গল্প :- সম্পত্তির কারণে ভাই-বোনের সম্পর্ক নষ্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

Blue Paint & Paper Sales Ad Instagram Post_20230924_180757_0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাস্তব একটি ঘটনা। ঘটনাটি হচ্ছে আমাদের পাশের বাড়ির ঘটনা। আমাদের পাশে একজন লোক ছিল তার নাম হচ্ছে ইব্রাহিম। যদিও ইব্রাহিম মিয়া আমাদের জ্যাঠা হয়। তার অনেক সম্পত্তি ছিল। এবং এত সম্পত্তি ছিল বলে বোঝানো যাবে না। তার চারটি ছেলে এবং দুটি মেয়ে আছে। যদিও তার চার ছেলে বিয়ে করে ফেলেছে এবং মেয়েগুলো বিয়ে দিয়ে ফেলেছে। মৃত্যুর আগে ইব্রাহিম মিয়া সম্পত্তিগুলো তার ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দেয় নাই।

এই কারণে প্রথম ঝামেলা সৃষ্টির কারণ রয়ে গেল। আর কখন কার মৃত্যু হবে কেউ জানে না। ইব্রাহিম মিয়া ভাল মানুষ রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছে। রাত দুটো বাজে হঠাৎ করে সেই অসুস্থ হয়ে পড়ল এবং সাথে সাথে মারা গেল। যদিও তিনি মারা গিয়েছে তার সম্পত্তি সব রেখে গেল। এবং তাকে সুন্দর করে দাফন করা হয়ে গেছে মৃত্যুর পর। এর তিন চার দিন পর থেকে ছেলেমেয়েগুলো সম্পত্তি নিয়ে কথা বলতে লাগলো। এবং একজনের সাথে একজন ঝগড়া করতে লাগলো।

ইব্রাহিম মিয়ার বড় ছেলে অনেক চালাক লোক। তার শিক্ষাও আছে এই কারণে সে কাগজপত্র বুঝে। তখন সেই সবাইকে বলতে লাগলো এখন বাবা মারা গেছে আমরা বাবার মৃত্যুর ৪৫ দিন পর বসব জায়গা সম্পত্তি নিয়ে। এই নিয়ে তোমরা কোন টেনশন করো না আমার উপর ভরসা রাখ। এই বলে সে ভাই বোন সবাইকে ঠান্ডা করেছে। এদিকে বোন দুটি তাদের স্বামীর বাড়িতে চলে গেলেন। এবং বড় ভাই তার বাকি তিন ভাইকে বলতে লাগলো কাগজপত্রগুলো ঠিক করতেছে।

ছোট ভাই গুলো বড় ভাইয়ের কথা বিশ্বাস করেছেন। কিছুদিন পর শোনা যাচ্ছে বড় ভাই বাবা জীবিত থাকা অবস্থা কিছু সম্পত্তি তার নামে লিখে নিয়েছে। এই নিয়ে চার ভাই মধ্যে অনেক ঝগড়া চালু হয়ে গেল। প্রথম তাদের বড় ভাই শিখার করে নাই। পরে জায়গা সম্পত্তির কাগজগুলো যখন ছোট ভাইয়েরা বাহির করল তখন দেখতেছে বড় ভাইয়ের নামে অনেকগুলো সম্পত্তি। এরপর ছোট ভাই গুলো বড় ভাইকে হুমকি দিতে লাগলো। এবং বড় ভাই কোন মতেই সেই সম্পত্তিগুলো আর ভাইদেরকে দেবে না।

বলতে গেলে তার বাবার অর্ধেক সম্পত্তি সে নিজের নামে লিখে নিয়েছে বড় ভাই। এখন বোন দুটি বাবার বাড়িতে আসলে সারাক্ষণ বড় ভাইকে গালিগালাজ করে। কারণ সে মানুষের কোন কাজ দেখা নাই জানোয়ারের কাজ দেখিয়ে। আসলে বড় ভাই হয়ে কিভাবে ছোট ভাই এবং বোনদের সাথে গাদ্দারি করল এটাই বড় কথা। জাগা সম্পত্তিতে ভাই ভাইকে ছিলে না কি এমন দুনিয়া। এই নিয়ে চার ভাইয়ের মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকে। তবে এলাকার বিচারকগুলো বলতে লাগলো বাকি সম্পত্তিগুলো সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য। এই হচ্ছে সম্পত্তির কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সম্পত্তির কারনেই বর্তমানে ভাইদের মধ্যে বেশি দ্বন্দ্ব লাগে। প্রায় জায়গায় শোনা যায়, সম্পত্তির কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হচ্ছে। সমাজের বাস্তব একটা কাহিনী আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার গল্প নিয়ে স্বাভাবিক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সম্পত্তির জন্য ভাই বোন এবং ভাই ভাইয়ের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়ে থাকে। এই সম্পদ ও সম্পত্তি আমাদের জীবনে যেমন উন্নতি করছে তেমন আমাদের সম্পর্কটা কেউ নষ্ট করে দিচ্ছ।আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। গল্প নিয়ে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এখন বেশিরভাগ জায়গায় সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সাথে সম্পর্ক ভালো থাকে। আসলে ইব্রাহিম মিয়ার বড় ছেলের এই কাজটি করা কখনোই উচিত হয়নি ভাই-বোনদের সম্পদ মেরে খাওয়া। এবং একদিন তাকে তার এই সম্পত্তি নেওয়ার হিসাব দিতেই হবে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ইব্রাহিম মিয়ার বড় ছেলে অনেক চালাক লোক। এই কারণে ভাই বোনের সম্পদ মেরে দিয়েছে। গল্পটি পড়ে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সম্পত্তি নিয়ে এমন ঘটনা আমাদের দেশে প্রায় বাড়িতে লক্ষ্য করা যায়। আর এই জাতীয় ঘটনা কে কেন্দ্র করেই পরিবার ভাঙ্গনের সৃষ্টি। এমন অনেক মানুষ রয়েছে মৃত্যুর আগে সন্তানদের মাঝে সম্পত্তি ভাগ করে দেয় না বলেই পরবর্তীতে বিভিন্ন প্রকার ঝামেলা সৃষ্টি হয়। খুব ভালো লাগলো সুন্দর এই বিষয়টা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে।

 3 years ago 

আমার গল্প নিয়ে খুব সুন্দর করে মন্তব্য করেছেন। বর্তমান সময়ে সম্পত্তি নিয়ে বেশি ঝামেলা হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু এখন এমন ঘটনা প্রায় জায়গায় দেখা যায়। যেই ভাইবোনের সম্পর্ক এত মধুর থাকে সম্পত্তির জন্য একসময় একেক জন একেক জনের শত্রু হয়ে দাঁড়ায়। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই তাদের বড় ভাই অন্যায় করেছে। এতে সবাই কষ্ট পাওয়ারই কথা। সম্পূর্ণ পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

এটি ঠিক ইব্রাহিম মিয়া বড় ছেলে ভাই বোনের সাথে অন্যায় করেছে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বর্তমানে এমন ঘটনা অহরহ ঘটে চলছে। জায়গা সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন পর্যন্ত করে ফেলে। আসলে মানুষ কিভাবে এমন বেঈমানী করতে পারে আমার বোধগম্য হয় না। এক রক্তের ভাই বোনের সাথে এমন বেঈমানী কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আসলেই বড় ভাই খুব চালাক প্রকৃতির মানুষ। তাইতো সুযোগে এমন কাজটি করেছে। তাদের সম্পর্ক আর কোনো দিন ভালো হবে না। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এটি ঠিক বড় ভাই অনেক চালাক লোক। কিভাবে বাবা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি অনেক কিছু তার নামে লিখে নিয়েছে। যাই হোক সুন্দর মন্তব্য করে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে এরকম বিষয় এখন বেশিরভাগ দেখা যায়। সম্পত্তি, টাকা পয়সার কারণে এখন বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি প্রতিনিয়ত বাস্তবিক ঘটনাকে কেন্দ্র করে থাকেন আপনার পোস্ট গুলোর মাধ্যমে যা আমার অনেক ভালো লাগে। এখানে দেখছি সম্পত্তির কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়েছে। আসলে মানুষ এরকম হয়। এখন তো টাকা-পয়সা, সম্পত্তির জন্য ভাই ভাই কেউ খুন করতে পারে। যাই হোক সম্পূর্ণটা অনেক সুন্দর করে লিখেছেন যার কারণে ভালো লেগেছে।

 3 years ago 

আমার গল্পটি পড়ে খুব সুন্দর করে উৎসাহিতমূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে আপু সম্পত্তির জন্য শুধু ভাই বোন কেন সবারই সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়।তবে বড় ভাই হিসেবে এমন করা উচিত হয়নি ছোট ভাইদের সাথে। আসলে অন্যের হক নষ্ট করা সবচেয়ে জঘন্য কাজ। যাইহোক আপু বিচারক এখন যা বলবে তাই করতে হবে। ধন্যবাদ আপু।

 3 years ago 

বর্তমান সময়ে সম্পত্তিগুলো দিয়ে সে অনেক আরাম আয়েশ করতেছে। যাই হোক আপনার মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি গল্পটির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। সম্পত্তির কারণে ভাই-বোনের সম্পর্ক নষ্ট হয়। সম্পত্তির ঝামেলা একবার শুরু হলে তা সহজে মেটানোর যায় না। আসলে সম্পত্তির লোভ সহজে কেউ ছাড়তে চায় না। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সম্পত্তির ঝামেলা একবার চালু হলে আর সহজে বন্ধ হয় না। আপনি গল্প নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38