ফটোগ্রাফি :-সাতটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

1708493177020.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে জিনিয়া ফুলের ফটোগ্রাফি। জিনিয়া ফুলগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। এই ফুলগুলো পাপড়ি অসাধারণ। এবং এই ফুলগুলোর কালার আমার কাছে বেশি ভালো লাগে। সত্যি বলতে এই ফুল গুলো আকারের গোল এবং গুলো মানুষকে বেশি মুগ্ধ করে। যদিও এই ফুল গাছগুলো যত্ন নিলে মোটামুটি এক বছর টিকে। কিছুদিন আগে ঘুরতে গিয়ে একটি পার্ক থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে জিনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_133337.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে একটি টিয়া পাখির ফটোগ্রাফি। টিয়া পাখি আমাদের সবার অতি প্রিয় একটি পাখি। টিয়া পাখি আমার কাছে অন্যরকম ভালো লাগে। তবে টিয়া পাখি গুলো যদি পালন করা যায় তারা কথা বলতে পারে। আর টিয়া পাখির সৌন্দর্য অন্যরকম ভালো লাগে। কিছুদিন আগে আমি একটি চিড়িয়াখানায় ঘুরতে গেলাম তখন আমি এই টিয়া পাখির ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই টিয়া পাখির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই টিয়া পাখির ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_154454.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে নদীর মধ্যে নৌকার ফটোগ্রাফি। তবে এই নৌকাগুলো গ্রামাঞ্চলে নদীর মধ্যে দেখা যায়। এই ছোট নৌকাগুলো দিয়ে নদীতে কারেন্ট ঝাল দিয়ে মাছ ধরে। আমার হাজবেন্ডের বাড়ির পাশে ছোট ফেনী নদী আছে। ঐ নদীতে এভাবে এই ছোট নৌকা গুলো দিয়ে অনেক জেলে মাছ ধরে তারা তাদের জীবন যাপন করে। কিছুদিন আগে আমি নদীর ধারে ঘুরতে গিয়ে এই নৌকার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই নৌকার ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20240203_162457.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে জিনিয়া ফুলের বাগানের ফটোগ্রাফি। এই বাগানে এই জায়গাগুলোর মধ্যে জিনিয়া ফুল রোপন করেছে। তবে গাছ গুলো একই সমান এবং ফুলগুলো একসাথে ফুটেছে এই কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। সত্যি বলতেই একসাথে এতগুলো ফুল গাছ এবং ফুল দেখলে যে কেউ মানুষ মুগ্ধ হয়ে যাবে। কিছুদিন আগে পার্কে ঘুরতে গিয়ে আমি এই জিনিয়া ফুলের বাগানের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম। আশা করি এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_133711.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে ময়ূর পালকের ফটোগ্রাফি। তবে এই ময়ূর পালক গুলো দেখতে অসম্ভব ভালো লাগে। তবে ছোট কাল থেকে শুনে এসেছি এগুলো ময়ূরের পালক। ছোটকালে ময়ূরের এই পালকগুলো আমরা খুব যত্ন করে রাখতাম বইয়ের মধ্যে। যদিও এই ময়ূরের পালক গুলো আকারে অনেক বড়। কিছুদিন আগে আমি চিড়িয়াখানায় ঘুরতে গেলাম। তখন গেটের বাইরে একটি মহিলা বসে এই ময়ূরের পালক গুলো বিক্রি করতেছে। তখন আমি এই ময়ূরের পালকের ফটোগ্রাফি করেছি।

IMG_20240218_151834.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে প্রিয় এবং পছন্দের গোলাপ ফুল। গোলাপ ফুল আমার সবচেয়ে বেশি প্রিয় ফুল। গোলাপ ফুল অনেক কালারের আছে। নির্দিষ্ট ভাবে কত কালারের গোলাপ ফুল আছে কেউ সঠিকভাবে বলতে পারেনা। গোলাপ ফুলকে আবার কেউ কেউ ফুলের রানী ও বলে থাকে। গোলাপ ফুলের পাপড়ি এবং ঘ্রাণ অসাধারণ। কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি একটি গার্ডেন থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই গোলাপ ফুল ফটোগ্রাফি খুব সুন্দর আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_133940.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এটি হচ্ছে পাতা বিহীন একটি গাছের ফটোগ্রাফি। এখন শীতকাল এই কারণে বেশিরভাগ কাছের মধ্যে পাতা নেই কারণ পাতাগুলো ঝরে যাচ্ছে। আর গাছের ডালগুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে এই গাছটি আকারে অনেক বড়। কিছুদিন আগে এই পাতাবিহীন গাছের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ি থেকে। তাই আজকে এই পাতাবিহীন গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই পাতাবিহীন গাছের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

IMG_20240218_143456.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে তবে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার করা ফটোগ্রাফি গুলা আপনার কাছে সবসময় ভালো লাগে যেন অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার শেয়ার করা ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে। আমার কাছে ফটোগ্রাফি করতে ভালো লাগে। বের হলে চেষ্টা করি সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করার। আপনি প্রাকৃতিক দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফি মিলে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে দেখে।

 2 years ago 

চেষ্টা করে সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি গুলো দেখতে খুব সুন্দর লাগে। তবে বিশেষ করে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং জিনিয়া ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এত সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সব সময় আমার ফটোগ্রাফি পোস্টে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। টিয়া পাখি দেখতে খুবই সুন্দর লাগছে। গোলাপের সৌন্দর্য বেশ দারুণ। ময়ূরের পালকের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এতো চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

টিয়া পাখির ফটোগ্রাফি এবং ময়ূরের পালকের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে জিনিয়া ফুলের ফটোগ্রাফি এবং টিয়া পাখির ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, বিশেষ করে জিনিয়াস ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে এবং চিড়িয়াখানায় ভ্রমণ করতে গিয়ে এই টিয়া পাখির ফটোগ্রাফি করেছেন। টিয়া পাখির ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আসলে টিয়া পাখি আমার খুবই ভালো লাগে, আমি একটি টিয়া পাখি কিনেছিলাম তবে পাখিটি আমার কাছ থেকে উড়ে গিয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছেও টিয়া পাখি দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আপনার ভালো লেগেছে যেন আরো খুশি হলাম

 2 years ago 

দারুন দারুন কিছু রেনডম ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো থেকে তো চোখ ফেরাতে পারছি না। খুবই সুন্দর হয়েছে সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। জিনিয়া ফুলের বাগানের ফটোগ্রাফিতে এক কথায় অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্টের সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38