রঙিন কাগজ দিয়ে তৈরি গোলাপ ফুল
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আমি আজকে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করার চেষ্টা করলাম। এমনিতেই আমার কাছে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে। তাছাড়া রঙিন কাগজ দিয়ে এরকম ফুল অথবা সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করলে দেখতেও বেশ সুন্দর দেখায়। কিন্তু এরকম জিনিস গুলো তৈরি করতে গেলে একটু ধৈর্য ধরে তৈরি করতে হয়। কারণ কোন একটি জিনিস ধৈর্য ধরে না তৈরি করলে দেখতে সুন্দর দেখায় না। তাই আমি চেষ্টা করেছি ধৈর্য ধরে বসে বসে এই সুন্দর রঙিন কাগজের গোলাপ ফুল তৈরি করার জন্য। তাছাড়া চেষ্টা করার পরে সুন্দর ফুলটি তৈরি করেছি তাই আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই রঙিন কাগজের গোলাপ ফুল আপনাদের সবার অনেক পছন্দ হবে।
উপকরণ
✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কিছু রঙিন কাগজ চারকোনা করে সমান করে সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর সেই কেটে রাখা রঙিন কাগজগুলোর একপাশে কিছুটা পেঁচিয়ে পাতার মত তৈরি করে নিলাম।
ধাপ - ৩ :
তারপর অন্য আরেকটি রঙিন কাগজ চিকন চিকন করে কেটে দুটি পাতা সুন্দরভাবে তৈরি করে নিলাম।
ধাপ - ৪ :
তারপর আরো কিছু রঙিন কাগজ নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাঠি তৈরি করে নিলাম।
ধাপ - ৫ :
তারপর সেই লাঠির উপরের অংশে গাম লাগিয়ে গিয়ে কয়েকটি ফুলের পাতা জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর আরো কয়েকটি পাতা একটার উপর একটা গাম দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে একটি গোলাপ ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৭ :
তারপর গোলাপ ফুলের নিচে আবারো ঘাম লাগিয়ে পাতা দুটিকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই গোলাপ ফুল আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
রঙিন কাগজ দিয়ে তৈরি যে কোন জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে গোলাপ তৈরি করেছেন এবং প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার ঘটনামূলক সুন্দর মন্তব্য দেখে ভীষণ খুশি হয়েছি
https://twitter.com/bdwomen2/status/1724310071797268705?t=fwTOWgt3i-mZzd2fptqpkA&s=19
খুব ভালো লাগে আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের মাঝে উপহার দেয়ার জন্য চেষ্টা করেন। আপু এই কাজগুলো করার জন্য অনেক ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কখনোই সম্ভব নয় এবং চেষ্টা করলে প্রতিটা মানুষ এই কাজে পারদর্শী হতে পারবে। আমি প্রথমত কিছুই পারতাম না। আপনি দারুণ দক্ষতায় একটি রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আমার ভীষণ ভালো লাগলো। আপনার তৈরি করার প্রক্রিয়াটি আমি দেখে শিখতে পারলাম। অবশ্যই এটা বাসায় তৈরি করব এবং আপনার ফুলটি চমৎকারভাবে ফুটে উঠেছে।
আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
আপু আপনি খুব চমৎকার করে রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভীষণ ভালো লাগে। এটি তৈরীর প্রতিটা দাও খুব সুন্দর করে এখন আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি বেশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার উৎসাহ মূলক মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া
রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি গোলাপ ফুল তৈরি করেছেন আপু। পাতাগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। ফুল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার তৈরি করা গোলাপ ফুল আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপু।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে গোলাপ ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি করা গোলাপ ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তৈরি করার রঙিন কাগজের ফুল আপনার এত পছন্দ হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
আপনি আজকে কাগজ দিয়ে বেশ দারুন দেখতে একটি গোলাপ ফুল তৈরি করে দেখিয়েছেন। যা দেখতে সত্যি বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর দেখতে গোলাপ ফুল বানানোর পদ্ধতিটি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
সব সময় এভাবে মন্তব্য করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাকে।
আপনি অসাধারণ একটা গোলাপ তৈরি করেছেন।আপনি ঠিক বলেছেন আপু রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে ধৈর্য ও সময়ের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ঘুরে দেখিয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গোলাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
অসম্ভব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ
রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ফুল এবং ওয়ালমেট তৈরি করতে সকলেই অনেক বেশি পছন্দ করে। আপনার তৈরিকৃত এই রঙিন কাগজের গোলাপ ফুল দেখে আমি রীতিমতো মুগ্ধ,আপনি এটা দারুন ভাবে তৈরি করেছেন। আসলেই এরকম ডাইপ্রজেক্ট তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি করা রঙিন কাগজের ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি নিজেও ভীষণ খুশি হয়েছি
দেখে মনে হচ্ছে অরজিনাল গোলাপ ফুল। কাগজের তৈরি গোলাপ এবং অরজিনাল গোলাপ এক সাথে রাখলে কেউ বুঝতেই পারবে না কোনটা আসল। আপনার ডাই পোস্টগুলো বরাবরি আমার কাছে ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে কাজগুলো করে থাকেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গোলাপ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
চেষ্টা করেছি অরজিনাল গোলাপ ফুলের মত কিছুটা হলেও সুন্দরভাবে তৈরি করার জন্য।