ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটা ও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_2025115144249977.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে জিনিয়া ফুলের ফটোগ্রাফি। জিনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো পাপড়ি কিন্তু অসাধারণ। তবে এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। নার্সারি বাগানে বা বিভিন্ন পার্কে এই ফুলগুলো কমবেশি দেখা যায়। এবং জিনিয়া ফুলগুলো আকারে একটু বড় এবং ফুলের পাপড়ি অনেক থাকে। এবং এই ফুলগুলো যত্ন করলে মোটামুটি অনেক দিন টিকে। আমার গরম পড়লে এই ফুলগুলো মারা যায়। অনেকদিন আগে আমি একটি পার্ক থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই জিনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_133221.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে অ্যস্টার ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে। কারণ এই ফুলের কালার খুব চমৎকার। চিকন চিকন পাপড়ি এবং ফুল গুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। তবে এই ফুলগুলো আকারের ছোট হলেও দেখতে খুব চমৎকার লাগে। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কমবেশি এই ফুলগুলো এখন দেখা যায়। কিছুদিন আগে আমি একটি নার্সারি বাগানে গেলাম ফুলের চারা কিনতে। তখন আমি এই অ্যস্টার ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_133616.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে আলু পাতার ফটোগ্রাফি। এই গাছগুলোকে আমরা আলু গাছ বলি। আলু গাছ বলতে মাটির নিচে বড় বড় যে আলু গুলো ধরে এই গাছের পাতা। আবার এই পাতাগুলো দেখতে পান পাতার মত লাগে। শীতের সময় এই পাতাগুলো বেশি দেখা যায়। আমার শ্বশুর বাড়িতে আলু গাছ আছে। পাতাগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। কিছুদিন আগে আমি সকালবেলা এই পাতার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই পাতার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং আলু পাতার ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।

20240720_115043.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যগুলো মানুষের কাছে বেশি ভালো লাগে। আমার কাছেও প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে। বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রাকৃতিক দৃশ্য গুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। সত্যি বলতে সবুজ শ্যামলা বড় মাঠ এগুলো থাকলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20240604_164732.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে শুঁটকি মাছের ফটোগ্রাফি। শুঁটকি মাছ খেতে কমবেশি সবাই খুব পছন্দ করে। আমাদের পরিবারের সবাই তো শুঁটকি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আর বিভিন্ন জায়গাতে শুঁটকি মাছের দোকান থাকে। অনেকদিন আগে আমি যখন চট্টগ্রামে গেলাম তখন শুঁটকি দোকানে গেলাম শুঁটকি মাছ কিনার জন্য। এই শুঁটকি মাছগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। সাথে সাথে আমি এই শুঁটকি মাছের ফটোগ্রাফি করেছি। তাই আজকে শুঁটকি মাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_114204.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে আমার মেয়ে এবং জান্নাত দাঁড়িয়ে থাকার ফটোগ্রাফি। আমার মেয়ে আরও ছোট থাকা অবস্থায় জান্নাত আমার মেয়েকে নিয়ে সবুজ শ্যামলা প্রাকৃতিক দৃশ্যের মাঝে ঘুরতে গেলেন। আমাদের ঘরের সামনে অনেক বড় জায়গার মধ্যে ধান চাষ করা হয়। যদিও ওই সময় বোট চাষ করা হলো জমির মধ্যে। তখন আমি বোট গাছের ফটোগ্রাফি করতে গিয়ে আমার মেয়েরও ফটোগ্রাফি করি। একসাথে ফটোগ্রাফি করে আমার কাছে খুব ভালো লাগলো। তাই আজকে আমি এই ফোটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই ফোটোগ্রাফি টি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20231231_161350.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু ফটোগ্রাফি করা ততটাও সহজ বিষয় নয়। তারপরও সময় ও ধৈর্য নিয়ে করতে পারলে দেখতে খুব সুন্দর দেখায়। আজকে আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি নিজেও চেষ্টা করি সব সময় ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 2 years ago 

দারুন দারুন সব রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আমার কাছে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লেগেছে। মাইসুন আর জান্নাতের ফটোগ্রাফি টা অনেক বেশি সুন্দর ছিল। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে তাদেরকে দেখতে খুব সুন্দর লাগছে। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন আপনি।

 2 years ago 

দারুন দারুন চেষ্টা করি নিজের মতো করে ফটোগ্রাফি করার জন্য

 2 years ago 

আপু আপনার ধারণ করা একদম শেষে আপনার মেয়ের ফটোগ্রাফি টা দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি ধারণ করতে আমারও ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে আপনার মত আমিও কিছু ফটোগ্রাফি শেয়ার করি কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে। আজকে দারুন দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

নিজের কাছে যেই ফটোগ্রাফি গুলো ভালো লাগে সেগুলো আপনাদেরও পছন্দ হয় দেখে খুশি হলাম

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আপনার আজকের এই সমস্যার জন্য ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। দারুন হয়েছে আপনার ফটো ধারণ করে। প্রত্যেকটা ফটো আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

এভাবেই সবসময় চেষ্টা করব ভালো কিছু করে যাওয়ার জন্য

 2 years ago 

সত্যি অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি পোষ্টের সকল ফটোগ্রাফি গুলোর মধ্যে জিনিয়া ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে এভাবেই পাশে থাকার জন্য

 2 years ago 

আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু।আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন।সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে আমার। ধন্যবাদ জানাই সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ফটোগ্রাফি সুন্দর করে করলে দেখতেও ভালো লাগে

 2 years ago 

আহা আপু, চমৎকার সব ফটোগ্রাফি করেছেন আপনি। অ্যাস্টার শীতকালের খুবই জনপ্রিয় ফুল। আর দেখতেও ভালো লাগে৷ আপনি জিনিয়া ফুলেরও দারুণ ফটোগ্রাফি করেছেন। ভালো লাগল আজকের পোস্ট।

 2 years ago 

চেষ্টা করেছি চমৎকার করে ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

চমৎকার, একদম মুগ্ধ করে ফেলার মত ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি আসলেই কোন সহজ শিল্প নয় তবে আপনার ফটোগ্রাফির মধ্যে দারুন সৌন্দর্য খুঁজে পেলাম। তাইতো প্রত্যেকটা ফটোগ্রাফিয়ে ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে প্রকৃতির ফটোগ্রাফি আলুর পাতা এবং জিনিয়া ফুল একটু বেশি ভালো লেগেছে। ভীষণ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন দেখে খুশি হলাম

 2 years ago 

IMG_20250115_145418.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39