ভালো লাগে দেখতে ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার রঙিন কাজ দিয়ে জবা ফুল তৈরি করা। আপনার এ জবা ফুল তৈরি করা দেখি আমি মুগ্ধ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আপনি তৈরি করার কার্যক্রম ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন আর এই দেখে শিখে গেলাম কিভাবে জবা ফুল তৈরি করতে হয়।

 3 years ago 

আমার রঙিন কাগজের জবা ফুল দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করলেন। আমিও মাঝেমধ্যে চেষ্টা করি এরকম সুন্দর ফুল তৈরি করার জন্য। বিশেষ করে রঙিন কাগজের সুন্দর ফুল দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুল তৈরি করতে অনেক সময় নিয়ে করতে হয়। আমার তো হয়তো একটু বেশি টাইম লাগে এই ফুলগুলো তৈরি করতে। আপনি সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার রঙিন কাগজের জবা ফুল নিয়ে খুব সুন্দর উৎসাহিত মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার দাদু সত্যি কথা বলতেন আপু! জবা ফুল অনেক ঔষুধি কাজে লাগে। বিশেষ করে চুল এর 😇। আপনার রঙিন কাগজ দিয়ে তৈ করা জবা ফুলটি আমার কাছেও বেশ ভালো লেগেছে। পাতা এবং পাপড়ি দুইটি অংশেই একটা থ্রিডি ইফেক্ট এসেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তবে আগের কার মুরুব্বী গণ অনেক কথা বলে যেগুলো এখন কাজে-কর্মে বুঝা যায়। যাইহোক খুব সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে জবা ফুলটি চমৎকার হয়েছে আপু।শুধু কাগজটি লাল হলেই পারফেক্ট জবা ফুলই লাগতো।আপনি সময় নিয়ে সুন্দর জবা ফুল করে আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে দারুন লাগছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

ওটা ঠিক বলেছেন লাল কাগজ হলে পারফেক্ট জবা ফুলের মত লাগতো। যাইহোক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি জবা ফুল তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে আউটপুট টা অনেক সুন্দর আসে। আপনি জবা ফুলের প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার রঙিন কাগজের জবা ফুল নিয়ে খুব অসাধারণ ভাবে মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে রঙিন কাগজে তৈরি জিনিসগুলো দেখতেও যেমন চমৎকার লাগে ।তেমনি করতেও ভালো লাগে ।আজ আপনি রঙিন কাগজ দিয়ে জবা ফুল তৈরি করেছেন যেটি দেখতে বেশ ভালো লাগছে। প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন চমৎকার লাগে দেখতেও বেশ ভালো লাগে। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আলনি খুব চমৎকার একটি জবা ফুল বানিয়েছেন অনেক সুন্দর হয়েছে আপনার জবা ফুল টা ধন্যবাদ আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করার জন্য শুভ কামনা রইলো আপনার জন্য ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার রঙিন কাগজের জবা ফুল নিয়ে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38