রং কলম দিয়ে বিভিন্ন রকম প্রাণীর আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে রং কলম দিয়ে সুন্দর কিছু আর্ট করে দেখাবো। রং কলম দিয়ে জল রং এর মতো আর্টগুলো খুব সহজেই করা যায়। তাতে আর্ট গুলো দেখে বোঝা যায় না এগুলো রং-কলম দিয়ে আঁকা হয়েছে। জলরঙের মতো রং কলমের আর্ট গুলো খুব সুন্দর ভাবে মিশে যায়। কালার গুলো ভীষণভাবে ফুটে উঠে। তাই আজকে আমিও কিছু প্রাণীর আর্ট করার চেষ্টা করলাম। অন্য আর্ট গুলোর মত এই আর্ট গুলো ভীষণ সুন্দর দেখায়। আমার নিজের কাছেও এরকম আর্ট ভীষণ ভালো লাগে। বিশেষ করে আঁকতে এরকম আজ আমি ভীষণ পছন্দ করি। সব সময় চেষ্টা করি ভিন্ন রকম ভাবে কিছু আর্ট করার জন্য। তাই বিভিন্ন রকম কিছু আর্ট এবং ভিন্ন রকম পোস্টগুলো করার চেষ্টা থাকে আমার মধ্যে। তাই আজকে এই সুন্দর রং কলমের আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG_20231124_172737.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20231118_194132.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর সেই খাতার মধ্যে কিছু চার ছোট বড় করে মার্কার কলম দিয়ে এঁকে নিলাম।

IMG_20231016_202236.jpg

ধাপ - ২ :

তারপর প্রথমে বড় চার টাকে একটি ভাল্লুকের মতো করে ডিজাইন করে এঁকে নিয়ে নিলাম।

IMG_20231016_202605.jpg

ধাপ - ৩ :

তারপর বাকি চার গুলোকে আরো কিছু বিভিন্ন রকম কার্টুনের মত করে সুন্দর করে এঁকে নিয়ে নিলাম।

IMG_20231016_203119.jpg

ধাপ - ৪ :

তারপর প্রথমে ভাল্লুকের শরীরের মধ্যে কফি কালার এবং হলুদ কালার দিয়ে সুন্দর করে ভালো রং করে নিয়ে নিলাম।

IMG_20231016_203254.jpg

ধাপ - ৫ :

তারপর ভাল্লুকের আরেক পাশে একটি পোকা বিভিন্ন কালারের রং কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20231016_203558.jpg

ধাপ - ৬ :

তারপর আরেক পাশে আরেকটি মৌমাছি নীল রং এবং হলুদ রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20231016_204244.jpg

ধাপ - ৭ :

তারপর আরেক পাশে আরো কয়েকটি কালার দিয়ে একটি প্রজাপতি সুন্দর ভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20231016_204443.jpg

শেষ ধাপ :

এইভাবে বিভিন্ন রকম প্রাণীর আর্ট করে নিয়ে নিলাম। আশা করি এই আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20231124_172737.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আসলে আর্ট করার ইচ্ছে থাকলে নানা ভাবে করা যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রং কলম দিয়ে বিভিন্ন রকম প্রাণীর আর্ট করেছেন । আপনার আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে বাচ্চারা এই ধরনের আর্ট দেখলে বেশ আনন্দিত হয়ে থাকে। ফড়িং এবং টেডি বিয়ার আর্ট বেশ সুন্দর লাগছে। এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ঠিক বলেছেন আমি চেষ্টা করি বলেই এরকম সুন্দর আর্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারে।

 3 years ago 

ওয়াও অনেকগুলো প্রাণী একসাথে দেখলাম। কালারফুল হয় একটু বেশি সুন্দর লাগছে। বিশেষ করে ছোট বাচ্চারা এগুলো পছন্দ করবে। ভাল্লুক প্রজাপতি এ দুটো একটু বেশি ভালো লেগেছে আপু। আপনার আর্ট সবসময় দুর্দান্ত হয়।

 3 years ago 

ছোট বাচ্চাদের মত আমার নিজের কাছেও এরকম আর্টগুলো ভীষণ ভালো লাগে।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর প্রাণীর আর্ট করেছেন আপু। রং কলম আর তুলি ব্যবহার করে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন চিত্রটা। আঁকার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ‌‌। আপনার আঁকা দেখে আমিও তো শিখে ফেললাম। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 3 years ago 

সব সময় চেষ্টা করি যাতে সুন্দর কিছু আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 

খুব সুন্দর বিভিন্ন রকম প্রাণীর আর্ট করেছেন আপনি। বিভিন্ন ধরনের কালার ব্যবহার করার প্রাণী গুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের দেখিয়েছেন। কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কালারফুল কিছু আর্ট করার চেষ্টা করেছি আপু আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর করে রঙিন কলম দিয়ে বিভিন্ন রকম প্রাণীর আর্ট করেছেন। এটা দেখতে জাস্ট অসাধারন লাগছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

চেষ্টা করেছি যাদের ভিন্ন রকম কিছু আর্ট করার জন্য।

 3 years ago 

বিভিন্ন রকম প্রানীর আর্ট করে আজ আমাদের মাঝে শেয়ার করলেন আপু।আপনি সুন্দর আর্ট করে আবার কালার করলেন।দেখতে খুবই চমৎকার লাগছে।আর্ট করার ধাপগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট গুলো আপনার কাছে বরাবরে ভীষণ ভালো লাগে তা জেনে আমি নিজেও খুশি হলাম।

 3 years ago 

ওয়াও আপু আপনার এই আর্ট গুলো দেখতে ভীষণ ভারী সুন্দর লাগলো। ছোট পান্ডা, প্রজাপতি রঙিন পেন দিয়ে বেশ সুন্দরভাবেও আপনি অংকন করেছেন। সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ছোট প্রাণী অথবা যে কোন জিনিসের আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে।

 3 years ago 

বিভিন্ন ধরনের প্রাণীর আর্ট করেছেন। আমার কাছে মৌমাছি এবং ফড়িং ভীষণ ভালো লাগে। আপনার আর্ট দেখে ভীষণ ভালো লাগলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। রং করাতে দেখতে আকর্ষণীয় লাগতেছে ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো আপু। রং কলম দিয়ে ভিন্ন ধরনের আর্ট করলেন। আমার তো রংবেরঙের আর্ট টি দেখতে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর এবং ইউনিক একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65535.94
ETH 1914.26
USDT 1.00
SBD 0.38