আর্ট :- মাস্কের উপরে ফুলের পেইন্টিং
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে খাতা এবং অন্য কিছুর উপরে পেইন্টিং না করে চেষ্টা করলাম একটি মাস্কের উপরে সুন্দর একটি পেইন্টিং করার জন্য। আসলে এই ধরনের মাস্ক গুলো এক কালার হবার কারণে অনেকের কাছে দেখতে তেমন ভালো লাগেনা। তাই আমি আমার নিজের কালো রংয়ের মাস্কের উপরে চেষ্টা করলাম সুন্দরভাবে কিছু ফুলের পেইন্টিং করার জন্য।
কারন আমার নিজের কাছেও এক কালারের মাস্কের তেমন ভালো লাগেনা। তাই ভিন্ন রকম ভাবে চেষ্টা করলাম একটি ফুলের পেইন্টিং করার জন্য। মাস্কের উপরে রং করতে কিন্তু আমার কাছেও বেশ ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লাগলো পুরো মাস্ক পেইন্টিং করা হয়ে যাবার পরে দেখে আরো ভালো লাগলো। কারণ এই ধরনের হাতের কাজগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে তাই সুন্দরভাবে মাস্কের উপরে এই পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার করা এই পেইন্টিং আপনাদের সবার বেশ ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কালো রঙের একটি মাস্ক নিয়ে নিলাম। তারপর মাস্কের আজ পাশে গোলাপি রং দিয়ে একটি সুন্দর ফুল রং করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর সেই ফুলের পাশে আরো দুটি ছোট ফুল গোলাপি রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর গোলাপি রঙের ফুল গুলোর চারপাশে সবুজ রং দিয়ে কিছু পাতা সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর সবুজ রঙের পাতা এবং ফুলের উপরে সাদা রং দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে ফুলগুলো আর পাতা রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
একই রকম ভাবে মাস্কের অপর পাশে আবারও কিছু ফুল এবং পাতা সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর সেই ফুল এবং পাতার উপরেও সাদা রং দিয়ে দাগ দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
কাপড় ফুলের চারপাশে গোলাপি রঙের কিছু বৃত্ত দিয়ে সুন্দরভাবে মাস্কের উপরে ডিজাইন করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে মাস্কের উপরে খুব সুন্দর একটি ফুলের পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি এই পেইন্টিং আপনাদের বেশ ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
মাস্কের উপরে অঙ্কন করার এই ফুলের ডিজাইন টা আমার তো বেশ দারুন পছন্দ হয়েছে। অনেক বেশি সুন্দর করে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন। এত সুন্দর এবং কালারফুল ভাবে অঙ্কন করার কারণে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ফুলের কালার গোলাপি হওয়াতে বেশি সুন্দর লাগছে। দারুন ছিল আপনার এই নিখুঁত হাতের কাজ।
চেষ্টা করেছে কালো রংয়ের মধ্যে সুন্দর কালার দিয়ে ফুলগুলো ফুটিয়ে তোলার জন্য
https://x.com/bdwomen2/status/1826117615447847265?t=ubXa-OrndKcr7r2aydqbIA&s=19
মাস্কের উপর এত সুন্দর ফুলের পেইন্টিং করার আইডিয়াটা কিন্তু খুব দারুণ ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই আইডিয়াটা দেখে। দুই পাশে আপনি পেইন্টিং করেছেন দেখে একটু বেশি সুন্দর লেগেছে। আপনি অনেক নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং সময় নিয়ে এই পেইন্টিংটা সম্পূর্ণ করেছেন, যা দেখেই বুঝতে পারছি। এই মাস্কটি লাগালেও কিন্তু অনেক সুন্দর লাগবে। অনেক বেশি সুন্দরভাবে ফুল গুলো ফুটে উঠেছে। আপনার এই ইউনিক আইডিয়ার প্রশংসা তো করতেই হচ্ছে।
চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট করে আপনাদের মাঝে সব সময় মতো শেয়ার করার জন্য
এই ধরনের পেইন্টিং গুলো দেখতে খুবই দারুন লাগে।ফুল পাতা কালো জিনিসের উপর দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ দারুন এই কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ
এই ধরনের কাজ প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে দেখতে পাই। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের কিছু তৈরি আর্ট যেগুলো উপহার দিয়ে থাকেন। আজকে মাস্কের উপর দারুন ফুলের ডিজাইন করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।
চেষ্টা করি সব সময় এ ধরনের কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য
মাস্কের উপর খুব সুন্দর পেইন্টিং করেছেন। কালো রঙের এই মাস্ক গুলোর উপরে বিভিন্ন কালারের ডিজাইন করলে খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। আপনার আজকের ফুলের ডিজাইন টা বেশ দারুন হয়েছে আপু। পুরো মাস্কের মধ্যেই আর্ট করেছেন দেখছি। ইউনিক একটা আর্ট দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
উৎসাহ মূলক মন্তব্য করে সব সময় মত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ
দারুণ একটা কাজ করেছেন আপু।আমার একটা কালো রঙের মাস্ক ছিল,যেটাতে খুব সুন্দর ডিজাইন করে নিয়েছিলাম।যদিও সেটা ২বছর আগের কথা।এখন সিম্পল গুলোই ব্যবহার করি।তবে আপনি খুব সুন্দর করেই এই ফুলের ডিজাইন করেছেন। আমার তো খুব ভালো লেগেছে এটা।খুব সুন্দর করেই আপনি উপস্থাপন করেছেন পুরো আর্টটাকে।
আমার মাস্ক এর উপরে ফুলের আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম
মাস্কের উপরে ফুলের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি পেইন্টিং করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো
বেশ দারুন প্রতিভার প্রকাশ ঘটেছে এই পোস্টে। অনেক সুন্দর ভাবে আপনি মাসের উপর ফুলের পেইন্টিং করেছেন। বেশ দারুন হয়েছে আপনার এই দক্ষতা সম্পন্ন একটি আর্ট। আপনার এই সুন্দর আর্ট দেখে আমি পোড়া মুগ্ধ। একদম মনের মত সাজিয়ে তুলেছেন আপনি।
চেষ্টা করি সব সময় যাতে আপনাদের মাঝে ভালো কিছু আর্ট শেয়ার করতে পারি
মাক্স আমার খুব ভালো লাগে আমি তো মাক্স ছারা একদমই বের হইনা আর বাড়ি থেকে।আপনি চমৎকার সুন্দর করে ফুলপাতা বানিয়েছেন মাক্সে দারুণ চমৎকার সুন্দর হয়েছে দেখতে।ধাপে ধাপে মাক্সে পেইন্টিং পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে মাক্সে ফুল আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
পরবর্তীতে আবারো চেষ্টা করবো আরো ভালো কিছু আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য