ডাই :- ক্লে দিয়ে তৈরি সুন্দর কেক
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার কাছে আলাদা ভাবে সুন্দর জিনিসগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। আর এখন প্রায় সবাইকে দেখি ক্লে দিয়ে খুব সুন্দর জিনিস তৈরি করে। আমিও মাঝেমধ্যে চেষ্টা করি বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য। আর এই ক্লে গুলো একটু নরম থাকার কারণে তৈরি করতে একটু অসুবিধা হয়।
কিন্তু যে কোন জিনিস তৈরি করার পরে নিজের কাছেও বেশ ভালো লাগে। তাই আমি আজকে ক্লে দিয়ে খুব সুন্দর একটি কেক তৈরি করলাম। আর এই ছোট কেক তৈরি করার পরে নিজের কাছেও বেশ ভালো লাগলো। কারণ কে কি দেখতে একেবারে সত্যিকারের কেকের মত মনে হচ্ছিল। আমার কাছে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। যাইহোক চেষ্টা করলাম আজকে ক্লে দিয়ে খুব সুন্দর একটি কেক তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার তৈরি করা এই কেক আপনাদের সবার অনেক পছন্দ হবে।
উপকরণ
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কমলা কালারের ক্লে দিয়ে ছোট একটি গোল বৃত্ত সুন্দর ভাবে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর একই রকম ভাবে আরো দুটি গোল বৃত্ত তৈরি করে সেই গোল বৃত্ত গুলোর উপরে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর আরো একটি গোল বৃত্ত সুন্দরভাবে তৈরি করে ধাপে ধাপে কয়েকটি গোল বৃত্ত জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর গোল ক্লে গুলোর চারপাশে কফি রঙের কিছু ছোট খুলে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর ক্লে উপরের অংশে বিভিন্ন কালারের ক্লে দিয়ে ছোট ছোট কেকের মতো করে কিছু সুন্দর ডিজাইন করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর উপরে কফি কালারের ক্লে এবং হলুদ কালারের ক্লে দিয়ে একটি সুন্দর মোমবাতি তৈরি করে জোড়া লাগিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে ক্লে দিয়ে খুব সুন্দর একটি কেক তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা কেক আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
ক্লে দিয়ে তৈরি সুন্দর কেক অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্ট তৈরি করলেন। সত্যিই আমার খুবই ভালো লেগেছে।
সত্যি মন্তব্য গুলো দেখে বেশ ভালো লাগলো
https://x.com/bdwomen2/status/1826956359910539300?t=tx7LiMehPw68qzyumsaLWA&s=19
আপু আমি প্রথমে ভেবেছিলাম বাস্তবের কেকের ফটোগ্রাফি শেয়ার করেছেন। মোমবাতি দেখতে একদম অরজিনাল মোমবাতিই মনে হচ্ছে। ক্লে দিয়ে বানানো এই কেক আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে অসাধারণ একটি ডাই তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার উৎসাহ মূলক মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো
আপনি তো দেখছি দারুণ একটি কেক তৈরি করলেন ক্লে দিয়ে। বিভিন্ন কালার দিয়ে লেয়ার কেক তৈরি করেছেন। ক্লে দিয়ে তৈরি করা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে খুবই চমৎকার দেখায়। আপনি প্রায় সময় শেয়ার করে যাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস। আর ক্লে দিয়ে তৈরি করতে একটু সুবিধা হয় যেহেতু সফট হয় ক্লে গুলো ধরতে। অনেক সুন্দর একটি কেক তৈরি করলেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার কাছে ক্লে দিয়ে এই ধরনের দারুন জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে
ক্লে দিয়ে যেকোন জিনিস বানালে দেখতে অনেক সুন্দর লাগে। আজ আপনি ক্লে দিয়ে খুব চমৎকার একটি কেক বানিয়েছেন। তবে এই ধরনের সুক্ষ ছোট জিনিসগুলো বানাতে অনেক সময় লাগে। আপনার কেকটি দেখেই বোঝা যাচেছ অনেক সময় আর দক্ষতার সাথে করেছেন।
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য দেখে
ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে। যদিও ছোট ছোট জিনিস বানাতে বেশ সময় লাগে। সময় নিয়ে করলে ক্লে দিয়ে কোন কিছু বানালে সত্যিকারের মনে হয়ে। তেমনই আপনার কেকটিও সত্যিকারের কেকের মতই লাগছে। বেশ সুন্দর হয়েছে আপনার বানানো কেকটি।
আমার এই কেক আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম
আরে বাহ্ আপু আপনি তো দেখছি ক্লে দিয়ে বেশ সুন্দর করে কেক বানিয়েছেন। আপনার কেক দেখে কিন্তু খেতে মন চাইছে। খুব সুন্দর করে আপনি বানানো কেকটির ধাপ গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে বেশী ভালো লেগেছে বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করার বিষয়টি। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।
চেষ্টা করি যাতে আপনাদের মাঝে এই সুন্দর ভালো কিছু তৈরি করে শেয়ার করতে পারি
ক্লে দিয়ে মজার মজার অনেক কিছুই করা যায়। তবে এমন ছোট ছোট জিনিস গুলো তৈরি করতে যেমন ভালোও লাগে, তেমন ডিটেইলস করতে কষ্টও হয়। আপনি এতটুকু কেকের উপরটা কি সুন্দর রঙিন করে সাজিয়েছেন, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আসলেই যে সত্যিকার কেক এর মতোই লাগছে। অনেক সুন্দর হয়েছে।
এই কেক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম
ক্লে দিয়ে সুন্দর কেক তৈরি করলেন ভাইয়া,দেখতে কিন্তু সত্যিকারের কেকের মতোই লাগছে।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন সুন্দর এই ডাই পোস্টটি।অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
ধাপে ধাপে চেষ্টা করেছি সুন্দরভাবে পুরো কেকটি তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য
ক্লে দিয়ে যাই বানানো হোক না কেন খুব সুন্দর হয় দেখতে।আপনি চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে কেক বানিয়েছেন। দেখতে সত্যিকারের কেকের মতোই লাগছে।ধাপে ধাপে কেক বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ক্লে দিয়ে যা কিছু বানানো হয় দেখতে বেশ ভালো লাগে