আর্ট :- রং কলম দিয়ে আঁকা কালারফুল ফলের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ফলের আর্ট করে শেয়ার করব। ভাবলাম আজকে রং কলম দিয়ে কিছু আর্ট করা যাক। আসলে কিছুদিন যাবৎ আপনাদের মাঝে জল রং দিয়ে সুন্দর পেইন্টিং করে শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে সহজ মনে হলেও নিজের মতো করে চেষ্টা করলাম কিছু কালারফুল ফলে আর্ট করার জন্য। আমার কাছে সব সময় একই ধরনের আর্ট গুলো করতে তেমন ভালো লাগেনা। মাঝেমধ্যেই চেষ্টা করি ভিন্ন রকম ভাবে আপনাদের মাঝে আর্ট গুলো করে শেয়ার করার জন্য। তাই আজকে চেষ্টা করেছি রং- কলম দিয়ে সুন্দর ফলের আর্ট করার জন্য। সত্যি বলতে আর্ট করার পরে বিভিন্ন রকমের কালারফুল ফলের আর্ট দেখে ভীষণ ভালো লাগলো নিজের কাছে। তাই প্রত্যেকদিনের মত আপনাদের মাঝে সব সময় আমি ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। আজকেও ধাপে ধাপে সুন্দর ফলের আর্ট করে গুছিয়ে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমার করা এই ফলের আর্ট আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240710_113948.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20231118_194132.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর মোটা মার্কার কলম দিয়ে কিছু ফলের স্কেচ সুন্দরভাবে এঁকে নিয়ে নিলাম।

IMG_20240706_172043.jpg

ধাপ - ২ :

তারপর হলুদ রং কমলা কালার রং কলম দিয়ে উপরে একটি কলা সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240706_172253.jpg

ধাপ - ৩ :

তারপর কলার নিচের অংশে একটি তরমুজের টুকরো সবুজ এবং লাল রং কলম দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240706_172441.jpg

ধাপ - ৪ :

তারপর কলা আর তরমুজের নিচের অংশে আরো দুটি ফল সুন্দর ভাবে রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20240706_172920.jpg

ধাপ - ৫ :

তারপর লাল আর সবুজ রং কলম দিয়ে কলার উপরে একটি ছোট স্ট্রবেরি সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240706_173109.jpg

শেষ ধাপ :

এভাবে রং কলম দিয়ে খুব সুন্দর কিছু ফলে আর্ট করে নিয়ে নিলাম। আশা করি আমার করা এই ফলে আর্ট আপনাদের অনেক পছন্দ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240710_113948.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনার ভিন্ন ভিন্ন আর্ট দেখতে খুব ভালো লাগে। আপনি আজ রং কলম দিয়ে কালারফুল ফলের আর্ট শেয়ার করেছেন। সত্যি দারুন হয়েছে।ফলের নাক,মুখ আঁকাতে আরো বেশী ভালো লেগেছে। ধন্যবাদ আপু চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে কিন্তু রং কলম গুলো দিয়ে আর্ট করতে বেশ ভালো লাগলো

 2 years ago 

আপু আপনি কিন্তু দারুণ আর্ট করেন। আপনার ফল গুলো দেখে ভেবেছিলাম সত্যি কারের ফল। সত্যি কলম দিয়ে অনেক সুন্দর আর্ট করেছেন।ফলের কালার গুলো দারুন হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাঝেমধ্যে এ ধরনের আর্ট করতে আমার কাছে বেশ ভালো লাগে

 2 years ago 

আপনি একেক সময় একেক ধরনের পেইন্টিং শেয়ার করার চেষ্টা করেন সেগুলো দেখতে কিন্তু ভালই লাগে ।আজকে রং কলম দিয়ে আঁকা ফলের আর্ট গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে । অনেক বেশি কালারফুল লাগছে আর ফল গুলো দূর থেকে দেখে মনে হচ্ছে ছবি তুলে রেখেছেন ভালই লাগছে ।

 2 years ago 

ঠিক বলেছেন একেক সময় একেক ধরনের আর্ট করলে সেই আর্ট গুলো বেশি আকর্ষণীয় মনে হয়

 2 years ago 

আপনি একেক সময় একেক ধরনের পেইন্টিং শেয়ার করার চেষ্টা করেন সেগুলো দেখতে কিন্তু ভালই লাগে ।আজকে রং কলম দিয়ে আঁকা ফলের আর্ট গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে । অনেক বেশি কালারফুল লাগছে আর ফল গুলো দূর থেকে দেখে মনে হচ্ছে ছবি তুলে রেখেছেন ভালই লাগছে ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

রং কলম দিয়ে কিছু চমৎকার ফলের আর্ট করেছেন যা দেখতে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে। আপনার আর্টি টি তৈরি করার ক্ষেত্রে প্রথমে খাতার উপরে কলা এঁকে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং রং কলম দিয়ে পুরোটা রং করে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগলো সুন্দর একটি আর্ট দেখে।

 2 years ago 

রং কলম দিয়ে আমার কাছে এই ধরনের আর্ট গুলো করতে বেশ ভালো লাগে

 2 years ago 

বিভিন্ন ধরনের ফলের কালারফুল আর্ট টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আপু।এত নিখুঁত ভাবে আর্ট টি উপস্থাপন করেছেন আপু।যা দেখে বেশ মুগ্ধ হলাম।খুবই ভালো লাগলো আপনার করা আর্ট টি দেখে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।

 2 years ago 

সবসময় মত ভাল মানের মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনার জলরঙের আর্ট গুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়। রং কলম দিয়ে আমার কখনো কোনো কিছু আর্ট করা হয়নি। কিন্তু এগুলো দিয়ে খুব সহজে আর্ট করা যায় মনে হয়। খুব সুন্দর হয়েছে খুব হয়েছে আজকের আর্টটি। সহজেই আর্ট করতে পেরেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সহজ ভাবে আর্ট করা গেলেও ভালো কোন আর্ট করতে একটু দক্ষতা নিয়ে করতে হয় আপু

 2 years ago 

রং কলম দিয়ে চমৎকার ভাবে ফলের আর্ট করছেন আপু। ফলগুলো দেখে তো বেশ হাসি খুশি মনে হচ্ছে। অনেক সুন্দর ভাবে আপনি ফলগুলোর আর্ট করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কয়েকটি ফলের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই আর্ট আপনার কাছে বেশ ভালো লেগেছে যেন খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

রং কলম দিয়ে আঁকা কালারফুল ফলের আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমি সবসময়ই আপনার অংকন করার চিত্রগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। আজকের এই ভিন্ন ধরনের চিত্রটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য গুলো দেখে বরাবরের মত বেশ ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38