রেসিপি : ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি করেছি। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।
রান্নার উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিচিঙ্গা | ২ টা |
| ডিম | ২টা |
| পেঁয়াজ কুচি | ২ টা |
| লবণ | স্বাদমতো |
| মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
| রসুন | ২ চা চামচ |
| রাঁধুনি মসলা | ১চা চামচ |
| তেল | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর পর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপর এরমধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরের মধ্যে হালকা পরিমাণে মরিচের গুড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম।
ধাপ - ৩ :
মসলাগুলো একটু কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম।
ধাপ - ৪ :
এরপর ডিমটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ ভেজে নিব।
ধাপ - ৫ :
এরপরে এরমধ্যে কুচি করা চিচিঙ্গা গুলো দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে সবগুলো মসলার সাথে মিশিয়ে নিব।
ধাপ - ৬ :
এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে তেলের উপর কিছুক্ষণ ভেজে নিব।
ধাপ - ৭ :
এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আবারো কষিয়ে নিব। এভাবে সবগুলো মাস্টার সাথে কিছুক্ষণ কষিয়ে ভেজে নিব।
ধাপ - ৮ :
এরপর ডিম এবং চিচিঙ্গা একসাথে ভেজে চুলা থেকে নামিয়ে নেব।
শেষ ধাপ :
এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Samsung galaxy a7 |
| ফটোগ্রাফার | @bdwomen |
| লোকেশন | ফেনী |
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি আমার খুব পছন্দ। আমি প্রায় সময় ডিম দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপিটি করে থাকি। এবং আমি রেসিপিটি শেয়ারও করেছি। আপু দেখবেন তো মনে হচ্ছে আপনি রেসিপির কিছু ছবি যেগুলো পরে দেওয়ার কথা ছিল সেগুলো মনে হয় আগে দিয়ে দিয়েছেন।
আমি খেয়াল করিনি তবে ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি নিয়ে মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আসলে আমি রেসিপিটি ভালো করে দেখছিলাম যে আমি যেভাবে করে আপনিও সেভাবে করেন কিনা !!পরে আমার মনে হল যে কিছু ছবি উলটপালট হয়ে গিয়েছে।
একদম ঠিক বলেছেন আপু একই রকম রেসিপি খেতে ও দেখতে সব সময় ভালো লাগেনা । ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি আমার অনেক পছন্দের একটি রেসিপি। আমিও বাসায় ডিম দিয়ে এভাবে চিচিঙ্গা ভাজির রেসিপি তৈরি করি। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে
আমারে রেসিপি আপনার ভালো লাগে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপিটা বেশ চমৎকার লাগছে দেখতে। আমি এরকম রেসিপি এর আগে দেখিনি খাওয়া হয়নি এর আগে নিশ্চয় ই খেতে মজা হয়েছে। ধন্যবাদ এরকম একটা রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি চমৎকার হয়েছে বলে মন্তব্য করায় আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আসলেই আপু যতই দিন যাচ্ছে আমরা সবাই সেরা রাঁধুনি হয়ে উঠছি। কারণ এই আমার বাংলা ব্লগের কারণে আমরা প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি শিখছি এবং অন্যদের শিখাচ্ছি। আপনার রেসিপিটি আমার অনেক পছন্দ হয়েছে কারণ ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আমিও একবার করেছিলাম খুবই দারুণ লাগে খেতে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য আমার রেসিপিটি আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো।
আমার মা ও করে আরে ছোট ছোট করে কুচি করে কেটে তারপর ডিম দিয়ে ভাজি করে।আমার খেতে বেশ ভালোই লাগে।আসলেই একটু ভিন্ন রকম করে রেসিপি দিলে দেখতে বেশ ভালো লাগে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
আসলে একটু ভিন্ন রকম করে রেসিপি করলে খেতেও খুব ভালো লাগে। আমার রেসিপিটি নিয়ে অনেক সুন্দর মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি অসাধারণ ছিল আপু।সত্যি বলেছেন মাঝে মাঝে একই রকম রেসিপি খেতে যেমন ভালো লাগে না দেখতে তেমন ভালো লাগে না। আমি ও ডিম দিয়ে আপনার মতো রান্না করি,অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপিটি অসাধারণ বলে মন্তব্য করায় আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।
নিয়মিত একই রকম খাবার দেখতে বা দেখতে কার ভালো লাগে বলুন। বাঙালি হিসেবে আমরা যথেষ্ট খাদ্য রসিক এবং খাবারের ভিতর ভ্যারাইটি থাকলে আমাদের সকলের বেশ ভালো লাগে। তবে চিচিঙ্গা ভাজি তো কমন একটা রেসিপি। মোটামুটি সবার বাড়িতেই কমবেশি এই রেসিপিটা হয়। কেউ ডিম দিয়ে ভেজে খায়, আবার কেউ ডিম ছাড়া। তবে রেসিপিটা বেশ সুন্দর হয়েছে দেখতে।
রেসিপিটি বেশ সুন্দর হয়েছে বলে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সব সময় একই রকম রেসিপি খেতে আমারও ভালো লাগেনা। মাঝে মাঝে রেসিপির মধ্যে এমন নতুনত্ব আনা প্রয়োজন। ডিম দিয়ে চিচিঙ্গা আমি তৈরি করেছিলাম জাস্ট অসাধারণ একটি রেসিপি।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি তৈরি আপনার কাছে জাস্ট অসাধারণ লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনি অনেক সুন্দর ভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
খুব সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আর রেসিপিটি ভালো লেগেছে শুনে খুশি হলাম।
দেখে তো মনে হচ্ছে আপনার রেসিপিটি খেতে ভীষণ ভালো লেগেছে। একা একা খেয়ে নিলেন আমাদেরকে একটু ডাকলেন ও না। আপনার পোস্টগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। সব সময় আপনি খুবই দারুণ দারুণ এবং ইউনিক পোস্ট করে থাকেন।
আমার রিসিভের পোস্টগুলো আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। খুব সুন্দর করে সাজিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।