আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা বরফের দেশের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে আবারো সুন্দর একটি ক্যানভাস বোর্ডের উপরে একটি পেইন্টিং করার চেষ্টা করলাম। এরকম বরফের পাহাড়ের দেশগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে আমার কাছে সবাই বরফের দেশে ঘুরতে যাই এটা দেখলে নিজেরও যাওয়ার ইচ্ছা জাগে। ইনশাল্লাহ চেষ্টা করব একদিন নিজের স্বপ্নটা পূরণ করার জন্য। যাইহোক স্বপ্নের কথা আর নাই বললাম আজকে তাহলে আবারও সুন্দর একটি পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু এরকম পেইন্টিং গুলো করতে বেশ ভালো লাগে। মাঝেমধ্যেই সময় পেলে চেষ্টা করি সুন্দর পেইন্টিং করার জন্য। ঠিক একই রকম ভাবে আজকেও বরফের পাহাড়ের দেশে সুন্দর পেইন্টিং করে ফেললাম। যাইহোক এই বরফের দেশের পেইন্টিং দেখে হয়তো আপনাদেরও বেশ পছন্দ হবে।

IMG_20240414_193353.jpg

আঁকার উপকরণ

✓ ছোট ক্যানভাস
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20240220_091509.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ছোট ক্যানভাস ছোট একটি লাভ সেপের মতো করে কেটে নিলাম। তারপর প্রথমে গাঢ় নীল রং দিয়ে নিচের অংশটাকে কিছুটা রং করে নিলাম।

IMG_20240414_192745.jpg

ধাপ - ২ :

তারপর উপরের আকাশটাকে গাঢ় নীল রং এবং হালকা নীল রং দিয়ে আবারো সুন্দরভাবে মিক্স করে রং করে নিয়ে নিলাম।

IMG_20240414_192820.jpg

ধাপ - ৩ :

তারপর সেই দুটি কালারের নীল রঙের মধ্যে সাদা রং দিয়ে একটি চাঁদ মাঝখানে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240414_192837.jpg

ধাপ - ৪ :

তারপর আকাশের নিচে আবারো হালকা নীল রং এবং সাদা রং দিয়ে নিচের অংশ রং করে নিয়ে নিলাম।

IMG_20240414_193059.jpg

ধাপ - ৫ :

তারপর উপরে কিছু বড় বড় পাহাড়ি গাছ কালো এবং সাদা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240414_193201.jpg

ধাপ - ৬ :

তারপর অন্য আরেকটি ব্রাশের মধ্যে সাদা রং দিয়ে ছিটিয়ে কিছু তাঁরা দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240414_193223.jpg

শেষ ধাপ :

এভাবে আমি একটি বরফের দেশ পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240414_193353.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বেশ চমৎকার এঁকেছেন আপু ৷ আপনার আর্ট গুলো বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আপনি আজ চমৎকার একটি দৃশ্যে এঁকেছেন ৷ বরফের দেশের পেইন্টিং দেখে ভীষণ ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে ৷ আর ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনিও চমৎকার মন্তব্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা বরফের দেশের পেইন্টিংটি এক কথায় অসাধারণ হয়েছে। আপনার আজকের পেইন্টিংটি আমাকে মুগ্ধ করেছে আপু। আপনি বরাবরের মতই আজও খুব চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দিয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বরফের দেশের পেইন্টিং গুলো আসলেই দেখতে কিন্তু বেশ সুন্দর দেখায়

 2 years ago 

চমৎকার একটি দৃশ্যের পেইন্টিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিংটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। বিশেষ করে আপনার এই পেইন্টিংয়ে নীল রঙের ব্যবহারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে বরফের দেশের পেইন্টিংটি ফুটিয়ে তোলার জন্য

 2 years ago 

বরফের দেশের পেইন্টিং করেছেন আপু। গরমের সময় আপনার পেইন্টিং টি দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আর্ট সম্পূর্ণ করেছেন। দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন এরকম পেইন্টিং গুলো গরমকালে দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে

 2 years ago 

পোস্টার রং দিয়ে আপনি এত সুন্দর একটা পেইনটিং করেছেন যে আমার কাছে তো দেখতে অনেক সুন্দর লেগেছে। এই ধরনের সুন্দর সুন্দর পেইন্টিংগুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি, আর দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লাভ আকৃতির ক্যানভাসের মধ্যে কুয়াশার দেশের এই দৃশ্যটা আঁকার কারণে অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে আর আকর্ষণীয় লাগতেছে। আপনি কিন্তু অসাধারণ পেইন্টিং করেন। দৃশ্যটা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পেইন্টিং দেখে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

টিভিতে প্রায় দেখে থাকি অনেক জায়গায় বরফ বৃষ্টি হয়ে থাকে। আর এরকম কিছু গাছ থেকে থাকে পাহাড়ের বুকে। ঠিক তেমনি ভাবে আপনি আজকে আমাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছেন সেটা হচ্ছে আর্ট পোস্ট। আপনার সুন্দর এই আর্ট করা দেখে খুশি হলাম।

 2 years ago 

ঠিক বলেছেন এই ধরনের দৃশ্যগুলো প্রায় অনেক জায়গায় দেখা যায়।

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে বরফের দেশের খুবই সুন্দর একটা চিত্র অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই গরমের দিনে যদি এমন সুন্দর জায়গাতে থাকতে পারা যায় তাহলে খুবই ভালো লাগবে। গরমের হাত থেকে বাঁচার জন্য এমন জায়গাতেই বাড়ি তৈরি করা ভালো।

 2 years ago 

আমার মনে হয় এই গরমে যদি এরকম একটি জায়গায় ঘুরতে যেতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো লাগতো

 2 years ago 

বরাবরের মতই আপনার পেইন্টিং গুলো আমারা ভীষণ ভালো লাগে। পোস্টার রং দিয়ে আঁকা বরফের দেশের পেইন্টিংটি বেশ চমৎকার ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার পেইন্টিং করার দক্ষতা বেশ সুন্দর। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে এই ধরনের পেইন্টিং গুলো করতে অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

শুনে অনেক ভালো লাগলো আপু মাঝেমধ্যে সময় পেলে আপনি প্রিন্টিং করার চেষ্টা করেন ।পোস্টার রং দিয়ে আঁকা বরফের দেশের পেইন্টিং আসলেই দেখতে অনেক চমৎকার লাগছে। এরকম পেইন্টিং দেখলে বরফের দেশে ঘুরতে যেতে ইচ্ছে করে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও মাঝে মাঝে সময় পেলে চেষ্টা করি নিজের মত করে সুন্দর পেইন্টিং গুলো ফুটিয়ে তোলার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38