আর্ট :- কার্ডবোর্ড এর উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই সব সময় নিজের মতো করে সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। পেইন্টিং করতে আমি ভীষণ পছন্দ করি কিন্তু আজকের এই পোস্টটি করতে আমার অনেক বেশি সময় লেগেছিল। বিশেষ করে পোস্টটি লিখতে গিয়ে। কারণ আজ দুদিন আমার শশুর আবারও অসুস্থ হয়ে গিয়েছে। তাই সব কিছু সামলিয়ে কাজ করতে বেশ ঝামেলা হচ্ছে। কিন্তু আমি চেষ্টা করেছি আমার কাজগুলো সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি সব সময় এভাবেই আমার প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করব। যাইহোক আশা করি আমার আজকের এই প্রাকৃতিক দৃশ্যের সুন্দর পেইন্টিং আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250211_191738.jpg

আঁকার উপকরণ

✓ চার কোনা কার্ডবোর্ড
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20230920_203751.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চার কোনা একটি কার্ডবোর্ড নিয়ে নিলাম। তার উপরে পেন্সিলে একটি প্রাকৃতিক দৃশ্যের সুন্দর একটি স্কেচ এঁকে নিয়ে নিলাম।

IMG_20250211_155331.jpg

ধাপ - ২ :

তারপর কার্ডবোটের উপরের অংশে সাদা এবং হালকা নীল রং দিয়ে সুন্দর করে আকাশটাকে রং করে নিয়ে নিলাম।

IMG_20250211_155416.jpg

ধাপ - ৩ :

তারপর আকাশের নিচের অংশে সবুজ এবং হলুদ রং দিয়ে দূরের কিছু পাহাড়ে গাছ সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250211_155436.jpg

ধাপ - ৪ :

তারপর এক পাশে একটি জায়গা সবুজ আর হলুদ রং দিয়ে ছোট ছোট অংশ করে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250211_155447.jpg

ধাপ - ৫ :

তারপর মাঝখানে একটি রাস্তা সাদা এবং কফি কালার রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250211_155502.jpg

ধাপ - ৬ :

তারপর এক পাশে আরও একটি অংশ সবুজ রং দিয়ে রং করে দূরের এবং সামনের কিছু ছোট ছোট ঘাস সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250211_155511.jpg

ধাপ - ৭ :

তারপর একপাশে দুটি কুঁড়েঘর কমলা কালার এবং হালকা কালার দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250211_155529.jpg

ধাপ - ৮ :

তারপর রাস্তার মাঝখানে মাথায় খড়কুটো নিয়ে হেটে যাওয়া একটি লোক সুন্দর করে কয়েকটি রং দিয়ে এঁকে নিয়ে নিলাম।

IMG_20250211_155607.jpg

ধাপ - ৯ :

তারপর ঘরের চালের উপরে দুটি গাছ এবং একপাশে বড় একটি নারিকেল গাছ সুন্দর করে সবুজ রং এবং হালকা কিছুর রং দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20250211_155627.jpg

শেষ ধাপ :

এভাবে কার্ডবোর্ড এর উপরে খুব সুন্দর একটি পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250211-WA0004.jpg

IMG-20250211-WA0002.jpg

IMG-20250211-WA0005.jpg

IMG_20250211_191738.jpg

IMG-20250211-WA0006.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

বরাবরের মতোই আপনি দারুন একটা পেইন্টিং আজকে আমাদের মাঝে শেয়ার করছেন। কার্ডবোর্ড এর উপরে এত সুন্দর করে পেইন্টিং করা যায় সেটা আসলে না করলে বোঝা যায় না। আপনার হাতে করা প্রতিটি পেইন্টিং আমার কাছে খুব ভালো লাগে। কারণ আপনি খুব সুন্দর করে সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেন।

 last year 

ঠিক বলেছেন বরাবরই এই ধরনের পেইন্টিং করতে আমি সবসময় ভীষণ পছন্দ করি

 last year 

আপনার হাতে আর্ট করা দৃশ্য গুলো দেখতে একদম বাস্তবের মতো লাগে। আপনার আর্ট করা কার্ডবোর্ড এর উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। আপনি বেশ সময় নিয়ে এতো সুন্দর একটি আর্ট করেছেন।পুরো আর্টের পর্ব গুলো থেকে অনেক কিছু বিষয় জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট উপহার দেয়ার জন্য।

 last year 

আমার আজকের এই আর্ট আপনার কাছে ভালো লেগেছে দেখে খুশি হলাম ধন্যবাদ

 last year 

ঠিক বলেছেন আপু এমন ধরনের পেন্টিং তৈরি করতে অনেক সময় লাগে ।কিন্তু করার পর দেখতে অনেক সুন্দর লাগে ।কার্ডবোর্ড এর ওপর আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেন্টিং আসলেই অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

আপনার শশুরের সুস্থতা কামনা করছি। এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে হৃদয় জুড়ানো একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন। ঘর,গাছ এবং মানুষের দৃশ্যসহ আশেপাশের দৃশ্যগুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এরকম মুগ্ধকর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। আগামীতে এরকম পেন্টিং আরো দেখতে চাই।

 last year 

ঠিক বলেছেন ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করেছি এই সুন্দর আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

প্রাকৃতিক দৃশ্যে দেখতে সত্যি খুব ভালো লাগে। আপনার পেইন্টিং খুবই দুর্দান্ত হয়েছে। কার্ডবোর্ড এর উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে পেইন্টিং করার প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু এতো দুর্দান্ত পেইন্টিং শেয়ার করার জন্য।

 last year 

প্রাকৃতিক এই পেইন্টিং গুলো আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে

 last year 

আপু আপনার পেইন্টিং গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনি আজ খুব সুন্দর একটি গ্ৰামের দৃশ্যের পেইন্টিং করেছেন। তাও আবার কার্ডবোর্ডের উপর। কার্ডবোর্ডের উপর পেইন্টিং করা খুবই কঠিন। এই দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

কালার কম্বিনেশনটা চেষ্টা করেছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য

 last year 

আপনার শশুরের জন্য সুস্থতা কামনা করছি আপু। বাড়ির সকল কাজ গুছিয়ে পোস্ট করা বেশ কঠিন কাজ। প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্রাম বাংলার এই ধরনের দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন একটা ফ্যামিলির সামনে বাড়তি এই কাজগুলো করা অনেক বেশি কঠিন

 last year 

IMG_20250211_191557.jpg

 last year 

আপনার শ্বশুরের সুস্থতা কামনা করি আপু। এত ব্যস্ততার মাঝেও চমৎকার একটি পেইন্টিং পোস্ট আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। পোস্টার রং তুলিতে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং অনেক ভালো লাগে। এর আগেও আপনার পেইন্টিং দেখেছি। আজকের চমৎকার পেইন্টিংটি প্রতিটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

আমি সব সময় ভালো কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38