ময়ূরের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট করলাম। আমি প্রতিনিয়ত চেষ্টা খুবই সুন্দর আর্ট গুলো করার জন্য। কারণ আমার একেক দিন একেক ধরনের পোস্ট করতে ভালো লাগে। ম্যান্ডেলা আর্টগুলো করতে এমনিতেও অনেক ভালো লাগে। কারণ ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় লাগে। তাই সবসময় চেষ্টা করি ধৈর্য ধরে সুন্দর আর্ট গুলো করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এমনিতেই এখন অনেক পরিশ্রম করে পোস্টগুলো করে আপনাদের মাঝে শেয়ার করতে হয়। কিন্তু সময় ব্যয় করেও আপনাদের মাঝে সুন্দর পোস্টগুলো শেয়ার করার চেষ্টা করি। আজকেও চেষ্টা করেছি সুন্দর একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই ম্যান্ডেলা আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

20230502_201935_mfnr.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20221215_190042_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটা ময়ূরের স্কেচ এঁকে নিলাম।

20230502_184610_mfnr.jpg

ধাপ - ২ :

এরপর কালো কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকা ময়ূর টি এঁকে নিলাম।

20230502_191101_mfnr.jpg

ধাপ - ৩ :

তারপরে ময়ূরের মাথার অংশ এঁকে নিয়ে, গলার ভেতরে ডিজাইন আঁকতে লাগলাম।

20230502_192635_mfnr.jpg

ধাপ - ৪ :

এভাবে উপরের অংশের আঁকার পরে পাতাগুলোর ভেতরে ডিজাইন এঁকে নিলাম।

20230502_193715_mfnr.jpg

ধাপ - ৫ :

এভাবে দুই পাশের পাতাগুলোর ভেতরে খুব সুন্দর করে ডিজাইন এঁকে নিলাম।

20230502_194918_mfnr.jpg

ধাপ - ৬ :

তারপরে নিচের অংশে একরকম ভাবে নিখুঁত ফুলের ডিজাইন এঁকে নিলাম।

20230502_201108_mfnr.jpg

ধাপ - ৭ :

তারপরে তার নিচের অংশে একটা দাগ দিয়ে আরেক পাশে চিকন চিকন করে দাগ দিয়ে দিলাম।

20230502_201833_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো ম্যান্ডেলা আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20230502_201935_mfnr.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ময়ূরের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা ছিলো অসাধারণ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব চমৎকার ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে একদিন এক ধরনের পোস্ট করলে আমাদের জন্য অনেক ভালো হয়। সে হিসাবে আজকে আপনি খুব চমৎকার ময়ূরের ম্যান্ডেলা আর্ট করলেন। বিশেষ করে ময়ূরের পাশে পাতাগুলো আকার কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত ময়ূরের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

ময়ূরের মধ্যে আমি একটু ভিন্নরকম আর্ট করার চেষ্টা করেছি। উৎসাহিতমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর করে ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার ময়ূরের ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করেছেন তাই অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ময়ূরের ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁত ভাবে ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন। ময়ূরের ম্যান্ডেলা আর্ট অনেক দুর্দান্ত হয়েছে। আপনার আর্ট করার দক্ষতা সত্যি খুব অসাধারণ। ময়ূরের ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার আর্ট করার দক্ষতা সত্যি খুব অসাধারণ মন্তব্য করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ময়ূরের ম্যান্ডেলা আর্ট। আপনার তৈরি শেয়ার করা মেন্ডেল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যে কোন ধরনের ম্যান্ডেল আর্ট তৈরি করতে হলে অনেক সময় প্রয়োজন। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার ম্যান্ডেলা আর্ট নিয়ে খুব সুন্দর করে মন্তব্য করেছেন। আপনার চমৎকার মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি অনেকটা সময় ব্যয় করে কাজগুলো করেন দেখেই বোঝা যায়। অনেকটা সময় নিয়ে কোন কিছু করলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনার ময়ূরের ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। ময়ূরের ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে আপু।

 3 years ago 

ময়ূরের ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে বলে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু সত্যি কথা বলতে আপনাদের আর্ট গুলো দেখলে মুগ্ধ হয়ে যায় এত সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট গুলো করেন অসাধারণ হয়েছে। খুব সময় দিয়ে ধৈর্য ধারণ করে অসাধারণ একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট তৈরি করলেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে শেয়ার করলেন আমাদের সাথে কিভাবে তৈরি করলেন।

 3 years ago 

সময় দিয়ে কোন কিছু আর্ট করলে তা দেখতে অনেক সুন্দর লাগে। আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ময়ূরের খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। ময়ূরের শরীরের মধ্যে আপনি যে ডিজাইনগুলো তৈরি করেছেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগলো ময়ূরের এই ম্যান্ডেলা আর্ট দেখে।

 3 years ago 

আমার ময়ূরের ম্যান্ডেলা আর্টের মধ্যে ডিজাইনটি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। উৎসাহিত মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার দক্ষতার যত প্রশংসা করবো, আমার মনে হয় ততই কম হবে। আপনি সবসময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করার চেষ্টা করেন এই বিষয়টা আমার খুব পছন্দের। ময়ূরের ভেতরের এরকম নিখুঁত ডিজাইন দেখে আমি তো মুগ্ধ হয়েছি। সম্পূর্ণটা এত সুন্দর ভাবে অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। ময়ূরের ম্যান্ডেলা করতে আমার কাছেও ভালো লাগে।

 3 years ago 

আমার ময়ূরের ম্যান্ডেলা আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করেছেন। চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38