সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

photocollage_20231011181038621.jpg

ফটোগ্রাফি - ১ :

এই হচ্ছে চট্টগ্রামে একটি পার্কের ভিতর গেটের ফটোগ্রাফি। অনেকদিন আগে আমি আমার হাজব্যান্ড সহ চট্টগ্রাম পার্কে ঘুরতে গেলাম। যদিও ওই সময় আমাদের নতুন বিবাহ হয়েছিল। যখন আমরা পার্কের ভিতরে পুকুর পাড়ের দিকে গেলাম। তখন আমি দূর থেকে এই গেটটি দেখতে পেলাম। এবং দেখে আমি কাছে গিয়ে সাথে সাথে এই গেটের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220811_162833.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। অপরাজিতা ফুল গুলোর কালার বেশ চমৎকার। বিশেষ করে লতাপাতার মধ্যে এই ফুলগুলো ছোট ছোট হলুদ কালারের দেখতে অনেক ভালো লাগে। তবে অপরাজিতা ফুলগুলো গেটের সামনে রোপন করলে যখন ফুলগুলো ফুটে তখন দেখতে বেশ ভালই লাগে। আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম চট্টগ্রামে একটি জমিদার বাড়ির বাসার সামনে থেকে। তাই আজকে এই ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220810_155631.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে এমনিতে অনেক ভালো লাগে। বিশেষ করে বিকাল বেলা মেঘলা আবহাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্যগুলো বেশি ভালো লাগে। কিছুদিন আগে যখন আমি আমাদের বাড়িতে বেড়াতে গেলাম। বিকেলবেলা আবহাওয়া একটু মেঘলা ছিল ওই সময় আমি বাসার ছাদের উপরে গেলাম। এবং ওই সময়ে আকাশটি আমার কাছে বেশি ভালো লাগলো। তখন সাথে সাথে আমি এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20230930_175021.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে কাঁচা মরিচের ফটোগ্রাফি। বর্তমান সময়ে বাসার ছাদের উপর অনেকেই টবের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগায়। আমাদের রকি ভাইয়াদের বাসার ছাদের উপর অনেকগুলো টবের মধ্যে মরিচ গাছ লাগিয়েছিল। কিছুদিন আগে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম আমার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। তখন বিকেল বেলা বাসা ছাদের উপর যখন গেলাম তখন এই মরিচ গাছটি দেখতে পাই। যদিও মরিচ গাছের মধ্যে কাঁচামরিচ ছিল। তখন আমি এই কাঁচা মরিচের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG20230719133237.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে ছোট ছোট জাম্বুরা ফলের ফটোগ্রাফি। জাম্বুরা ফল আমাদের অতি পরিচিত ফল। আমার শ্বশুর বাড়িতে তাদের দুটি জাম্বুরা গাছ আছে। যদিও বড় বড় জাম্বুরা গুলো আমরা আগে গাছ থেকে নিয়ে খেয়ে ফেলেছি। ছোট ছোট তিনটি জাম্বুরা গাছের মধ্যে ছিল সেগুলো আমি গাছ থেকে পাড়িয়ে নিলাম। যদিও জামরাগুলো দেখতে মনে হয় মালটার মত। তবে জাম্বুরা বলে এত ছোট ছিল যে কেউ দেখলে মনে করবে মালটা। ঐদিন আমি এই জাম্বুরার গুলোর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে খুব সুন্দর করে এই জাম্বুরা গুলো ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG_20230926_184200.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে বন্য ফুল গুলো অনেক জায়গাতে কম বেশি দেখা যায়। এই ফুলগুলো দেখলে মানুষ অনেক আকৃষ্ট হয়। ছোটবেলা এই ফুলগুলো দেখলে আমরা নিয়ে খেলা করতাম। কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে আমি এই বন্য ফুল গুলো দেখতে পেলাম। তখন আমি এই বন্য ফুলগুলো করেছিলাম। তাই আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220810_154909.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই হচ্ছে পেঁপে ফুলের ফটোগ্রাফি। পেঁপে ফল আমাদের অনেক প্রিয় একটি ফল। পেঁপে কাঁচা এবং পাকা দুই ধরনের খাওয়া যায়। আর পেঁপে ফুল গুলো দেখলে একটু ভিন্ন রকম লাগে। অনেকদিন আগে আমার হাজবেন্ডের ঘরের পাশে আমি এই পেঁপে ফুলগুলোর ফটোগ্রাফি করেছিলাম। যদিও এই ফুলগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে। তবে এই ফুলগুলোকে আমরা পেঁপের লটকনি ফুল বলে থাকি। তাই আজকে এই পেঁপে ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই পেঁপে ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG20230719132806.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

সাতটি রেনডম ফটোগ্রাফি করেছেন।ফুলগুলো দেখে খুবই চমৎকার। বিশেষ করে নীলকন্ঠ ফুল আমার ভীষণ পছন্দ। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ!! আপু, আজ আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে বিশেষ করে পার্কের গেটটি, অপরাজিতা ফুল ও পেঁপে ফুল গুলো দেখে চোখ জুড়িয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করেছেন। আপনার উচ্চতমূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা সত্যি দেখতে অসাধারণ লাগছে। বিশেষ করে অপরাজিতা ফুল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আমিও আপনার মতোই মনে করি যে ফটোগ্রাফিটা একটি আর্ট। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে তবে মরিচের ফটোগ্রাফি আর পেঁপে ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম তাই আপনাকে অনেক অনেক।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। চট্টগ্রামের এই পার্কটিতে আমি গিয়েছিলাম । পার্কটি আসলেই অনেক সুন্দর। আর অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন বলেছেন আপু চট্টগ্রামের পার্কটি দেখতে অনেক সুন্দর। অপরাজিতা ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে অপরাজিতা ফুলটি। এই ফুলটির কিছু গুণ রয়েছে আপু। এই ফুলটি দিয়ে যদি প্রতিদিন কেউ চা করে খায়, তাহলে তাদের অনেক রোগ নিরাময় হয়ে থাকে। বিশেষ করে কিডনি রোগীদের জন্য খুবই উপকার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অপরাজিতা ফুলের মধ্যে এত গুন আছে তা আমি জানতামনা। যাই হোক অনেক সুন্দর করে আমার ফটোগ্রাফি নিয়ে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে ৭টি সুন্দর সুন্দর ছবি নিয়ে খুবই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। কোনটাকে রেখেছে কোনটাকে বেশি ভালো বলব সেটি বুঝতে পারতাছি না। যাই হোক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করেছেন আপনার মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে আপু। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন।চট্টগ্রাম আমি গিয়েছিলাম কিন্তু এই পার্কে আমার যাওয়া হয়নি।পার্কটি খুব সুন্দর।অপরাজিতা ফুলটি খুব সুন্দর লাগছে।প্রাকৃতিক দৃশ্য সব সময় আমার ভালো লাগে। আজও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্য আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম ।প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নীল রঙের অপরাজিতা ফুলের সৌন্দর্য দেখে সত্যি খুব ভালো লাগলো। অপরাজিতা ফুলের সৌন্দর্য নজর কাড়ে। রেনডম ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। পেঁপে ফুলের ফটোগ্রাফি ভালো লাগলো। বন্য ফুলের ফটোগ্রাফি সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38