আমার লেখা কবিতা : " সুখের মরণ "

in আমার বাংলা ব্লগ3 years ago

20230226_194403_0000.jpg
ক্যানভা দিয়ে তৈরি

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

পৃথিবীটা বড়ই বিচিত্র। সবাই কি রকম সুখী হতে ব্যস্ত। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা কিনা সুখী হতে চাইলেও পারেনা। আবার এমন কিছু রয়েছে যেটা কিনা, মরে গেলেও সুখ পায়। এইজন্য অন্য কেউ সুখে থাকলেও কিন্তু সুখী হওয়া যায়। আবার দেখা যায় যে নিজের প্রিয় মানুষটা যখন কষ্ট দেয় সেটা সহ্য করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এত বেশি কষ্ট পাওয়ার পরেও কিন্তু প্রিয় মানুষটার সুখ কামনা করে। আর এতে দেখা যায় যে নিজে যদি মরেও যায় তাহলে কিন্তু সেটা সুখের মরণ হয়ে যায়। প্রিয় মানুষকে ভালো এবং সুখে থাকা এটাই যেন নিজের সুখ হয়ে দাঁড়ায়। অথবা আমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি। আজকের কবিতায় এরকম কিছু বাস্তবিক বিষয় লেখার চেষ্টা করলাম।

সুখের মরণ

যদি কখনো মনে পড়ে,
কষ্টে যদি বুকটা পাড়ে।
ফেলনা চোখের জল,
এই ছিল প্রেমের ফল।
বুঝে নিও কষ্টের ধরন,
আমিও কষ্ট পেয়েছি এমন।

রেখেছি বুকের মাঝে,
আকাশ সেই ছবিটাকে।
বলে ছিলে কত কথা,
বুকে রেখে মাথাটাকে।
আমি নিঃস্বজন,
আর কেউ নেই আমার আপন।

প্রতিদিন চিঠি দিতে,
বলতে ভুলে যেও না।
কত কথা লিখতে আরো,
যা ভুলা যায় না।
সুখে থেকো আজীবন,
মরছি আমি সুখের মরণ।

পারছিনা নাকো ভুলতে তোমায়
কেন করলে ছলনা।
এ হৃদয়ে করলে আঘাত,
কষ্ট কেন দিলে এখন বলোনা।
সুখে থেকো এটাই বলব,
হৃদয় আমার কষ্ট রাখব।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

সবাই দেখছি খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করছে আপনিও তার ব্যতিক্রম নয়। খুব চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন এবং বেশ ভালো লেগেছে আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 3 years ago 

চেষ্টা করলাম কবিতাটি সুন্দরভাবে লিখে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আপনার কবিতা লেখার দক্ষতা দিন দিন ভাল হচ্ছে। আজও খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।কবিতাটি পড়ে আমার কাছে কিছুটা ভিন্ন রকম মনে হয়েছে। ভালোবেসে মরেও যে সুখ পাওয়া যায় তা আপনার কবিতায় ফুটে উঠেছে। খুব সুন্দর হয়েছে কবিতার লাইনগুলো। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার কবিতা আপনার কাছে দিন দিন ভালো লাগতেছে শুনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আসলেই প্রিয় মানুষটা সুখে থাকলে নিজেরও বেশ ভালো লাগে।আপনি বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

ঠিক বলেছেন প্রিয় মানুষটাকে সুখে থাকতে দেখলে নিজেরও অনেক ভালো লাগে।

 3 years ago 

হুম আপু বর্তমান সময়ে সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে ৷ আর এর সবচেয়ে বেশি অবদান হলো এবিবির৷
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ এটা সত্যি যে চাইলেও কেউ সুখে থাকতে পারে না ৷ আসলে সুখ সবার ভাগ্যে সয় না ৷ তাই আমি মনে করি যেমন আছি তেমনই সুখে থাকার চেষ্টা করা উচিত ৷ কারন জীবনে সুখ ক্ষনস্থায়ী মাত্র ৷
অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

 3 years ago 

ঠিক বলেছেন এবিবি থেকে কবিতা শুনতে শুনতে সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতেছি।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আমাদের কমিউনিটিতে এডমিন মডারেটররা অনেক বেশি উৎসাহ দিয়ে থাকেন প্রতিনিয়ত কবিতা লেখার মাধ্যমে। কবিতা লেখা এত সহজ বিষয় নয় অনেক ভাবনা চিন্তা করে কবিতা লিখতে হয়। কিন্তু সবার কবিতা লেখা দেখে এত বেশি অনুপ্রাণিত হয় নিজেও লিখতে চেষ্টা করি। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন সুখের মরণ নিয়ে পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপু কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের সবারই উৎসাহ পেয়ে কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

সত্যিই,প্রতিনিয়ত একই পোষ্ট করতে আমার ও ভালো লাগে না।তাই আমি ও বিভিন্ন পোষ্ট করার চেষ্টা করি।আপনার ছোট ছোট বাক্যে কবিতাটি সুন্দর হয়েছে।আসলেই প্রিয়জনের কষ্টগুলো যেন আত্মার সঙ্গে মিশে থাকে তাই সহ্য করা ও কঠিন হয়ে পড়ে।ভালো লাগলো, ধন্যবাদ

 3 years ago 

উৎসাহিত মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি তো দেখছি বেশ সুন্দর কবিতা লিখতে পারেন। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হলাম। আপনার কবিতা লেখার ধরন খুব সুন্দর। আবারো নতুন একটি কবিতা পড়ার প্রত্যাশায় রইলাম। আশা করি খুব শীঘ্রই তা উপহার দিবেন।

 3 years ago 

চেষ্টা করেছি কবিতা লাইন গুলো সুন্দর ভাবে গুছিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63964.42
ETH 1857.01
USDT 1.00
SBD 0.39