জেনারেল রাইটিং:-পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


woman-6955723_1280.jpg

আজকে আমি খুব সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। পোস্টটি হচ্ছে পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। আমরা অনেক মানুষ আছি পরের উপকার করতে খুব পছন্দ করি। এবং পরের উপকার করলে মন থেকে একটি তৃপ্তি পাওয়া যায়। অনেক সময় পরের উপকার করতে গিয়ে আমরা নিজেরাই নিঃস্ব হয়ে যায়। তবে পরের উপকার করা অত্যন্ত ভালো কাজ। আর এই উপকার করে নিজের ক্ষতি করা একদম বোকামি।

অনেকে আছে নিজের পকেট থেকে টাকা খরচ করে মানুষের উপকার করে। এবং উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তবে জ্ঞানীগুণী লোকেরাই বলে মানুষের উপকার করা ভালো। মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা দরকার। তবে এমন এমন উপকার আছে করতে গেলে নিজের ক্ষতি হয়ে যায়। তাই উপকার করতে পারলে ভালো নিজের ক্ষতি করে নাই। আসলে মানুষের মনের ভিতর অন্যরকম একটি জিনিস বসবাস করে।

আর মনের ভিতরে বসবাস করা মানুষটি মানুষকেই উপকার এবং ক্ষতি করার চিন্তাভাবনা করে। তবে অনেক মানুষ আছে মানুষের উপকার করে কিন্তু ওই লোক কখনো তার এই উপকার স্বীকার করে না। অনেক সময় দেখা যায় মানুষ নিজের জায়গা সম্পত্তি দিয়ে উপকার করে। আমাদের এই জায়গাতে একটি লোক আছে তার জমি দিয়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। এবং মাদ্রাসার খরচ সেই বহন করে। বলতে গেলে সেই এলাকার জন্য ভালো কাজ করেছে।

আর এই মাদ্রাসা পরিচালনা করতে সেই নিজের অর্থ ও জমি বিক্রি করে এই মাদ্রাসায় অনুদান দিয়েছে। লাস্ট পর্যন্ত তার অনেক সম্পত্তি ও টাকা মাদ্রাসার পিছনে গেল। তখন তার ছেলে মেয়ে পরিবারের জন্য সেই জমানোর টাকা ও জমি রাখতে পারে নাই। তবে অনেকে বলে সেই উপকার করেছে ভালো। তবে এমন উপকার করে সেই ছেলে মেয়ে ফ্যামিলির ভবিষ্যৎ নষ্ট করেছে তা মোটেও ভালো না।

তবে কিছু কিছু উপকার আছে মানুষ অনেকদিন স্মরণ রাখে। এই উপকারের কারণে নিজের অনেক বড় ক্ষতি করে ফেলে। আমি মনে করি উপকার করা খুব ভালো কাজ। তবে এমন কোন উপকার করতে গিয়ে নিজের ভবিষ্যৎ অন্ধকার করে ফেলা বোকামি। মানুষের উপকার করতে পারলে অনেকে মন থেকে অনেক খুশি হয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ আছে উপকার স্বীকার করে না। তবে যারা স্বীকার করে না তারা মোটেও ভালো মানুষের কাতারে পড়ে না। তাই আমি মনে করি উপকারের চেয়ে নিজের দিকে খেয়াল করাটাই উত্তম।

কারণ উপকার করতে গিয়ে নিজের জীবন এবং পরিবারের জীবন অন্ধকারে ঢেকে দেওয়া কোন দরকার নেই। উপকার করতে গিয়ে অনেক সময় অনেক মানুষ দেখা যায় পথে বসে যায়। আপনি পথে বসে নিঃস্ব হয়ে যদি কষ্ট করেন তাহলে এরকম উপকার থেকে দূরে থাকাই উত্তম। তবে জ্ঞানী গুণী লোকেরাই বলে প্রথমে নিজের দিকে খেয়াল করা দরকার তারপর অন্যের উপকার। আশা করি আজকে আমার এই পোস্ট পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 2 years ago 

মানুষ মানুষের উপকার করবে এটা মানুষের ধর্ম, তবে কিছু কিছু ক্ষেত্রে উপকার করতে গিয়ে বিপদে পড়তে হয় যদি সে নিজের কাঁধে বসিয়ে উপকার করতে চাই। তবে এই সমস্ত বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে যেন উপকার করতে গিয়ে নিজের বিপদ ডেকে না নিয়ে আসা হয়। যাই হোক খুব সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট করেছেন দেখে ভালো লাগলো আপনার জেনারেল রাইটিং।

 2 years ago 

একি ঠিক বলেছেন মানুষ মানুষের উপকার করবে এটাই মানুষের ধর্ম। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো ভালো লাগলো।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন আপু অন্যের উপকার করতে গেলে মানসিক শান্তি পাওয়া যায়। আর অনেক ভালো লাগে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কারো উপকার করতে গেলে নিজের ক্ষতি হয়ে যায়। সেই দিকগুলো সব সময় খেয়াল রাখা উচিত। আপু আপনার লেখা পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ আপু অনেক সময় উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলে। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

খুব সুন্দর কথা আজকের পোস্টে তুলে ধরেছেন আপু পর উপকার করা ভালো তবে নিজের ক্ষতি করে নয়।সত্যি তাই পরোপকার করে যদি নিজের ক্ষতি হয় নিজের পরিবার কষ্টে থাকে তাহলে তো সেটিও অনেক খারাপ।ওই লোকটি নিজের ক্ষতি করে মাদ্রাসা দিয়েছেন এবং অনেক টাকা ক্ষতি করে ফেলেছেন তার পিছনে এটা অবশ্যই ভালো কাজ কিন্তুু তিনি তার ক্ষমতার বাইরি গিয়ে এসব করতে গিয়ে নিজের ও পরিবারকে অন্ধকারে রেখেছেন এসব করাও পাপ কারণ পরিবারের সব কিছু নিশ্চিত করাও ওনার কর্তব্য ছিলো।ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

লোককে নিজের টাকা দিয়ে মাদ্রাসা বানিয়ে দিয়েছে। অথচ তার ছেলে মেয়ের জন্য কিছুই করে নাই। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

টাকা পয়সা সম্পদ কখনো ছেলে মেয়ের ভবিষ্যৎ হতে পারে না। ভবিষ্যৎ হলো সু শিক্ষা দেওয়া। ছেলে মেয়ে সুশিক্ষিত হলে তাদের ভবিষ্যৎ নিয়ে কোন চিন্তা থাকে না। এই অভ‍্যাস টা আমার আছে। তবে আমি কখনো টাকা দিয়ে কাউকে সাহায্য না করলেও সময় পরিশ্রম দিয়েও সাহায্য করেছি। তবে এখন বুঝছি ব‍্যাপার টা প্রয়োজন শেষ এবং তাদের আর আমাকে দরকার নেই হা হা। চমৎকার লিখেছেন আপু। একেবারে বাস্তবতা তুলে ধরেছেন।

 2 years ago 

কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করে। যাই হোক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

উপকার করা ভালো। এতে মনে প্রশান্তি আসে।মানসিক শান্তি পাওয়া যায়। তবে পরিবার, ছেলে-মেয়ের ভাবনা ও ভাবতে হবে।নিজের ক্ষতি করে কিছু করা ঠিক নয়।আপনি খুব চমৎকার ভাবে বিষয়টি নিয়ে লিখেছেন আপু।আপনাকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হ্যাঁ এটা ঠিক বলেছেন ছেলে মেয়ে এবং পরিবার কে নিয়ে ভাবনা থাকতে হবে। অনেক সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38