আমার লেখা কবিতা : " বেদনায় ভরা জীবন "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আমাদের জীবনটা আসলে অনেক ছোট। আর এই ছোট জীবনে দুঃখ কষ্ট সবকিছুই থাকে। তবে সব কিছু মিলেমিশে থাকলেই ভালো হয়। কিন্তু যদি দুঃখ তাই বেশি হয় তাহলে সে জীবনটা বেদনাময়ী হয়ে ওঠে। বিশেষ করে যখন নিজের প্রিয় মানুষ অন্যের হয়ে যায় তখনই আসলে জীবনটা বেদনাময় হয়ে ওঠে। এই প্রিয় মানুষের কষ্টটা অনেক বেশি হয়ে থাকে। তখন আমাদের জীবনে অনেক দুর্জয় নেমে আসে। মনে হয় যেন এই জীবনটাকে শেষ করতে ইচ্ছে করে। কিন্তু তারপরেও আমি মনে করি এরকম দুঃসময়ে নিজের জীবনটাকে আর একটু ভালো করতে অনেক বেশি সময় লেগে যায়। আর দুঃখ বেদনা সবকিছু মিলিয়ে নিজের জীবন।

Pink & Blue Watercolor Painted Canvas Quote Instagram Post_20231012_231025_0000.jpg

" বেদনায় ভরা জীবন "

ওই দূরে সানাইয়ের সুরে সুরে,
প্রিয় মানুষ চলে যায় রে।
আমার কাছে প্রিয় ফিরে আয়রে,
প্রিয় আয়রে প্রিয় আয়রে।

আমার কাছে একবার ফিরে আয়রে,
আকাশটা ভেঙ্গে গেছে।
কালো মেঘের বর্জ্যপাতে,
কষ্টের মেঘ জমেছে।

জানি তোমার ঐ মনেতে,
এত সুখের পর ফিরে দেখিনি।
আমার পাশে পিয়া নাইরে,
কষ্টটা মাঝরাতে।

কেঁদে মরে কুল পেতে,
কত কিছু মনে পড়ে।
প্রতিদিন তুমি খোঁজ নিতে,
বিরহের বেদনায় জলে পুড়ে।

হৃদয় হাহাকারে,
কেঁদে মরে আমার মন।
বেদনায় ভরা আমার এ জীবন।
পুড়ে শুধু এই অন্তর।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

এটা কিন্তু সত্যি, আমাদের জীবনটা অনেক বেশি ছোট। আর আমাদের এই জীবনে যদি আমরা প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি, আর প্রিয় মানুষটা যদি অন্য কারো হয়ে যায়, তখন তার থেকে বেশি কষ্ট অন্য কিছুতে হয় না। তবে সবকিছুর মধ্য দিয়ে ভালো থাকার চেষ্টা করলে, দেরিতে হলেও ভালো থাকতে পারবো আমরা। সময় অবশ্যই লাগে এরকম একটা কষ্টের জীবন থেকে ফিরে আসতে। বেদনায় ভরা জীবন কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন কবিতা লিখতে এবং পড়তে আমারও ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

মানুষের জীবন অনেক ছোট। কিন্তু এই জীবনে একজন মানুষ যদি দুঃখ পাই তাহলে জীবনের সময় টা আরও অনেক বড় হয়ে যায়। আর মানুষ দুঃখগুলো কখনো দ্রুত কাটাতে পারে না। অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। কবিতা টা পড়ে মনে হচ্ছে আপনি সত্যি সত্যি বিরহে আছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে এই ছোট্ট জীবনে অনেক কিছু পাওয়াটাই এবং ধৈর্য ধরাটাই সুখের বিষয়

 3 years ago 

প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ বেদনা অবশ্যই রয়েছে। আর দুঃখ বেদনা সবথেকে বেশি তখনই হয়, যখন আমাদের প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যায়। আমার কাছে কবিতার প্রত্যেকটা লাইন খুব ভালো লেগেছে, আর আপনার লেখা কবিতা আমি এমনিতেই খুব পছন্দ করি। সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে কবিতাটা লিখেছেন দেখে ভালো লেগেছে অনেক বেশি।

 3 years ago 

সুখ-দুঃখ হাসি নিয়েই মানুষের জীবন আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম

 3 years ago 

মানুষের জীবনটা অনেক ছোট আর এই জীবনের হাসি কান্না আনন্দ বেদনা সব আছে। তবে আজকে খুব সুন্দর করে বেদনায় ভরা জীবন কবিতাটি আপনি লিখেছেন। তবে এটি ঠিক মানুষের প্রিয় জন যখন অন্যের হয়ে যায় তখন নিজের জীবনটা শেষ করতে মন চায়। তবে কিছু কিছু জীবনে অনেক চাওয়া মানুষের পূর্ণ হয় না। যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বেদনায় ভরা জীবন কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সবসময়ের মত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38