সাদা কাগজ দিয়ে প্লেন তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সব সময় চেষ্টা করে থাকি যাতে আপনাদেরকে আমার তৈরি করা বেস্ট কাজটা দেখাতে পারে। সব সময় আমি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করার চেষ্টা করি। আজকে একটি প্লেন তৈরি করার চেষ্টা করেছি। এই প্লেন তৈরি করতে অনেক সময় লেগেছে আমার। কারণ এই প্লেন তৈরি করতে অনেক ভাজ দিতে হয়েছে। সেই ভাঁজের কারণেই তৈরি করতেও একটু সময় লেগেছে। কিন্তু চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এমনিতেই আমার এরকম জিনিস গুলোও তৈরি করতে অনেক ভালো লাগে। সব সময় কোন না কোন জিনিস তৈরি করার চেষ্টা করি। আজকে সাদা কাগজ দিয়ে এই প্লেন তৈরি করে আপনাদের মাঝে ভাগ করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই প্লেন আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG-20230619-WA0013.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা সাদা কাগজ নিয়ে মাঝখান থেকে বিভিন্ন রকম ভাবে ভাগ করে নিলাম। তারপরে উপরের দুই কোনা ভাঁজ করলাম।

20230615_120106.jpg

20230615_120112.jpg

ধাপ - ২ :

এরপর কাগজটির আরো দুই কোনা সমানভাবে ভাঁজ করে নিলাম।

20230615_120122.jpg

20230615_120135.jpg

ধাপ - ৩ :

এরপর কোনার মত করে ভাঁজ করে নিয়ে মাঝখান বরাবর একটা ভাঁজ করে নিলাম।

20230615_120151.jpg

20230615_120225.jpg

ধাপ - ৪ :

তারপরে কাগজটির উল্টো দিকে চিকন চিকন করে দুটি ভাঁজ করে নিলাম।

20230615_120257.jpg

20230615_120306.jpg

ধাপ - ৫ :

তারপরে ভাঁজটা খুলে ভিন্নভাবে আরেকটা ভাঁজ করে নিলাম।

20230615_120426.jpg

20230615_120434.jpg

ধাপ - ৬ :

এভাবে চিকন করে কাগজটি খুব সুন্দর করে দুইপাশ থেকে নিচের অংশে ভাঁজ করে নিলাম।

20230615_121608.jpg

20230615_122013.jpg

ধাপ - ৭ :

তারপরে কাগজটা সোজা করে নিলাম এবং এভাবে তৈরি হয়ে গেল সুন্দর একটা প্লেন।

20230615_122613.jpg

20230615_122621.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো কাজটি করা শেষ করি। আশা করি আমার আজকের এই সাদা কাগজের প্লেন তৈরি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG-20230619-WA0013.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

সাদা কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্লেন তৈরি করেছেন আপনি। সাদা কাগজ দিয়ে প্লেন তৈরি করার ক্ষেত্রে সাদা কাগজটি ভাজ করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি সৃজনশীল মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার প্লেন তৈরি নিয়ে উৎসাহিতমূলক মন্তব্য করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার diy টি সুন্দর হয়েছে আপু ।রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে।তাছাড়া এই প্লেনগুলি আমরা ছোটবেলায় স্কুলে খেলার ছলে তৈরি করতাম।কাগজ দিয়ে ভাঁজ করার কাজটি আসলেই সময়ের ব্যাপার।ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি নিজেও এই প্লেন গুলো ছোটকালে স্কুলে এবং বাড়িতে তৈরি করতাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাগজ দিয়ে প্লেন তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার শেয়ার করা পোস্ট দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এ ধরনের জিনিস প্রচুর তৈরি করতাম।

 3 years ago 

আসলে ছোটকালে আমরা সবাই কমবেশি এই প্লেন গুলো তৈরি করতাম। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি প্লেন তৈরি করেছেন আপনি। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার তৈরি করার প্লেনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তৈরি করার প্রতিটি দাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার তৈরি করা প্লেনটি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সাদা কাগজের প্লেন দেখতে অরজিনাল এর মতো লাগতেছে। এধরনের কাজ গুলো অনেক ধৈর্য্য সহকারে করতে হয়। একটু ভুল হলে পুরো কাজটি নষ্ট হয়ে যায়। ভালো লাগলো আপনার হাতের কাজ দেখে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সাদা কাগজ দিয়ে তৈরি প্লেনটি অসম্ভব সুন্দর হয়েছে। আমিও ছোট বেলায় কাগজ দিয়ে প্লেন তৈরি করতাম। আপনি বেশ সুন্দরভাবে আটটি ধাপের মাধ্যমে প্লেনটি তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে, অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এসব জিনিস গুলো বানাতে আমার কাছে অনেক ভালো লাগে।প্লেন তৈরি নিয়ে স্বাভাবিক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছোটবেলায় এমন ধরনের অনেক প্লেন তৈরি করেছি আপু । অনেক ভালো লাগলো সাদা কাগজ দিয়ে তৈরি করা আপনার প্লেনটি দেখে। আমি যদিও আরো সিম্পিল ভাবে প্লেন গুলো তৈরি করতাম। আপনার প্লেনটি যুদ্ধে ব্যবহৃত প্লেনের মতো দেখা যাচ্ছে।

 3 years ago 

আমার সাদা কাগজের প্লেনটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর ভাবে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার পোস্ট দেখে শৈশবের কথা মনে পড়ে গেলো। আসলে প্রাইমারি স্কুলে থাকতে বন্ধুদের সাথে কত যে মজা করেছি কাগজ দিয়ে প্লেন তৈরি করে। সত্যিই ঐসব স্মৃতিগুলো মনে পড়লে এখনো হৃদয় কেঁপে উঠে। আজ আপনি খুব সুন্দর দক্ষতা সহকারে সাদা কাগজ দিয়ে প্লেন তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এই প্লেন তৈরি করতে আমারও শৈশবের কথা মনে পড়ে গেল। এবং প্লেন দুর্দান্ত হয়েছে বলে মন্তব্য করে তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনার তৈরি করা প্লেনটি দেখে। ছোটবেলায় এরকম প্লেন অনেক তৈরি করতাম। আপনিও সাদা কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে এই প্লেন টি তৈরি করেছেন, যা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে‌। ভাঁজে ভাঁজে এরকম কাজগুলো করতে যদিও অনেক কষ্ট হয়, তবে তৈরি করার পর দেখতে খুব ভালো লাগে। এত সুন্দর করে এটি তৈরি করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

এসব ধরনের কাজগুলো করতে ভাঁজ গুলো দিতে অনেক কষ্ট হয়। আপনার উৎসাহিতমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38