ফটোগ্রাফি :- সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

photocollage_202413117254840.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে বন্যফুলের ফটোগ্রাফি। বন্যফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই বন্যফুল আকারে অনেক ছোট। তবে এই ফুলগুলো আমাদের এদিকে রাস্তার পাশে এবং জমিনের পাশে অনেক দেখা যায়। তবে আমরা এই বন্যফুল গুলোকে নাকফুল বলে থাকি। কিছুদিন আগে আমি এই বন্যফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। তাই আজকে এই বন্যফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20231223-WA0023.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে ঝরে যাওয়া একটি পাতার ফটোগ্রাফি। এই পাতাগুলোকে আমরা কড়ইপাতা বলে থাকি। এই পাতাগুলো যখন ঝরে যায় তখন পাতাগুলোর কালার অন্যরকম হয়ে যায়। সতেজ পাতাগুলো ছোট থেকে বড় হয়ে এভাবে ঝরে যায়। এই পাতার ফটোগ্রাফি করতে আমার নিজের জীবনের কথা মনে পড়ে গেল। আমাদের জীবনে এভাবে একদিন শরীর থেকে চলে যাবে। খুব সুন্দর করে এ পাতার ফটোগ্রাফি করে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20240130-WA0000.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল আমার খুব প্রিয় একটি ফুল। গোলাপ ফুলকে সবাই অনেক পছন্দ করে। গোলাপ ফুল অনেক রকমের আছে। গোলাপ ফুলকে আবার অনেকে ফুলের রানী ও বলে থাকে। আসলে গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি নার্সারি বাগান থেকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20240130-WA0004.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে বড়ই এর ফটোগ্রাফি। বর্তমান সময়ের শীতকাল এই কারণে এই বড়ইগুলো কমবেশি সব জায়গাতে পাওয়া যায়। তবে আমার হাজবেন্ডের বাড়িতে এই বড়ই গাছগুলো আছে। এই বড়ইগুলো খেতে খুব ভালোই লাগে। যদিও এই বড়ইগুলো আকারে অনেক বড় হয়। ছোট গাছের মধ্যে এই বড়ইগুলো ধরে থাকে। কিছুদিন আগে পাতার উপরে এই বড়ইটি পড়ে রইলো দেখে আমি ফটোগ্রাফি করলাম। তাই আজকে এই বড়ই এর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20240130-WA0002.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে নাম না জানা গাছের ফুলের ফটোগ্রাফি। এই গাছগুলো আমাদেরকে এদিকে রাস্তার পাশে রোপন করে থাকে। যদিও এই গাছগুলোকে অনেকে পাহাড়ি গাছ বলে থাকে। তবে এ গাছগুলোর মধ্যে চিকন চিকন ফুল ফুটে দেখতে বেশ ভালোই লাগে। যদিও এই ফুলগুলো আকারে অনেক ছোট তবে পাতার মত লম্বা লম্বা ফুলের তোড়া হয়ে থাকে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির সামনে রাস্তার পাশ থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20240130-WA0003.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে ধান ক্ষেতের ফটোগ্রাফি। গ্রাম অঞ্চলে এরকম ধানখেতগুলো জমির মধ্যে দেখা যায়। তবে আমাদের এদিকে গ্রামাঞ্চলে অনেক বড় বড় জমির মধ্যে ধান চাষ করে। যখন ফসলগুলো একটু পাকা হয় তখন ফটোগ্রাফি গুলো করলে দেখতে বেশ ভালোই লাগে। কিছুদিন আগে আমি এই ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। তাই আজকে এই ধান ক্ষেতের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20240130-WA0001.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এটি হচ্ছে কলমি ফুলের ফটোগ্রাফি। কলমি ফুল গুলো দেখতে অসম্ভব ভালো লাগে। গ্রাম অঞ্চলে কলমি ফুল গুলো রাস্তার পাশেও দেখা যায়। আবার অনেকে কলমি শাক চাষ করে থাকে। কলমি শাক রান্না করলে এবং ভাজি করলে খেতে খুব মজা লাগে। তবে কলমি ফুল দুই তিন রকমের আছে। কিছুদিন আগে এই কলমি ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। তাই আজকে এই কলমি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20240130-WA0005.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই ফটোগ্রাফি দেখতে প্রত্যেকটা মানুষ বেশ পছন্দ করে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গ্রাম অঞ্চলের ধান ক্ষেতের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি গুলো করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর করে আপনি আপনার ফোনে ক্যাপচার করেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকেন সব সময় মত ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন।সবগুলো ফটোগ্রাফি ই খুব সুন্দর ছিল।এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আমার করা ফটোগ্রাফি পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি ধন্যবাদ।

 2 years ago 

মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু । আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছি না । খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো ।সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে বড়ইয়ের এর ফটোগ্রাফি ও বন্য ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ । সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি সুন্দর পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বড়ই এর ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বড়ই গাছের নিচে থেকে বড়ই খুঁজে নেওয়ার অনুভূতি সত্যি বেশ দারুণ। বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঠিক বলেছেন বড়ই গাছ থেকে বড়ই পাড়ার অনুভূতিটা আসলেই বেশ ভালো লাগে আপনার মন্তব্য পড়ে খুশি হলাম।

 2 years ago 

সাতটি রেনডম ফটোগ্রাফি আপনি এত সুন্দর করে করেছেন যে, একেবারে মনোমুগ্ধকর ছিল সবগুলো ফটোগ্রাফি। আমার কাছে ফটোগ্রাফি পোস্টগুলো দেখলেই অসম্ভব ভালো লাগে‌। কারণ আমি ফটোগ্রাফি খুব ভালোবাসি। সাতটি রেনডম ফটোগ্রাফি এক কথায় জাস্ট অসাধারণ ছিল। সাতটি রেনডম ফটোগ্রাফি আপনি এত সুন্দর ভাবে করেছেন যে, যত দেখছিলাম আমি ততই খুব মুগ্ধ হচ্ছিলাম। সবকিছুর সৌন্দর্যকেই সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন আপনি। আপনার সবগুলো ফটোগ্রাফির সৌন্দর্য খুবই ভালো ছিল।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে জাস্ট অসাধারণ লেগেছে দেখে আমি নিজেও মুগ্ধ হয়েছি মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার প্রতিটি ফটোগ্রাফি। সেই সাথে বর্ননাও বেশ সুন্দর দিয়েছেন। ছবিগুলো বেশ পরিস্কার ও ঝকঝকে হয়েছে বলে,দেখতে বেশি সুন্দর লাগছে। তবে বড়ই ও বন্যফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago (edited)

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি দারুণ করতে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফী গুলোর মধ্যে থেকে আমার কাছে নামটা যেন ফুলের ফটোগ্রাফি এবং কলমি ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা ছিল অসাধারণ। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে সব সময় মত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38