পোস্টার রং দিয়ে আঁকা সূর্যাস্তের পেইন্টিং
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমি আজকে পোস্টার রং দিয়ে একটি নদীর ধারের সূর্যাস্তের পেইন্টিং করার চেষ্টা করলাম। এরকম কালারফুল পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আপনারা সবাই জানেন নিজের হাতে পেইন্টিং আঁকতে আমি অনেক ভালবাসি। পেন্টিং গুলো আঁকতে কেরে মনে হয় যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছি। আমি যখন একা একা বসে ছবিগুলো আঁকি তখন বাসার কেউ যদি আমায় বিরক্ত করে তখন আমার খুব রাগ হয়। তাই সবাইকে আগে থেকে বলে দিন পেইন্টিং আঁকার সময় কেউ যেন বিরক্ত না করে। কারণ একা একা পেইন্টিং গুলো আঁকলে দেখতে অনেক সুন্দর দেখায়। তাই ভাবলাম আজকে একটি সূর্যাস্তের পেইন্টিং করা যাক। আমার কাছে এই পেইন্টিং টি অনেক ভালো লাগলো দেখে। কারণ এরকম সুন্দর একটি পরিবেশ সবারই অনেক ভালো লাগে। আমি তো ছবি আঁকতে অনেক পছন্দ করি। তাই সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে এই পেইন্টিংটি সুন্দরভাবে অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সবার আমার আঁকা এই পেইন্টিংটি খুবই ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। সেই খাতার মাঝখানে পেন্সিল দিয়ে একটি গোল বৃত্ত আর কিছু স্কেচ এঁকে নিলাম।
ধাপ - ২ :
তারপর হলুদ আর কমলা কালার রং দিয়ে বৃত্তটার চারপাশে সুন্দরভাবে হাইলাইট করে পুরোটা রং করে নিলাম।
ধাপ - ৩ :
তারপর সেই বৃত্তের মাঝখানে কমলা রঙের উপরে একটি সূর্য হলুদ রং দিয়ে সুন্দরভাবে কালারফুল করে রং করে নিলাম।
ধাপ - ৪ :
তারপর সূর্যের ছায়ার নিচের অংশে সাদা রং দিয়ে পানির মতো করে রং করে নিলাম। যাতে দেখতে সূর্যাস্তের মত বোঝা যায়।
ধাপ - ৫ :
তারপর সূর্যের মাঝখানে কালো মার্কার কলম দিয়ে ছোট বড় পাহাড়ের মত করে দুপাশে সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ - ৬ :
তারপর নদীর একপাশে ছোট ছোট কিছু ঘাস আর কিছু লাঠির মত করে কিছুটা কালো মার্কার কলম দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ - ৭ :
তারপরে খোলা আকাশের এক পাশে কালো মার্কার কলম দিয়ে নারিকেল গাছে দুটি পাতা সুন্দরভাবে কালারফুল করে রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি সূর্যাস্তের পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিংটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
প্রতিনিয়ত তোমার আর্টগুলো অনেক মিস করি। তুমি এবং সোনিয়া সেরা। দুজন খুবই দক্ষ এই কাজে। সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ছবি আমি এমনিতেই খুব পছন্দ করি। তোমার আর্ট দেখে মুগ্ধ হলাম। প্রতি সপ্তাহে এ ধরনের আর্ট গুলো দেখতে চাই। শুধু তোমার কাছে নয় আমার কাছেও ভীষণ ভালো লেগেছে তোমার আর্ট দেখে।
চেষ্টা করবো আবার আর্ট করার
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
কিছু জিনিস নিরিবিলিতেই করতে হয়,যার মধ্যে পেইন্টিং একটা।
আপনার পেইন্টিংটা জাস্ট দারুণ হয়েছে।বলা যায় একদম নিখুঁত।ধাপগুলোও খুব সুন্দর করে তুলে ধরেছেন।
শুভ কামনা রইলো।
ঠিক বলেছেন প্রিন্টিং একা একা বসে করলে পেইন্টিং গুলো সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
আপনার আর্ট গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। খুব চমৎকার আর্ট করেন আপনি। আজকের টি ও তার ব্যতিক্রম নয়। সত্যি বলেছেন আপনি আর্ট করার সময় কেউ বিরক্ত করলে তখন খুবই খারাপ লাগে। সূর্যাস্তের আর্টটি দেখতে খুবই অসাধারণ লাগছে। কালার কম্বিনেশন খুবই ভালো হয়েছে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার আর্ট গুলো আপনার কাছে বরাবরই খুবই ভালো লাগে জেনে অনেকটাই খুশি হলাম।
এমন ভালো লাগার জিনিসগুলো একা একা করতেই বেশি ভালো লাগে আপু কেউ ডিস্টার্ব করলে সত্যিই ভীষণ রাগ পায়।
যাই হোক আপনার পেইন্টিংটি বরাবরের মতোই দারুন হয়েছে আপু। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ঠিক বলেছেন পেইন্টিং গুলো যত নীরবে বসে আঁকা যায় ততই সুবিধা হয়।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
আপু অনেকদিন পর আপনার পেইন্টিং দেখলাম ।আমার কাছেও সূর্যাস্তের পেইন্টিং গুলো খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আর্ট এর প্রতিটিধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনাকে ধন্যবাদ আপু।
চেষ্টা করবো এবার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু পেইন্টিং উপহার দেওয়ার জন্য।
আপনার পোস্টার রং দিয়ে আঁকা সূর্যাস্তের পেইন্টিং টা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনি খুব সুন্দরভাবে পেন্টিংটি করেছেন। পেন্টিং এর আইডিয়ার জাস্ট অসাধারণ ছিল। নিচের ঘাসগুলোর জন্য আমার কাছে আরো দারুন লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর পেইন্টিং এর প্রক্রিয়াটা শেয়ার করার জন্য।
আমার করা এই পেইন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে অনেকটাই উৎসাহিত হলাম।
পোস্টার রং দিয়ে আঁকা সূর্যাস্তের পেইন্টিং টা অনেক সুন্দর হয়েছে আপু। অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। ঠিক বলেছেন আপু আর্ট করার সময় কেউ বিরক্ত করলে কাজের বারোটা বেজে যায়। কোনভাবেই তখন মিলানো যায় না।যতো বেশি নিরিবিলি পরিবেশে করা যাবে ততই বেশি সুন্দর ফুটে উঠবে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন কেউ যদি বিরক্ত করে তাহলে পেইন্টিং গুলো সুন্দরভাবে মিশানো যায় না।
আপনার কমেন্টটা পড়ে খুবই ভালো লাগলো
পোস্টার কালার দিয়ে সূর্য অস্ত যাওয়ার সুন্দর দৃশ্যের পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য
সত্যি আপু পেইন্টিং করার সময় যদি কেউ বিরক্ত করে তাহলে বেশ অসুবিধা হয়। আসলে পেইন্টিং গুলো খুবই মনোযোগ দিয়ে করতে হয়। একটু এলোমেলো হয়ে গেলে আর ঠিক করা যায় না। যাইহোক আপু সূর্যাস্তের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপনি পেইন্টিং আঁকার সময় কেউ ডিস্টার্ব করলে খুবই বিরক্ত লাগে।
আপনার মন্তব্যটা পড়ে খুবই খুশি হলাম