রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্টগুলো তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাই আজকে অন্যরকম ভাবে এই ফুলের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। এমনিতেই রঙিন কাগজ দিয়েছে কোন জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে সুন্দর সুন্দর ফুলের ওয়ালমেট গুলো তৈরি করতে একটু বেশি ভালো লাগে। তাই আজকে এই ছোট্ট ফুলের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। এই ওয়ালমেটটি তৈরি করতে আমার একটু বেশি সময় লেগে গিয়েছে। এমনিতেই যে কোন জিনিস তৈরি করতে গেলে একটু ধৈর্য ধরে তৈরি করতে হয়। এরকম সুন্দর জিনিসগুলো তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলে আরো সুন্দর দেখায়। তাই আজকে ওয়ালমেট তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG-20230319-WA0017.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

20230315_201427_mfnr.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চিকন চিকন করে কয়েকটি রঙিন কাগজ কেটে নিলাম।

20230315_201638_mfnr.jpg

ধাপ - ২ :

এরপর রঙিন কাগজগুলো দিয়ে লাঠি তৈরি করে নিলাম ছোট বড় অনেকগুলো।

20230320_191115.jpg

ধাপ - ৩ :

এরপর একটি সাথে একটি এভাবে দুটি দুটি করে লাঠিগুলো জোড়া লাগিয়ে নিলাম।

20230315_203213_mfnr.jpg

20230315_203329_mfnr.jpg

ধাপ - ৪ :

এরপর আরেক টি রঙিন কাগজ কেটে নিয়ে ভাঁজ করে নিলাম।

20230315_210231_mfnr.jpg

20230315_210251_mfnr.jpg

ধাপ - ৫ :

তারপরে রঙিন কাগজটি ফুলের মত করে খুবই সুন্দর ভাবে কেটে নিলাম।

20230315_210334_mfnr.jpg

20230315_210359_mfnr.jpg

ধাপ - ৬ :

এভাবে অনেকগুলো রঙিন কাগজ কেটে ফুল তৈরি করে নিলাম। ফুলগুলো একসাথে দেখতে এমনিতে ভীষণ ভালো লাগছিল।

20230315_210418_mfnr.jpg

ধাপ - ৭ :

তারপরে আরো তিনটি রঙিন কাগজ কেটে লাঠির মত করে ভাঁজ করে বাঁকা করে নিলাম।

20230315_210953_mfnr.jpg

20230315_211116_mfnr.jpg

ধাপ - ৮ :

এরপর প্রথমে ভাঁজ করা লাঠি গুলো একটি সাথে একটি জোড়া লাগিয়ে ওয়ালমেট এর মত করে নিলাম।

20230315_211458_mfnr.jpg

20230315_211936_mfnr.jpg

ধাপ - ৯ :

তারপরেসবুজ রঙের রঙিন কাগজগুলো গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

20230315_212633_mfnr.jpg

20230315_213333_mfnr.jpg

ধাপ - ১০ :

এরপর এই কাগজগুলোর উপরের অংশে খুবই সুন্দরভাবে ফুলগুলো জোড়া লাগিয়ে নিলাম এবং নিচে আরেকটি ফুল জোড়া লাগিয়ে নিলাম।

20230315_213418_mfnr.jpg

20230315_213644_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবেই আমি আমার রঙিন কাগজের ফুলের ওয়ালমেট তৈরি শেষ করি। আমার কাগজের ফুলের ওয়ালমেট তৈরি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG-20230319-WA0010.jpg

IMG-20230319-WA0017.jpg

IMG-20230319-WA0013.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করলে তা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। আপনি নিজের দক্ষতা দিয়ে এটি তৈরি করেছেন। ফুলগুলো খুব সুন্দর ভাবে তৈরি করেছেন এগুলো দেখতে আরো বেশি ভালো লাগছে। দেয়ালে লাগি রাখলে এই ওয়ালমেটটি আরো বেশি ভালো লাগবে দেখতে। অসম্ভব সুন্দর ছিল এটি।

 3 years ago 

ঠিক বলেছেন আপু দেয়ালে ওয়ালমেট লাগিয়ে রাখলে বেশি ভালো লাগবে দেখতে। আপনার সুন্দর মন্তব্য শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে দেখে অনেক সুন্দর দেখাচ্ছে।
এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করতে সময় এবং ধৈর্যের অবশ্যই দরকার হবে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তবে এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু খুব সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন দারুন হয়েছে। ফুলগুলো দেখতে ভালো লাগছে। ডাই তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রঙিন কাগজের ওয়ালমেট নিয়ে খুব সুন্দর মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ওয়াও আপনি খুব চমৎকার রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। তবে আপনার ওয়ালমেট দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে ভালো লাগে। তবে রঙিন কাগজের ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালের লাগালে অনেক দারুন লাগে। সত্যি আজকে রঙিন কাগজের ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের মাঝে ওয়ালমেট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার রঙিন কাগজের ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে এবং কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল। এক কথায় অনেক ভালো হয়েছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত মূলক মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37