রেসিপি :- ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিকেন চাপ

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাছাড়া জানুয়ারি মাসের ১০ তারিখে আমার হাজবেন্ডের জন্মদিন ছিল। আপনারা অনেকেই জানেন আমি আমার হাজবেন্ড কে কিছু শার্ট গিফট করেছিলাম। ঐদিন আবার আমি নিজের হাতে ওনার জন্য চিকেন চাপ তৈরি করেছিলাম।

আসলে আমরা তো সব সময় বাহিরে থেকে খাওয়া-দাওয়া করে থাকি। তাই আজকে নিজের মতো করে চেষ্টা করলাম চিকেন চাপ তৈরি করার জন্য। আসলে এসব মসলা দেওয়ার কারণে খেতে একেবারে দোকানের মতই লেগেছে। এবারে বুঝলাম দোকান থেকে নিয়ে আসা জিনিসগুলো খেতে এত মজা কেন হয়। আসলে ওনারা একটু বেশি মসলা পাতি দেয় তাই খেতে এত মজা লাগে। সেজন্য নিজের হাজবেন্ডের জন্মদিনে নিজেই চিকেন চাপ তৈরি করার চেষ্টা করেছি। আর সেই পোষ্টটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে পরোটা দিয়ে খেতে বেশ মজা লাগলো। তাছাড়া আমার নিজের কাছেও এরকম নতুন নতুন জিনিস একেক দিন একেক ভাবে তৈরি করতে বেশ ভালোই লাগে। আশা করি আমার তৈরি করা আজকে চিকেন চাপ আপনাদেরও হয়তো বেশ পছন্দ হবে।

IMG_20240110_204349.jpg

IMG_20240110_204353.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
মুরগির মাংস৪ পিস
টক দই৪ চামচ
টমেটো সস২ প্যাকেট
পেঁয়াজ কুচি২ টা
কাঁচা মরিচ২ টা
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১ চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG_20240210_154242.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চার পিস মুরগির মাংস নিয়ে নিলাম। তারপর মুরগির মাংসগুলো উপরে ছুরি দিয়ে কিছু দাগ করে নিলাম। যাতে মসলা গুলো ভালোভাবে মিশে।

IMG_20240110_180559.jpg

ধাপ - ২ :

তারপর একটা বাটির মধ্যে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মসলা, লবণ, আরো টক দই দিয়ে নিলাম।

IMG_20240210_152849.jpg

ধাপ - ৩ :

তারপর সব মসলা গুলোকে টক দই সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম।

IMG_20240210_152905.jpg

ধাপ - ৪ :

তারপর এটা একটা করে মাংসের টুকরোগুলো দিয়ে হাত দিয়ে সব মসলা গুলো মাংসের টুকরোর মধ্যে মিশিয়ে নিলাম।

IMG_20240210_152919.jpg

ধাপ - ৫ :

তারপর মাংসের টুকরো গুলোর মধ্যে মসলা লাগানো হয়ে যাওয়ার পরে কিছু টমেটো সস দিয়ে আবারো মেখে একটি ঢাকনা দিয়ে ডেকে এক দের ঘন্টার জন্য রেখে দিলাম।

IMG_20240210_152939.jpg

ধাপ - ৬ :

তারপর একটি কড়াই এর মধ্যে তেল দিয়ে তারপরে একটা একটা করে মাংসের সবগুলো টুকরো ভালোভাবে ভেজে নিয়ে নিলাম।

IMG_20240210_152956.jpg

ধাপ - ৭ :

তারপর মানুষের টুকরোগুলো লাল লাল হয়ে আসার পরে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিলাম।

IMG_20240210_153021.jpg

ধাপ - ৮ :

তারপর অন্য আরেকটি কড়াই এর মধ্যে আবারো তেল গরম দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুঁচি দিয়ে দিলাম।

IMG_20240210_153037.jpg

ধাপ - ৯ :

তারপর পেঁয়াজ গুলো লাল লাল হয়ে আসার পরে তার মধ্যে মাংসগুলো মেখে রাখা সেই মসলা গুলো ঢেলে দিয়ে দিলাম।

IMG_20240210_153050.jpg

ধাপ - ১০ :

তারপর সেই মসলা গুলোর মধ্যে আবারো মাংসের কেটে রাখা টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে এভাবে রান্না শেষ করে নিলাম।

IMG_20240210_153106.jpg

শেষ ধাপ :

এভাবে নিজের হাতে চিকেন চাপ তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই চিকেন চাপ এর রেসিপি আপনাদের সবার বেশ পছন্দ হবে। সবাই ভাল থাকবেন।

IMG_20240110_204323.jpg

IMG_20240110_204409.jpg

IMG_20240110_204353.jpg

IMG_20240110_204349.jpg

IMG_20240110_204403.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনার হাজবেন্ড এর জন্মদিনে উপলক্ষে দারুন একটা জিনিস তৈরি করেছেন। সত্যি আপু দোকানে মসলা দেয় দেখে অনেক ভালো লাগে। আপনি মজার একটা খাবার তৈরি করেছেন, আমাদের বললে ও পারতেন হা হা হা।ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদেরকে দাওয়াত দিলে আপনারা সব খেয়ে ফেলতেন তাই দাওয়াত দিলাম না।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে আজকে আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি চিকেন চাপ দেখলাম। দেখে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে তৈরি করে সুন্দর বর্ণনা সহিত ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন এভাবে নিজেরাও ঘরে তৈরি করে খেলে বেশ মজা লাগে মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাইরের খাবারগুলো ঘরে নিজের হাতে করে খাওয়ার মাঝে অনেক বেশি আনন্দের।আর আপনি ভাইয়ার জন্মদিনে ভাইয়াকে নিজে হাতে চিকেন চাপ করে দিলেন।আশাকরি ভাইয়া যেমন খুশি হয়েছেন ঠিক তেমনি খুব মজা করে তিনি চিকেন চাপ খেয়েছেন।আপনার বানানো চিকেন চাপ দারুন স্বাদের হয়েছিল আশাকরি। রেসিপিটি সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আমরা সবাই বেশ মজা করে খেয়েছিলাম।

 2 years ago 

ভাইয়ার জন্মদিনে নিজের হাতে চিকেন চাপ তৈরি করেছিলেন, অথচ আমরাই দাওয়াত পেলাম না। শুধু ভাইয়াকে খাওয়ালে হবে নাকি, মাঝে মাঝে আমাদেরকেও খাওয়াবেন। তাহলে আমরাও বেশি বেশি করে দোয়া করে দেবো আপনাকে। যাইহোক নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপ তৈরি করেছেন, দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল। পরোটার সাথে মনে হচ্ছে বেশ ভালোই জমেছিল এটা। মজাদার এই রেসিপি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপনারা আসলে আপনারাও খেতে পারতেন কিন্তু আপনাদের আফসোস খেতে পারলাম না আহারে।

 2 years ago 

চিকেন চাপ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বাজারে গেলেই খাওয়া হয় চিকেন চাপ‌। আপু আপনি আজকে চমৎকার ভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপ তৈরি করেছেন। আপনার আজকের পোস্ট থেকে আমিও শিখে গেলাম কিভাবে এটি তৈরি করতে হয়। এরকম সুন্দর এবং মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছেও খেতে বেশ ভালো লাগে কিন্তু চেষ্টা করেছি নিজেও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করার জন্য।

 2 years ago 

মসলা চিকেন চাপ খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমি তো রেস্টুরেন্টে গেলে নান রুটি আর চিকন চাপ খাই। আপনার চিকেন চাপ দেখে একদিন বাসায় তৈরি করে খাবো। বাসায় যেহেতু তৈরি করেছেন আশাকরি খেতে আরো বেশি মজা হয়েছিলো। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি রেসিপি পরিবেশন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়ার জন্মদিন উপলক্ষে নিজে হাতে চিকেন চাপ আর পরোটা তৈরি করে খাইয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আসলে আমার কাছেও মনে হয় আপন মানুষদেরকে স্পেশাল দিনে স্পেশাল কিছু রান্না করে খাওয়াতে পারলে যেন একটু শান্তি লাগে। মজাদার চিকেন চাপ রেসিপি দেখি তো জিভে জল চলে এসেছে। খুবই সুন্দর ভাবে আপনি চিকেন চাপ তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি চিকেন চাপ তৈরি করে সবাই মিলে খাওয়ার জন্য আমার পোস্টটা দেখে আপনার ভালো লেগেছে জেনে আরো খুশি হলাম।

 2 years ago 

ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপের রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে আপু । আপনার রেসিপিটি দেখে খুবই খেতে ইচ্ছে করছে । গরম গরম পরোটার সাথে এই রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। রেসিপি কালারটা বেশ সুন্দর এসেছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপ খেতে বেশ মজাই লাগলো আপনার ভালো লেগেছে যেন আরো খুশি হলাম।

 2 years ago 

ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপ তৈরি করলেন দেখেই তো খেতে ইচ্ছে করতেছে। মাঝেমধ্যে এরকম রেসিপি তৈরি করে আমাকে বলবেন। আমাদেরকে তো কখনো খাওয়ালেন না নিজের হাতে চিকেন চাপ তৈরি করে। পরবর্তীতে আপনাদের বাড়িতে গেলে অবশ্যই এটা খাওয়াতে হবে। ভাইয়ার জন্মদিন উপলক্ষে এটা তৈরি করেছিলেন জেনে ভালো লেগেছে। ভাইয়া নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিল এই চিকেন চাপ।

 2 years ago 

ঠিক বলেছেন এভাবে কখনো কখনো নিজেরাও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খেতে বেশ মজা লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37