আর্ট :- রংধনুর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাছাড়া আমি সব সময় আপনাদের মাঝে নতুন কিছু পেইন্টিং করে শেয়ার করার চেষ্টা করি। কারণ এটা করতে আমার কাছে বেশ ভালো লাগে। তাই আজকে দেরি না করে রংধনুর প্রাকৃতিক দৃশ্যের সুন্দর একটি পেইন্টিং নিয়ে হাজির হলাম। এই পেইন্টিং টার মধ্যে আমার কাছে তো সবচেয়ে বেশি রংধনু টাই অনেক কালারফুল লেগেছে। কারণ এরকম রংধনু আমরাও মাঝেমধ্যে খোলা আকাশের মধ্যে দেখতে পাই। ছোটবেলায় তো কত দেখেছি কিন্তু এখন তেমন দেখি না। যাইহোক তাই ভাবনা চিন্তা করে চেষ্টা করেছি রংধনুর এই পেইন্টিংটা করার জন্য। মাঝেমধ্যে এরকম ভিন্ন কিছু করতে বেশ ভালই লাগে। বিশেষ করে নিজের ভাবনা চিন্তার কাজগুলো করতে। যাই হোক আজকে আপনাদের মাঝে এই সুন্দর পেইন্টিং পোস্ট করতে পেরে আমার কাছে বেশ ভালই লাগলো। আশা করি রংধনু টাই পেইন্টিং আপনাদেরও বেশ ভালো লাগবে।

IMG_20231124_165901.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20230920_203751.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর উপরের আকাশটাকে হালকা আকাশে কালার এবং সাদা কালার দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20231006_085547.jpg

ধাপ - ২ :

তারপর আকাশের নিচে গারো নীল রঙ এবং হালকা নীল রং দিয়ে দুটি পাহাড় সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20231006_085616.jpg

ধাপ - ৩ :

তারপর পাহাড়ের উপরে গারো সবুজ রং দিয়ে কিছু পাহাড়ি গাছ সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20231006_085649.jpg

ধাপ - ৪ :

তারপর সেই পাহাড়ে গাছ গুলোর উপরে হালকা হলুদ রং দিয়ে আরও সুন্দর করে গাছগুলোকে রং করে নিলাম।

IMG_20231006_085702.jpg

ধাপ - ৫ :

তারপর উপরে একটি ব্রাশের মধ্যে বিভিন্ন কালার লাগিয়ে এরপরে খোলা আকাশের মধ্যে রংধনুর মত করে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20231006_085734.jpg

ধাপ - ৬ :

তারপর রংধনুর চারপাশে কিছু ছোট বড় পাখি কালো রঙ দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20231006_085808.jpg

ধাপ - ৭ :

তারপর চারপাশের মাস্কিং টেপ গুলো সুন্দরভাবে ধীরে ধীরে তুলে নিয়ে নিলাম।

IMG_20231006_085845.jpg

শেষ ধাপ :

এভাবে রংধনুর সুন্দর একটি পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20231124_165901.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

পাহাড়, সবুজে ভরা গাছ, পাখি সব মিলিয়ে দারুণ একটি পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের ছবি অংকন করে শেয়ার করেছেন আপু। প্রতিটি ধাপ ছবির মাধ্যমেও বেশ গুছিয়ে শেয়ার করেছেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনার এই অংকন! আপনার জন্য শুভকামনা আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনার কাছে ভীষণ ভালো লেগেছে শুনে সত্যিই অনেক খুশি হলাম। আশা করি সুন্দর মন্তব্য করে সাপোর্ট করবেন।

 2 years ago 

শীতকাল শেষের দিকে আবার গরমের সময় চলে এসেছে। বৃষ্টিময় দিনে এই রংধনুর দৃশ্য দেখতে পাওয়া যায় । যেটা আপনি খুব সুন্দর করে অঙ্কন করে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো। আপনি একজন দক্ষ ব্যক্তি প্রতিনিয়ত সুন্দর সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকের চিত্র অঙ্কনটি অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কনটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রংধনুর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং এটাতো চমৎকার ছিল। আপনি অনেক সুন্দর করে এটা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং দেখে তো আমি পুরা মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে পেইন্টিং এর উপস্থাপনা করতে। সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রংধনুর প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকনটি দেখে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে রংধনুর আশপাশের প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকনটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি পেইন্টিং এর সম্পূর্ণ অংশ সুন্দর করে করার চেষ্টা করেছি। আশা করি সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

জল রং দিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু। আপনি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে খুব সুন্দর ভিন্নতা এনেছেন। যেহেতু রংধনুর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করলেন। আমার কাছে ভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে খুবই ভালো লেগেছে। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আমার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং নিয়ে খুব অসাধারণ মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে সুন্দর সুন্দর পেইন্টিং উপহার দিয়ে থাকেন। ঠিক তেমনি আজকের পেইন্টিংটি আমাকে মুগ্ধ করেছে। খুবই সুন্দর এবং নিখুঁত হয়েছে আজকের পেইন্টিংটি। এ ধরনের পেইন্টিং গুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। ধাপে ধাপে এত চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এটা কি ঠিক এই ধরনের পেইন্টিং গুলো করতে বেশি সময়ের প্রয়োজন হয়। উৎসাহিতমূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রংধনুর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অসাধারণ হয়েছে বলে সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ একটি পেইন্টিং করেছেন।এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন শুনে খুশি হলাম। অসাধারণ মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার একটি আর্ট করেছেন আপু। আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে খোলা আকাশের মধ্যে রংধনু টি দেখতে আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। সুন্দর একটা আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38