ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে সবুজ এবং তাজা একটি পাতার ফটোগ্রাফি। তাজা পাতার ফটোগ্রাফি করতে এমনিতে ভালো লাগে। যখন লতা পাতার মধ্যে এ ধরনের পাতাগুলো দেখা যায় তখন সৌন্দর্য উপভোগ করা যায়। তবে গ্রামাঞ্চলে এই পাতাগুলো এবং এই গাছগুলো অনেক দেখা যায়। তবে অনেকে এই পাতা গাছকে বন্য আলু গাছা বলে থাকে। কিছুদিন আগে আমি আমার শ্বশুর বাড়িতে তাদের সবজি খেতে গেলাম সবজি নিতে। তখন আমি এই পাতাটি দেখে ফটোগ্রাফি করি। তাই আজকে এই পাতার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে শুকনো পাতার উপর পানির ফোটার ফটোগ্রাফি। শুকনো পাতাগুলো যখন ঝরে যায় তখন এভাবে পড়ে থাকে। অনেক সময় শুকনো পাতার উপর কুয়াশা বা বৃষ্টির পানি পড়ে থাকলে তখন ফোঁটা গুলো আলাদা আলাদা দেখা যায়। ওই সময় পানি গুলো দেখতে বেশ ভালো লাগে। যদিও এখন বর্ষাকাল এই কারণে চারপাশে পানি অনেক বেশি। অনেকদিন আগে আমি কাঁঠাল গাছের নিচে গেলাম কাঁঠাল দেখতে। তখন আমি এই পাতার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই পাতার ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি পাতার মধ্যে পানির ফোঁটার ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে বিকেলবেলা একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। বিকেলবেলা প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে বেশ ভালো লাগে। একদিকে পরিবেশ এবং আবহাওয়া অন্যদিকে আকাশ দেখলে অন্যরকম ভালো লাগে। তবে বৃষ্টির আগে আকাশ এরকম বিভিন্ন কালারের ছিল। সত্যি বলতে ওই সময় আবহাওয়া চমৎকার ছিল। বৃষ্টির আগে আমি একদিন বিকেল বেলা আমাদের বাড়িতে যাচ্ছিলাম। তখন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আবহাওয়া এবং আকাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। তখন আমি গাড়ির উপর থেকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করি। তাই আজকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে রঙ্গন ফুলের উপর বসে থাকা একটি প্রজাপতির ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমার কাছে বেশ ভালো লাগে। তারপর চমৎকার কালার একটি প্রজাপতি বসে রইল দেখে অন্যরকম ভালো লাগলো। যদিও ফুল এবং প্রজাপতি একসাথে দেখা যায় তখন সবাই এর সৌন্দর্য উপভোগ করতে চাই। তবে যখন ফুল ফোটে তখন প্রজাপতি বেশিরভাগ ফুলের উপর বসে। তবে অনেকদিন আগে আমি একটি নাসারি বাগানে ঘুরতে গেলাম। তখন আমি এই ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের চমৎকার রঙ্গন ফুলের উপর প্রজাপতির ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে বৃষ্টির সময় ছোট ছোট ইটের উপর প্রজাপতি বসে রইলো এর ফটোগ্রাফি। এখন বর্ষাকাল সব দিকে পানি থৈ থৈ করে। আর রাস্তার উপর বা নতুন ঘরের পাশে এরকম ছোট ছোট ইট গুলো পড়ে থাকে। তখন এই ইটের উপর বিভিন্ন ধরনের প্রজাপতি এসে বসে। কিছুদিন আগে বিকেল বেলা আমার হাজবেন্ডের ঘরের পাশের নতুন একটি ঘর হয়েছে। তখন রাস্তার উপর ছোট ছোট ইট ছিল। আর ইটের উপর ছোট্ট একটি প্রজাপতি এসে বসলো। দেখামাত্র আমি এই ফটোগ্রাফি ঠিক করে ফেললাম। তাই আজকে ছোট্ট প্রজাপতির ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি প্রজাপতির ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। তবে ছোট্ট একটি গাছের মধ্যে এই ফুলগুলো ফুটেছে দেখে বেশ ভালো লাগলো। সবুজ পাতার মধ্যে ভিন্ন কালারের ফুল দেখে সত্যি আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে এই গাছের মধ্যে পাতা এবং ডানা অনেক এবং ফুল ওঅনেক ফুটেছে গাছের মধ্যে। তবে ফুল সবাই কমবেশি অনেক পছন্দ করে। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আশা করি এই ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করেছেন আপনি। প্রজাপতির ফটোগ্রাফি টা বেশ ভালো লেগেছে আমার কাছে। শুকনো পাতার উপর পানির ফোঁটা খুবই সুন্দর লাগছে দেখতে। বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু।
প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম
https://x.com/bdwomen2/status/1828655490676453568?t=PBv1Mlkp6mcvJsKhmy5gHA&s=19
রেনডম ফটোগ্রাফি আমার সব সময় ই ভীষণ ভালো লাগে।আপনি ফটোগ্রাফি করতে বেশ পছন্দ ও করেন।আমার ও ভালো লাগে ফটোগ্রাফি করতে।দারুন কিছু ফটোগ্রাফি সুন্দর বর্ননায় শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ফটোগ্রাফির মধ্যে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
আপনার চিন্তাভাবনা বেশ সুন্দর আপু। চিন্তা করলেন ফটোগ্রাফি শেয়ার করবেন দারুণ ফটোগ্রাফি গুলো নিয়ে হাজির হলেন আপনি। এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। একই অ্যালবামের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ফটোগ্রাফি দেখতে পেলে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
পরবর্তীতে আবারো ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব
আপনার ধারণ করার রেনডম ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল। অনেক সুন্দর ভাবে আজকে আপনি আমাদের মাঝে চমৎকার সব ফটো ধারণ করে তা ব্লগ আকারে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ব্লগ দেখে খুবই খুশি হলাম।
আমার করা এই ফটোগ্রাফির ভালো লেগেছে জেনে খুশি হলাম
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলোর দিকে তাকালেই মুগ্ধতা ছড়িয়ে পড়ছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বিকেল বেলায় প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ
মনোমুগ্ধকর সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল ফার্স্ট ক্লাস।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।এছাড়াও ফটোগ্রাফির সম্পর্কে খুব সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করেছেন।সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমি সব সময় এভাবেই চেষ্টা করব যাতে আরো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য
দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল বিশেষ করে দুই নং ফটোগ্রাফি এবং প্রজাপতির সৌন্দর্য গুলো একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রজাপতির ফটোগ্রাফি টা আপনারা ভাল লেগেছে জন্য খুশি হলাম
আপু আজ আপনার রেনডম ফটোগ্রাফি গুলো তো দারুন হয়েছে। এক কথায় জাস্ট অসাধারণ। আসলে সবকিছু একটি আট। আর ফটোগ্র্রাফি তার মধ্যে একটি। আজ আপনার ফটোগ্রাফিগুলো দেখেই তো বুঝা যাচেছ যে, ফটোগ্রাফার হিসেবে আপনি বেশ ভালো। তানা হলে এত সুন্দর করে কেউ ফটোগ্রাফি করতে পারে। ধন্যবাদ সুন্দর এই ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এ ধরনের ফটোগ্রাফি করতে গেলে অনেক ধৈর্য ধরে করতে হয়
আপু আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি দেখতে সব সময়ই ভালো লাগে। আজকে আপনি এলোমেলোভাবে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। এরমধ্যে কচি পাতা ও বিকেল বেলার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা ও দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য