গল্প :- কিছু কিছু মা-বাবা সঠিক কথা বলতেও ভয় পায়।

in আমার বাংলা ব্লগ2 years ago


coffee-1076582_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি গল্প শেয়ার করব। আজকে যে বাস্তব গল্পটি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের এক আত্মীয় গল্প। আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের দুটো ছেলে আছে। বর্তমানে তারা দুইজন বিয়ে করেছেন। এবং তাদেরও ছেলে-মেয়ে আছে। তবে দুই ভাই তাদের ফ্যামিলির অনেক উন্নতি করেছে। বিয়ের পর থেকে দুই ভাইয়ের ওয়াইফের মিল মিস একদম নেই। তবে তারা দুইজনে শাশুড়ির কাছে বিচার দেয়।

তবে শশুর শাশুড়ি তাদের সঠিক মত বিচার করে না। তারা এক ছেলের ওয়াইফ কে সমর্থন করে অন্য জনের বদনামি করে। তবে ওই ক্ষেত্রে শুধু শাশুড়ির সঠিক কথা বলা দরকার। এবং অন্যায় হলে অন্যায় বলা দরকার। এবং শুশুর শাশুড়ির কারণে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। কারণ শাশুড়ি সঠিকভাবে সঠিক কথা বলেন না। শাশুড়ি বড় ছেলের ওয়াইফ কে সমর্থন করে। আর ছোট ছেলের ওয়াইফের কথা বদনাম করে এবং তাকে একদমই দেখতে পারে না। এই কারণে সংসারে অনেক অশান্তি।

তবে ছেলে দুইজন মায়ের কথা অনেক বিশ্বাস করে। বলে আমার মা সঠিক কথা বলে। কিছুদিন আগে ছোট ছেলের ওয়াইফ বাবার বাড়িতে গেল বেড়ানোর জন্য। তখন যাওয়ার সময় শাশুড়িকে বলে গেলেন। কিন্তু শাশুড়ি ওই সময় ছেলের ওয়াইফ কে বলেছে যাওয়ার জন্য। যাওয়ার একদিন পর বলতেছে ছেলের ওয়াইফ তাকে বলে যায় নাই। বলতেছে নিজের ইচ্ছামত সেই বাবার বাড়িতে গেল। কারণ ছেলে কে বলবে তার ওয়াইফ আমাকে না বলে গেল বাবার বাড়িতে।

এবং ছোট ছেলের ওয়াইফ এই পরিস্থিতিতে অনেকবার পড়েছে। এই কারণে সে যখন শাশুড়িকে বলতেছে বাবার বাড়িতে যাবে অনুমতি নিচ্ছে। ওই সময় মোবাইলে কথা রেকর্ড করে রেখেছে। তারপর সেই বাবার বাড়িতে গেলেন। যখন বাবার বাড়ি থেকে ছোট ছেলের ওয়াইফ আসলে। তখন শাশুড়িকে বলেছে আমি আপনাকে বলে আমার বাবার বাড়িতে গেলাম। তখন বড় ছেলে এবং শাশুড়ি বলতেছে তুমি না বলে বাবার বাড়িতে গেলে। কারণ তাদের যৌথ ফ্যামিলির কারণে বড় ছেলের ওয়াইফ তার শাশুড়িকে এই কথা বলেছে।

এবং ছোট ছেলের ওয়াইফ বারবার বলতেছে আমি আপনাকে বলে গিয়েছি মা। এরপর ছোট ছেলের ওয়াইফ তার শ্বশুর এবং তার বাবাকে ডাকলেন। তখন বলতেছে আমি আমার শাশুড়িকে বলে গেলাম। কারন আমার সাথে এরকম আরো অনেক বার করেছে এই কারণে আমি ওই সময় কথাগুলো রেকর্ড করে রেখেছি। এবং তার কথা রেকর্ড সবাইকে শুনালেন। ওই সময় শাশুড়ি একেবারে কথা বন্ধ করে ফেলল। বলতেছে এই কথা আমার বড় ছেলের ওয়াইফ বলেছে সে আমার অনুমতি নেয় নাই এই কথা বলে বদনাম করার জন্য। তারপর সবাই তার শাশুড়িকে অনেক কথা বলেছে।

কারণ ছেলে দুটি ওয়াইফ আপনার মেয়ের মত। তাদেরকে ভালো-মন্দ বিচার করা দরকার আপনার। একজনের কাছে ভালো সাজতে গিয়ে অন্যজনের ক্ষতি করার কি দরকার ছিল। এই কথার কারণে শাশুড়ির মনের মধ্যে একটি ভয় কাজ করলেন। এরপর শাশুড়ি পরিবারের সবার সামনে বলতেছে এই ভুল আর কখনো করবে না। এবার দেখে দুটো ছেলের ওয়াইফ কে সমান চোখে দেখবে। আসলে আমাদের সমাজেও এরকম অনেক শ্বশুর-শাশুড়ি থাকে যারা নিজেদের ছেলের মধ্যেও পার্থক্য খুঁজে। আসলে সমাজ কবে বদলাবে কেউ বলতে পারেনা। কিন্তু আমরা নিজেরা চেষ্টা করলে নিজেদেরকে বদলাতে পারি। যাইহোক আশা করি আমার গল্পটি পড়ে অনেক ভালো লাগবে আপনাদের কাছে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মা-বাবার কারণে ছেলেমেয়েদের পরিবার অশান্তি হয়। তবে আমার মনে হয় ছোট ছেলের ওয়াইফ কথাগুলো মোবাইলে রেকর্ড করে ভালোই করেছে। কারণ তার শাশুড়িকে উচিত জবাব দিয়ে দিলেন। আর শাশুড়ি ছেলে দুটির ওয়াইফ কে সমান চোখে দেখতো তাহলে মনে হয় কোন ঝামেলাই হতো না। বাস্তব একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দুটো সন্তানকে যদি সমান ভাবে দেখে তাহলে ফ্যামিলি অনেক ভালো হয় মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

এমন শ্বাশুড়ি থাকলে তো বিপদ। সেই মহিলার উচিত ছিলো দুই ছেলের বউকে সমর্থন করা। কিন্তু মহিলা তো কথায় কথায় মিথ্যা বলে। যাইহোক ছোট ছেলের ওয়াইফ রেকর্ড করাতে খুব ভালো হয়েছে। নয়তো এটা কখনোই প্রমাণিত হতো না। গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63965.60
ETH 1859.03
USDT 1.00
SBD 0.39