ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আমরুজ ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুল গুলোকে অনেকে অনেক নামে চিনে। আর আমরা গ্রাম অঞ্চলে এই ফুলগুলোকে আমরা আমরুজ ফুল থাকি। তবে এই ফুল গুলো দেখতে কিন্তু খুব চমৎকার লাগে। আর গাছের মধ্যে যখন ফুল ফোটে তখন অনেক ফুল ফুটে। আর আমরুজ ফুলের পাপড়ি গুলো অনেক চিকন চিকন। এবং এই ফুল থেকে যখন ফল হয় খেতে কিন্তু বেশ মজা লাগে। অনেকদিন আগে আমি নিজের গাছ থেকে এই আমরুজ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।

IMG_20250329_165633.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে আকন্দ ফুলের ফটোগ্রাফি। যদিও আকন্দ ফুলকে অনেকে আবার বন্যফুল বলে। আমার গ্রাম অঞ্চলে এই ফুল গাছ গুলো দেখা যায়। আর এই ফুলগাছ গুলোর কোন যত্ন করা লাগেনা। আবার আকন্দ ফুল গাছকে অনেক ঔষধি গাছ বলে। কারণ এই গাছের পাতার ডাল এবং গাছের ছাল সবকিছু ওষুধের কাজে ব্যবহার করা হয়। আমার শরীরের মধ্যে এলার্জি এবং দাদ হলেও এই পাতার রস ব্যবহার করা হয়। তবে অনেকদিন আগে আমি ঘুরতে গিয়ে নদীর ধার থেকে এই আকন্দ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250406_152137.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। এটি বন্যফুল হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এ ফুল গাছগুলো হচ্ছে শাকসবজি গাছের মতো। আর ছোট এই গাছগুলোর মধ্যে ছোট এই ফুল দেখত কিন্তু চমৎকার লাগে। বিশেষ করে ফুল এবং ফুলের পাপড়ি কিন্তু অসাধারণ। যদিও বর্ষাকালে এই ফুল গাছগুলো কম বেশি দেখা যায় গ্রাম অঞ্চলে। আর বন্য ফুল গাছগুলো হচ্ছে ওষুধি গাছ। আর এই ফুল গাছগুলো দূর থেকে দেখলে মনে হয় কোন সুন্দর প্রজাপতির ফুল। কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250824_115719.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল কিন্তু আমাদের সবার পরিচিত একটি ফুল। গাঁদা ফুলের সৌন্দর্য যেমন ফুলের ঘ্রাণ ও। তবে গাঁদা ফুলের পাপড়ি গুলো আমার কাছে খুব ভালো লাগে। এবং এই ফুল গুলোর মধ্যে অনেক পাপড়ি থাকে ছোট বড়। যদিও গাঁদা ফুল রোপন করে যত্ন নিতে হয়। কারণ ঠিক মত যত্ন না নিলে এই গাছগুলো অল্প দিনে মারা যায়। আর গাঁদা ফুল গাছ গুলো ছোট হলেও কিন্তু গাছের মধ্যে সুন্দর ফুল ফোটে। তবে এই ফুলগাছ গুলো কমবেশি অনেক দেখা যায় সব জায়গাতে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি থেকে এই দাদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।

IMG_20250823_165912.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে চিচিঙ্গা ফুলের ফটোগ্রাফি। চিচিঙ্গা ফুল গুলো ছোট তবে দেখতে ভালো লাগে। আর এই ফুলগুলো হচ্ছে সবজি ফুল। তবে লতা পাতার মধ্যে এই ফুলগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে। আর এ ফুল থেকে চিচিঙ্গা সবজি হয়। এবং এই সবজি খেলে মানুষের শরীরের জন্য ভালো হয়। বিশেষ করে সবজির মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আদিকাল থেকে চিচিঙ্গা সবজি মানুষের চাষ করে থাকে। আবার চিচিঙ্গা সবজি ওষুধের কাজও ব্যবহার করা হয়। কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে সবজি বাগান থেকে আমি এই চিচিঙ্গা সবজি ফুলের ফটোগ্রাফি করে ছিলাম। তাই আজকে চিচিঙ্গা সবজি ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250903_160800.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে দোপাটি ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলোর পাপড়ি আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুলগুলোর পাপড়ি একটু বড় এবং ফুলগুলোর মধ্যে ভালোই পাপড়ি থাকে। যদিও তো দোপাটি ফুল গাছগুলো কয়েক রকমের আছে। তবে অনেকে বাগানের মধ্যে এবং টপের মধ্যে এই ফুল গাছগুলো লাগিয়ে থাকে। আর গাছগুলোর মধ্যে যখন ফুল ফোটে দেখতো কিন্তু চমৎকার লাগে। কিছুদিন আগে আমি আমাদের পাশের ঘরের সামনে থেকে এ দোপাটি ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250722_161536.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 10 months ago 

আপু আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো।আমরুজ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গাঁদা ফুল এবং চিচিঙ্গা ফুলের চমৎকার হয়েছে। এবং প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

Screenshot_2025-09-06-18-30-51-339_com.twitter.android.jpg

Screenshot_2025-09-06-18-28-09-751_com.twitter.android.jpg

 10 months ago 

বেশ চমৎকার আপনার ফটোগ্রাফি গুলি দেখে চোখ সরাতে পারছিলাম না। প্রত্যেকটি ফটোগ্রাফি এত সুন্দর যে কোন একটিকে খুব ভালো বলাই যায় না। এমন সুন্দর চমৎকার ফটোগ্রাফি গুলি দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

 10 months ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

খুবই সুন্দর ছিল আপনার তোলা এই সকল ফটোগ্রাফি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে। আপনি কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে প্রশংসা না করে থাকাই যায় না। কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছি না। এক নজরে তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে।

 10 months ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর লাগলো দেখে। চিচিঙ্গা ফুল আমার খুব ভালো লাগে। একদম ভিন্ন প্রকৃতির এবং সুন্দর হয়ে থাকে দেখতে। এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38