গল্প:- এই কেমন নাম রাখল মা-বাবা।

in আমার বাংলা ব্লগ3 years ago

Blue Paint & Paper Sales Ad Instagram Post_20230919_180900_0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি বাস্তব গল্প শেয়ার করব। আমার শ্বশুর বাড়ির একটি লোকের ঘটনা। লোকটির নাম হচ্ছে আবুল হোসেন। বর্তমানে লোকটির বয়স প্রায় পাঁচ চল্লিশ থেকে 50 বছর হবে। ছোটকালে তার বাবা তার নাম রেখেছে আবুল হোসেন লাতু। যদিও সবাই লোকটিকে লাতু বলে ডাকে। তবে আমাদের এই দিকে আঞ্চলিক ভাষায় লাতু হচ্ছে ছোট বাচ্চার নাম। যখন বাচ্চাগুলো ছোট থাকে তখন সবাই বাচ্চাগুলোকে লাতু ডাকে। আবুল হোসেনকে যখন ছোটকালে তার বাবা ডাকনাম রেখেছে লাতু।

বড় হওয়ার পর থেকে বাড়ি এবং আশেপাশের সবাই তাকে লাতু নামে ডাকে। যদিও আবুল হোসেন মিয়াকে কেউ লাতু ডাকে এখন সে সাথে সাথে তার সাথে ঝগড়া লেগে যায়। তার বাবা জীবিত থাকা অবস্থায় একবার তার বাবার সাথে সে অনেক ঝগড়া করেছে। কেন তার নাম লাতু রেখেছে। এরপর তার বাবার সাথে সে অনেকক্ষণ ঝগড়া করল ওই সময়। যদি ওই কথাটি আমি আমার শাশুড়ি থেকে শুনলাম। বর্তমান সময় আমি নিজেও দেখতেছি সেই সামান্য কিছু নিয়ে ঝগড়া লেগে যায়। বেশিরভাগ ঝগড়া হয় কেউ তাকে লাতু ডাকলে।

তবে এলাকার বেশিরভাগ মানুষ ইচ্ছে করে তাকে লাতু ডাকে। যদিও এসব লোকগুলো তাকে লাতু ডেকে মজা পায়। অনেক সময় লাতুর ডাক নিয়ে সে মানুষের গায়ে হাত পর্যন্ত তুলেছে। কিছুদিন আগে তার বড় মেয়ের জন্য বিয়ের জন্য আসলো। ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ সবাই দেখে মোটামুটি পছন্দ করেছে। লাতু ভাইয়ের শুধু দুটি মেয়ে আছে। তবে পারিবারিকভাবে দুটি ফ্যামিলি বিয়ের জন্য সবকিছু ঠিকঠাক করল। তবে মেয়ের জন্য যে ছেলেটি বিয়ের জন্য আসলো।

তার বাবাকে কে বা কারা বলেছে আবুল হোসেনের ডাক নাম হচ্ছে লাতু। যখন তারা বিয়ের দিন তারিখ ঠিক করবে এমন সময় ছেলের বাবা এবং মেয়ের বাবা একসাথে হলো। ছেলের বাবা আবুল হোসেন মিয়াকে লাতু বেয়াই বলে ডাকল। সাথে সাথে লাতু মিয়া অনেক গরম হয়ে গেল। এবং ছেলের বাবাকে বিভিন্ন ধরনের ব্যবহার খারাপ করেছে। এরপর ছেলের ভাবা বলতেছে আপনার নাম হচ্ছে আবুল হোসেন লাতু। আমি আপনার নাম ডাকলাম আপনাদের এলাকার লোক বলল আপনার নাম হচ্ছে লাতু।

আপনি এই কারণে আমার সাথে কি খারাপ ব্যবহার করতেছেন। এবং আবুল হোসেন মিয়াকে বলতে লাগলো তোমার মেয়েকে আমি আমার ছেলেকে বিয়ে করাবো না। আবুল হোসেন মিয়া বলতে লাগলো আপনার মত ফালতু লোকের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না। এ নিয়ে আবুল হোসেন মিয়া এবং ছেলের বাবা বাজারের মধ্যে ঝগড়া লেগে গেল। তবে বর্তমান সময়ে আবুল হোসেন মিয়া ও সব সময় মানুষের সাথে ঝগড়া করে এই লাতু নাম নিয়ে। যদিও এই কথাগুলো আমি আমার শাশুড়ির মুখ থেকে শুনেছি। তবে কিছু কিছু আমি নিজেও দেখেছি আমার হাজবেন্ডের বাড়ির কারণে। যাইহোক আমার গল্পটি আশা করি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

লাতু নামটা সত্যি জানি কেমন। আসলে অনেক সময় ছোটবেলা থেকে কিছু নাম সবার কাছেই পরিচিতি লাভ করে। আর এই নামেই সবাই ডাকে। বড় হওয়ার পর হয়তো এই নামটি খারাপ লাগে। তাইতো তিনি এই লাতু নাম শুনলেই রেগে যান।

 3 years ago 

লাতু নামটি আবুল হোসেন মিয়ার কাছে খারাপ লাগে এই কারণে সে ঝগড়া করে। সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার পোস্ট পড়ে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে আমার। লাতু একটা নাম হলো নাকি,কিভাবে লাতুর মা বাবা এই নামটা রাখলো সেটাই বুঝলাম না। ছেলের বাবা লাতু বলে ডাক দেওয়ায় শেষ পর্যন্ত বিয়ে ভেঙে দিলো লাতু। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সবাই তার সাথে মজা করে সব সময় লাতু লাতু বলে ডাকে। এবং সে অনেক গরম হয়ে যায়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাঝেমধ্যে বাবা মা নিজের সন্তানের এমন নাম রাখে যে নামগুলোর জন্য সমাজে বুকে তারা হাস্যকর পাত্র হয়ে ওঠে। আপু আপনার লেখাগুলো পড়ছিলাম আর আমি হাসছিলাম। আসলেএই লাতু নামটা কিন্তু ভালো। হয়তোবা তার কাছে পছন্দ হয় না তাই যেকোনো মানুষের সাথে সে ঝগড়া বিবাদে জড়ায়। তাই আমাদের উচিত সন্তানের নাম ভালো রাখা। এটাও কিন্তু একটা শিক্ষনীয় গল্প লিখেছেন আপনি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাদের এদিকে লাতু ডাকে ছোট বাচ্চাদেরকে। এই কারণে হয়তো সে অনেক ঝগড়া করে। যাই হোক আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার গল্পটি পড়ে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল। আসলে কিছু কিছু মা বাবা এমন নাম রাখে পরবর্তী যখন ছোট ছেলেমেয়ে বড় হয় তখন ওই নামগুলো তাদের কাছে খারাপ লাগে। যদিও আবুল হোসেন মিয়ার নাম হচ্ছে লাতু। লাতু মানেই হচ্ছে ছোট বাচ্চা। যদি এখন তার মেয়ে বড় হয়ে গেছে এখনো তাকে মানুষ লাতু বলে ডাকে। এই কারণে সে অনেক কষ্ট পায়। এমনকি লাতু নাম ডাকার কারণে তার মেয়ের বিয়ে পর্যন্ত ভেঙ্গে গেল। তবে আবুল হোসেন মিয়াকে এই মুহূর্তে লাতু না ডাকলে ভালো হয়। গল্পটি সুন্দর করে আমাদের মাঝে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন আবুল হোসেন মিয়াকে লাতু ডাকে এই কারণে সে অনেক কষ্ট পায়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65100.86
ETH 1894.38
USDT 1.00
SBD 0.38